AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: উঠছেও না, পড়ছেও না! ধীরে ধীরে পায়ের নীচের জমি শক্ত করছে ভারতের শেয়ার বাজার?

Nifty 50, Sensex: সামান্য পড়েছে ভারতের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও সেনসেক্স। বাকি সূচকগুলোর মধ্যে বেশিতভাগ সূচকই আজ সামান্য পড়েছে। মাত্র ৩ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্কের সূচক।

Share Market News: উঠছেও না, পড়ছেও না! ধীরে ধীরে পায়ের নীচের জমি শক্ত করছে ভারতের শেয়ার বাজার?
| Updated on: Mar 13, 2025 | 11:12 PM
Share

আজ ১৩ মার্চ, সামান্য পড়েছে ভারতের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও সেনসেক্স। বাকি সূচকগুলোর মধ্যে বেশিতভাগ সূচকই আজ সামান্য পড়েছে। মাত্র ৩ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্কের সূচক।

চিনা সূচক হ্যাংসেংও আজ পড়েছে ১৩৭ পয়েন্ট। যদিও আর এক এশিয় সূচক জাপানের নিক্কেই বেড়েছে ১৪৭ পয়েন্ট।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করল ইরিস ক্লোথিং ও হাইটেক কর্পোরেশন। যথাক্রমে ৩০.৬৫ শতাংশ ও ২০ শতাংশ বেড়েছে সংস্থা দু’টোর শেয়ারের দাম। এ ছাড়াও আজ বেড়েছে আরিহান্ত ক্যাপিটাল মার্কেটস, এনএসিএল ইন্ডাস্ট্রিজ ও এমটিএনএলের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ সর্বোচ্চ ১০.৮৭ শতাংশ পড়েছে পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। এ ছাড়াও আজ পড়েছে উদয়শিবকুমার ইনফ্রা, নাগরিকা এক্সপোর্টস, বঙ্কা বায়োলু ও আসাহি সঙ্গন কালার্সের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ২ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে সান টিভি নেটওয়ার্ক।
  • শেয়ার প্রতি ১ টাকা ৫ পয়সা ডিভিডেন্ড দিয়েছে হাডকো।
  • শেয়ার প্রতি ১২ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিল জিআর ইনফ্রাপ্রজেক্টস।
  • ব্রিস্ক টেকনোভিশন আজ ১ টাকা ৪০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে।
  • ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর আজ ছুঁয়ে ফেলেছে অবন্তী ফিডস।
  • আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে ট্রাইডেন্ট, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, অ্যাস্ট্রাল, ভিআইপি ইন্ডাস্ট্রিজ, অ্যাঞ্জেল ওয়ান, এইচএফসিএল, ডেলিভারির শেয়ারের দাম।

*১৩ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Follow Us
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর
আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর