AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal NEWS Live Updates: বৃহস্পতিবার ‘ঐতিহাসিক’ বিল আনবেন মুখ্যমন্ত্রী, NIA চার্জশিটে অপরূপা পোদ্দারের স্বামীর নাম

NEWS Live Updates: রাজ্যের দুটি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে। এই আবহে আগামী ১৫ সেপ্টেম্বর রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে একের পর এক পুজো কমিটি জানিয়ে দিল, তারা ১ লক্ষ টাকা অনুদান নেবে না। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।

West Bengal NEWS Live Updates: বৃহস্পতিবার 'ঐতিহাসিক' বিল আনবেন মুখ্যমন্ত্রী, NIA চার্জশিটে অপরূপা পোদ্দারের স্বামীর নাম
যাদবপুরে শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 11, 2026 | 10:51 AM
Share

LIVE NEWS & UPDATES

  • 11 Sep 2026 10:51 AM (IST)

    ED Raid: ভিন রাজ্যের আর্থিক দুর্নীতি মামলায় কলকাতায় ইডির অভিযান

    • ভিন রাজ্যের আর্থিক দুর্নীতি মামলায় কলকাতায় ইডির অভিযান। কলকাতার দুই অফিসে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
    • অশ্বিনী দত্ত রোডে বল ভদ্র ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড এবং এআরএসএস ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের অফিসে চলছে ইডির অভিযান।
    • জানা গিয়েছে, ওড়িশার এই দুই সংস্থা দীর্ঘদিন ধরে কলকাতা-সহ বিভিন্ন এলাকায় কংক্রিট নির্মাণ ও পরিকাঠামোগত কাজের সঙ্গে যুক্ত।
    • ভিন রাজ্যের আর্থিক দুর্নীতির মামলার তদন্তে আজ কলকাতার অশ্বিনী দত্ত রোডের অফিসে হানা দেন ইডি আধিকারিকরা।
    • অভিযানের সময় মালিকপক্ষের কাউকে এখনও পাওয়া যায়নি বলে খবর। তবে বিভিন্ন তথ্যের সূত্র ধরে সংস্থার এক ম্যানেজারের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা বলে জানা যাচ্ছে।
  • 09 Sep 2026 09:58 PM (IST)

    নাদিমুল হকের সংবাদপত্রের টাকা বিটকয়েনে বিনিয়োগ হয়েছিল: ED

    • তৃণমূল সাংসদ নাদিমুল হকের উর্দু সংবাদপত্র সংস্থার টাকা বিটকয়েনে বিনিয়োগ করা হয়েছিল, বিস্ফোরক অভিযোগ ইডির। কয়েক কোটি টাকা বিটকয়েনে বিনিয়োগ হয়।
    • পাশাপাশি সংবাদপত্রের বিক্রি বেশি দেখানোর অভিযোগ নাদিমুলের বিরুদ্ধে। ৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ইডির নজরে।
    • ইতিমধ্যেই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৫.৬ কোটি টাকা ফ্রিজ করেছে ইডি।
  • 09 Sep 2026 09:56 PM (IST)

    অপরূপা পোদ্দারের স্বামীর বিরুদ্ধে চার্জশিট NIA-র

    • শ্রীরামপুরে রামনবমী অশান্তি মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীর বিরুদ্ধে চার্জশিট দিল NIA।
    • আজ মোট ৪৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। যাদের মধ্যে অন্যতম নাম মহম্মদ শাকিল আহমেদ।
    • ৪৩ জনের মধ্যে ২২ জনকে গ্রেফতার হয়েছিল। ২১ জন এখনও পলাতক।
  • 09 Sep 2026 07:01 PM (IST)

    Suvendu Adhikari: কিষেনজিকে রেড স্যালুট দেওয়া লোকদের শিকড় সহ তুলব: শুভেন্দু

    • তিনদিন ধরে বেদপাঠের ব্যবস্থা করা হচ্ছে যাদবপুরে। আশা করব সব রাষ্ট্রবাদী মানুষ তাতে অংশগ্রহণ করবেন: শুভেন্দু।
    • এখানে পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি পরিষদের ডাকে ২ বার আসব। দেশ  ও গেরুয়াকে যাঁরা অপমান করছেন, তাঁদের শিক্ষা দেওয়ার জন্য একবার বেদপাঠ করতে আসব। আর একবার হনুমান চল্লিশা পাঠ করতে আসব: শুভেন্দু।
    • কড়া বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “আমি শপথ নিয়েছি, এই যাদবপুরে, যা ঋষি অরবিন্দের ভূমি, সেখানে কিষেনজিকে রেড স্যালুট দেওয়া লোকদের শিকড় সহ তুলব।”
  • 09 Sep 2026 04:47 PM (IST)

    Jadavpur Rally: গেরুয়া সম্মান যাত্রায় শুভেন্দু অধিকারী

    • গেরুয়া রংকে অসম্মান করা হচ্ছে, এই দাবি তুলে মিছিল করছেন সাধু-সন্তরা। বুধবার বিকেলে এই মিছিলে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত হবে এই মিছিল। বিশ্ববিদ্য়ালয়ের কাছাকাছি গিয়ে শেষ হবে মিছিল।
    • গেরুয়া পোশাক পরে মিছিলে হাঁটছেন শুভেন্দু অধিকারী। উঠছে জয় শ্রীরাম স্লোগান।
    • যোগ দিয়েছেন নাগা সন্ন্যাসীরা। মিছিলে রয়েছে স্বামী বিবেকানন্দের ছবি। রয়েছে তাঁর বাণীও।
  • 09 Sep 2026 11:00 AM (IST)

    Howrah beaten to death: হাওড়ায় চোর সন্দেহ গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, ধৃত ২

    • চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ।মৃত্যু রাজকুমার চৌহান (৪৩) নামে উত্তরপাড়ার এক ব্যক্তির।
    • ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। ধৃতদের নাম শুভজিৎ প্যাটেল ও সুমিত পাসওয়ান।
    • লিলুয়া থানা সংলগ্ন এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
    • ঘটনাস্থলে আসেন হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী-সহ উচ্চপদস্থ আধিকারিকরা।
    • পুলিশ কমিশনার জানিয়েছেন, একটা খুনের ঘটনা ঘটেছে। দু’জনকে গ্রেফতার করা করা হয়েছে।
  • 09 Sep 2026 10:52 AM (IST)

    KMC: লাইসেন্স বাতিলের পরও দোকান খোলা, কী বললেন মালিক?

    • মঙ্গলবারই কলকাতা পৌরনিগম স্পষ্ট করে দিয়েছিল। তালিকায় জ্বলজ্বল করছে নাম।
    • গতকালই লাইসেন্স সাসপেন্ড করে দোকান মালিককে বলে দেওয়া হয়েছিল, আজ বন্ধ থাকবে দোকান।
    • তারপরও বুধবার সকালে দেখা গেল দোকান খুললেন মালিক।
    • ২ নম্বর ধাপা রোডের মিষ্টির দোকান মাতৃ মিষ্টান্ত ভান্ডারের লাইসেন্স সাসপেন্ড করেছে কলকাতা পৌরনিগম। পুর কমিশনার স্মিতা পাণ্ডে স্পষ্ট করে দিয়েছিলেন, ৪০ টি সংস্থাকে সাসপেনশন করা হয়েছে। সংস্থাগুলো যখন তাদের সব নিয়ম মেনে আবেদন করবে, তখন সেটা দেখা হবে।
    • কিন্তু কার্যত সেই নির্দেশকে অমান্য করেই দোকান খুললেন মাতৃ মিষ্টান্ন ভান্ডারের মালিক পলাশ মিশ্র।

    বিস্তারিত পড়ুন: খোলা দরজার একটা পাল্লা, লাইসেন্স বাতিল, বন্ধের নির্দেশের পরও মিষ্টির দোকান খুলেছেন মালিক, প্রশ্ন করতেই উত্তর যা এল…

  • 09 Sep 2026 10:49 AM (IST)

    KMC: কলকাতার গেস্ট হাউসগুলি পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ পৌরনিগমের, নিল বড় পদক্ষেপ

    • কোথাও অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ নেই। কোনও গেস্ট হাউস চালানোর বৈধ লাইসেন্সই নেই।
    • মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গেস্ট হাউসগুলি পরিদর্শনে গিয়ে হতচকিত হয়ে গিয়েছে কলকাতা পৌরনিগমের প্রতিনিধি দল।
    •  সেই দলের সুপারিশেই এবার শহরের ৯১৯টি গেস্ট হাউসকে বন্ধের নোটিস পাঠাল কলকাতা পৌরনিগম।

    বিস্তারিত পড়ুন: কলকাতার ৯১৯টি গেস্ট হাউসকে বন্ধের নোটিস পৌরনিগমের, কেন?

  • 09 Sep 2026 10:45 AM (IST)

    Calcutta High Court Chief Justice: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে

    • কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে।
    • বুধবার সকাল ১০টায় হাইকোর্টের এক নম্বর আদালতকক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি।
    • এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু।
    • বেশ কয়েকমাস পর স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট।
    • স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের আগে এতদিন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।
  • 09 Sep 2026 10:31 AM (IST)

    Assam CM: বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি অসমের মুখ্যমন্ত্রীর, কী আবেদন জানালেন?

    • প্রয়াত গায়ক ভূপেন হাজারিকার কলকাতার টালিগঞ্জের বাড়ি সংরক্ষণের আবেদন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
    • অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, “কলকাতা ‘ভূপেন দা’র জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে ছিল।” টালিগঞ্জের বাড়িতেই সৃষ্টি হয়েছিল ভূপেন হাজারিকার বহু কালজয়ী কর্মকাণ্ড।
    • তাই আগামী প্রজন্মের জন্য সেই ঐতিহ্য ও উত্তরাধিকার তাঁরা সংরক্ষণ করতে চাইছেন বলে অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন।
    • ভূপেন হাজারিকার শতবর্ষ উদযাপনের প্রেক্ষিতে এই গৌরবময় ঐতিহ্য সংরক্ষণে অসম সরকারের উদ্যোগকে সহায়তা করার জন্য শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন হিমন্ত বিশ্বশর্মা।
  • 09 Sep 2026 10:17 AM (IST)

    Nitin Nabin: আগামী সপ্তাহে বাংলায় আসতে পারেন নিতিন নবীন

    • আগামী ১৫ সেপ্টেম্বর রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের।
    • বিজেপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ার পর এই প্রথম রাজ্য সফরে আসতে পারেন তিনি।
    • দু’দিন ধরে সাংগঠনিক বৈঠক করার কথা তাঁর।
    • নিতিন নবীনের সঙ্গে আসার কথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের।
  • 09 Sep 2026 10:10 AM (IST)

    Suvendu Adhikari: আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রা’-য় হাঁটবেন মুখ্যমন্ত্রী

    • আজ গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত হবে ‘গেরুয়া সম্মান যাত্রা’।
    • এই মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • এই মিছিলের আহ্বান জানিয়ে বলা হয়েছে, গেরুয়া শুধু একটি রং নয়। তা ত্যাগ, আত্মনিবেদন, সনাতন ঐতিহ্যের প্রতীক।
    • গত কয়েকদিন ধরে গেরুয়া রং এই শব্দবন্ধ ব্যবহার নিয়ে নানা মতামত সামনে এসেছে। নানা তর্ক, বিতর্ক হয়েছে। এই আবহে এদিনের এই মিছিল অর্থবহ বলেই মত রাজনীতির বিশেষজ্ঞদের।

কলকাতা: বাগেশ্বর বাবার আমিষ মন্তব্য নিয়ে বাংলায় রাজনৈতিক চাপানউতোর বেড়েই চলেছে। বিজেপি যদিও স্পষ্ট করে গিয়েছে, বাগেশ্বর বাবার মন্তব্যের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বাগেশ্বর বাবা বিজেপির-ও কেউ নন। তারপরও বিতর্ক থামছে না। এদিকে, রাজ্যের দুই আসনে উপনির্বাচনের দিন ঘোষণার পর প্রার্থী নিয়েও জল্পনা বাড়ছে। তৃণমূলের দুই শিবির নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী দেওয়া নিয়ে কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে। এসবের মধ্যে আগামী ১৫ সেপ্টেম্বর রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আবার প্রয়াত গায়ক ভূপেন হাজারিকার টালিগঞ্জের বাড়ি সংরক্ষণের আবেদন জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়। 

Published On - Sep 09,2026 9:57 AM

Follow Us