AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: রকেট গতিতে হঠাৎ ধাক্কা, ৭৮১ পয়েন্ট পড়ল স্মলক্যাপ সূচক!

Nifty 50-Sensex: গোটা মাসের তুলনায় আজ সেভাবে বাড়েনি ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। মাত্র ১০ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। অন্যদিকে, ৩২ পয়েন্ট বেড়েছে সেনসেক্স।

Share Market News: রকেট গতিতে হঠাৎ ধাক্কা, ৭৮১ পয়েন্ট পড়ল স্মলক্যাপ সূচক!
| Updated on: Mar 25, 2025 | 11:56 PM
Share

আজ মার্চের ২৫ তারিখ। গোটা মাসের তুলনায় আজ সেভাবে বাড়েনি ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। মাত্র ১০ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। অন্যদিকে, ৩২ পয়েন্ট বেড়েছে সেনসেক্স।

যদিও আজ ৯৭ পয়েন্ট পড়েছে নিফটি ব্যাঙ্ক। ৭৮১ পয়েন্ট পড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। ৯৩৪ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০ সূচকও। অন্যদিকে আজ ৪৮৯ পয়েন্ট বেড়েছে নিফটি আইটির সূচক।

আজ ১৭২ পয়েন্ট বেড়েছে জাপানের শেয়ার বাজার সূচক নিক্কেই। অন্যদিকে ৫৬১ পয়েন্ট পড়েছে চিনা সূচক হ্যাংসেং।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে ভিনাইল কেমিক্যালস ও কিনোট ফাইন্যান্সিয়ার সার্ভিসেস। এ ছাড়াও বেড়েছে এইচইজি লিমিটেড, ম্যাগেলানিক ক্লাউড ও ব্লু ডার্ট এক্সপ্রেসের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

অন্যদিকে আজ সর্বোচ্চ ১৪.৭ শতাংশ পড়েছে নাগরিকা এক্সপোর্টস। এ ছাড়াও পড়েছে মহাদেব মার্বেল অ্যান্ড গ্রানাইটস, সারদা এনার্জি অ্যান্ড মিনারেলস, কেসোরাম ইন্ডাস্ট্রিজ ও আয়ন-টেক সলিউশনসের শেয়ারের দামও।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ৭ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে কে সল্ভস।
  • শেয়ার প্রতি ৭৫ পয়সা ডিভিডেন্ড দিয়েছে মিশ্র ধাতু নিগম।
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে একাধিক সংস্থা। এর মধ্যে জেএসডব্লিউ স্টিলস, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এসবিআই কার্ডস, বাজাজ ফাইন্যান্স ও শ্রী সিমেন্টস উল্লেখযোগ্য।
  • অন্যদিকে আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলেছে হ্যাপিয়েস্ট মাইন্ডস, স্টার হেলথা, কোলগেট ও হানিওয়েল অটোমেশন ইন্ডিয়া।

*২৫ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Follow Us
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
একটানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
একটানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস