AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Credit Card Rules: Credit Card-এ বিশাল বিল, গ্রাহকের হঠাৎ মৃত্যু হলে সেই টাকা কি পরিবারকে শোধ করতে হয়?

Loan Repayment: আজকাল অনেক ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের সঙ্গে 'ক্রেডিট শিল্ড' বা বিমা পলিসি দিয়ে থাকে। যদি গ্রাহক দুর্ঘটনা বা অসুস্থতার কারণে মারা যান, তাহলে বিমা কোম্পানি নিজেই ব্যাঙ্ক-কে সম্পূর্ণ ঋণ পরিশোধ করে দেয়। পরিবারের সদস্য-রা মৃত্যুর প্রমাণপত্র জমা দিয়ে এই সুবিধা পেতে পারেন।

Credit Card Rules: Credit Card-এ বিশাল বিল, গ্রাহকের হঠাৎ মৃত্যু হলে সেই টাকা কি পরিবারকে শোধ করতে হয়?
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: Jul 13, 2026 | 3:17 PM
Share

নয়া দিল্লি: আজকের ডিজিটাল যুগে ডেবিট কার্ডের চেয়ে ক্রেডিট কার্ড বেশি জনপ্রিয়। ক্রেডিট কার্ডে (Credit Card) ছাড়,  আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক এবং সহজ ইএমআই (EMI)-র সুবিধার কারণে মানুষ দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে ঘুরতে যাওয়ার বুকিং- সবকিছুর জন্যই ক্রেডিট কার্ড ব্যবহার করে। তবে ক্রেডিট কার্ডের বিল শোধ করার আগেই যদি ক্রেডিট কার্ডের মালিকের অপ্রত্যাশিতভাবে মৃত্যু হয়, তাহলে সেই ঋণ কে পরিশোধ করবে? ক্রেডিট কার্ড গ্রাহকের পরিবারকেই কি এই টাকা শোধ করতে হয়? জেনে নিন ব্যাঙ্কের নিয়ম কী বলছে-

পরিবারকে টাকা মেটাতে হবে?

নিয়ম অনুযায়ী, ক্রেডিট কার্ডের দেনা বা বকেয়া অর্থ ‘ব্যক্তিগত ও গ্যারান্টি-বিহীন দেনা’ হিসাবেই বিবেচিত হয়। কার্ড গ্রাহকের মৃত্যু হলে, তার স্বামী বা স্ত্রী, সন্তান বা মা-বাবার সেই বিল বা টাকা পরিশোধ করার কোনও আইনি বাধ্য-বাধকতা থাকে না। ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ড কোম্পানিগুলিও মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের অর্থ পরিশোধের জন্য চাপ দিতে পারে না।

তাহলে ব্যাঙ্ক কীভাবে টাকা আদায় করে?

কোনও ব্যক্তির মৃত্যুর পর ক্রেডিট কার্ডের ঋণ আপনা-আপনি মকুব হয়ে যায় না। ব্যাঙ্ক মৃত ব্যক্তির নামে থাকা সম্পত্তি থেকে এই টাকা আদায় করে। টাকা আদায়েরও বেশ কয়েকটি প্রক্রিয়া আছে।

সম্পত্তি বাজেয়াপ্ত: যদি মৃত ব্যক্তির ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট (FD), শেয়ার বাজারে বিনিয়োগ, সোনার গহনা অথবা নিজস্ব জমি বা বাড়ি থাকে, তবে উত্তরাধিকারীদের কাছে সম্পদ হস্তান্তর করার আগে ব্যাঙ্ক সেই ঋণের পরিমাণ কেটে নিতে পারে। আইনত এই অধিকার আছে ব্যাঙ্কের।

পরিবারকে যদিও নিজেদের টাকা পরিশোধ করতে হয় না, কিন্তু ঋণের সম্পূর্ণ অর্থ পরিশোধ না করা পর্যন্ত মৃত ব্যক্তির নামে থাকা সম্পত্তি আইনত ব্যবহার বা বিক্রি করা যাবে না।

ঋণ মেটানোর প্রক্রিয়া কীভাবে হয়?

যদি মৃত ব্যক্তি কোনও উইল করে যান, তবে তাতে উল্লেখিত ব্যক্তি বা উত্তরাধিকারী প্রথমে মৃত ব্যক্তির সম্পদ বিক্রি করে দেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ডসহ সমস্ত দেনা পরিশোধ করেন। এরপর অবশিষ্ট সম্পদ উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হয়।

উইল না থাকলে :

যদি কোনও ব্যক্তি উইল না করে মারা যান, তাহলে আদালত একজন আনুষ্ঠানিক প্রশাসক নিয়োগ করেন। তাঁর মাধ্যমেই ঋণ নিষ্পত্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত ব্যক্তির নামে কোনও সম্পদ বা ব্যাঙ্ক ব্যালেন্স না থাকলে, ব্যাঙ্ক সেই ঋণটিকে ‘অনাদায়ী ঋণ’ অর্থাৎ আদায়-অযোগ্য ঋণ হিসেবে বিবেচনা করে, তা মকুব করে দিতে বাধ্য থাকে।

যৌথ কার্ড এবং অ্যাড-অন কার্ডের নিয়ম-

যদি কোনও ক্রেডিট কার্ড দুইজনের যৌথ মালিকানাধীন হয় (যেমন, স্বামী ও স্ত্রী) এবং প্রথম কার্ডধারী মারা যান, তাহলে অপর যৌথ কার্ডধারী সম্পূর্ণ বিলের বকেয়া পরিশোধের জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবেন।

অ্যাড-অন কার্ড: যদি মূল কার্ডধারী তাঁর পরিবারকে একটি অ্যাড-অন কার্ড দিয়ে থাকেন, তাহলে মূল কার্ডধারীর মৃত্যুর পর অ্যাড-অন কার্ডটি ব্যবহারকারীদের কোনও বিল পরিশোধ করতে হবে না। তবে, যেহেতু মূল কার্ডটি ব্লক করা হয়, তাই অ্যাড-অন কার্ডটিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

বিমা সুবিধা:

আজকাল অনেক ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের সঙ্গে ‘ক্রেডিট শিল্ড’ বা বিমা পলিসি দিয়ে থাকে। যদি গ্রাহক দুর্ঘটনা বা অসুস্থতার কারণে মারা যান, তাহলে বিমা কোম্পানি নিজেই ব্যাঙ্ক-কে সম্পূর্ণ ঋণ পরিশোধ করে দেয়। পরিবারের সদস্য-রা মৃত্যুর প্রমাণপত্র জমা দিয়ে এই সুবিধা পেতে পারেন।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা