AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro Service: রবিবার ভোর ৪টে থেকেই মিলবে মেট্রো, চলবে একগুচ্ছ বাড়তি ট্রেনও

Kolkata Metro Service on 21 june: মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে মেট্রো পরিষেবাও বাড়ানো হয়েছে। তবে, ভোরবেলা পরিষেবা শুরু হলেও, শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কোন স্টেশন থেকে কখন মেট্রো চলবে, জেনে নিন সময়সূচি

Kolkata Metro Service: রবিবার ভোর ৪টে থেকেই মিলবে মেট্রো, চলবে একগুচ্ছ বাড়তি ট্রেনও
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 19, 2026 | 8:34 AM
Share

কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য সুখবর। রবিবার ভোর ৪টে থেকেই মিলবে পরিষেবা (Kolkata Metro Service)। তবে, শুধুমাত্র ২১জুনের জন্যই বিশেষ পরিষেবা দেবে মেট্রো কর্তৃপক্ষ। আসলে ২১ জুন রাজ্যজুড়ে সাড়ম্বরে আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) পালন করা হবে। রাজ্যে যোগদিবসে সামিল হবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। যোগদিবস উপলক্ষে রবিবার রেডরোডে কর্মসূচি রয়েছে। কর্মসূচিতে সামিল হবেন সাধারণ মানুষ। আবার রবিবার নিট পরীক্ষা (NEET-UG Exam)। ফলে বাড়তি চাপ থাকবেই। তাই, যাত্রীদের সুবিধার্থে রবিবার ভোর থেকেই মেট্রো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে রবিবার ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে মেট্রো পরিষেবাও বাড়ানো হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ভোরবেলা পরিষেবা শুরু হলেও, শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। কোন স্টেশন থেকে কখন মেট্রো চলবে, জেনে নিন সময়সূচি

ব্লু লাইন মেট্রো পরিষেবা

রবিবার সাধারণত ১৫২টি মেট্রো চলে ব্লু লাইনে। তবে, ২১ জুন মোট ২১৪টি মেট্রো (১০৭ আপ ও ১০৭ ডাউন) চালানো হবে। ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত আপ ও ডাউনে ১৪ থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে।

প্রথম মেট্রোর সময়সূচি

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম। সকাল ৯টার পরিবর্তে ভোর ৪টে থেকে পরিষেবা শুরু। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম।ভোর ৪টে। মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম: ভোর ৪টে (বিশেষ পরিষেবা) শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর। ভোর ৪:০০ টে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর। ভোর ৪টে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর। ভোর ৪টে (বিশেষ পরিষেবা)

গ্রিন লাইনে পরিষেবা

সাধারণত রবিবারে ১০৮টি মেট্রো চলে গ্রিন লাইনে। তবে, রবিবার মোট ১৭৩টি মেট্রো (৮৭ আপ ও ৮৬ ডাউন) চলবে। ভোর ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত আপ ও ডাউনে ১০ থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এরপর রবিবারের স্বাভাবিক সময়সূচি কার্যকর হবে।

প্রথম মেট্রো

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ। ভোর ৪টে নাগাদ শুরু হবে পরিষেবা। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান। ভোর ৪টে ২ মিনিটে শুরু পরিষেবা।

ইয়েলো লাইনে পরিষেবা

রবিবারের ৭৮টি মেট্রোর পরিবর্তে ১১২টি মেট্রো (৫৬ আপ ও ৫৬ ডাউন) চালানো হবে। ভোর  ৪টে ১৮ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত আপ ও ডাউনে ১৮ থেকে ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। এরপর রবিবারের স্বাভাবিক পরিষেবা চালু হবে।

প্রথম মেট্রো

নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর। ভোর ৪টে ১৮ মিনিটে প্রথম মেট্রো। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া। ভোর ৪টে ৪০ মিনিটে প্রথম মেট্রো।

কোন পরিষেবা বন্ধ থাকবে?

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ জুন পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা চালু থাকবে না।

আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান ও NEET-UG পরীক্ষাকে কেন্দ্র করে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

Follow Us