AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IndiGo Offer: ঘুরতে যাওয়ার প্ল্যান? আপনার ফ্লাইট টিকিট পেতে পারেন ফ্রি-তে! কীভাবে জানুন

IndiGoFree Offer: ইন্ডিগো তাদের বিবৃতিতে জানিয়েছে, যোগ্য গ্রাহকদের বুকিংয়ের মধ্যে থেকে এই বাছাই করা হবে। এখানে "ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ"-র নিয়ম নয়, ইচ্ছামতো বা র‌্যানডম সিলেক্ট করা হবে। মোট ২০ হাজার যাত্রীর ডোমেস্টিক বা অন্তর্দেশীয় ফ্লাইট ফ্রি হয়ে যাবে।

IndiGo Offer: ঘুরতে যাওয়ার প্ল্যান? আপনার ফ্লাইট টিকিট পেতে পারেন ফ্রি-তে! কীভাবে জানুন
কীভাবে পাবেন ফ্রি টিকিট?Image Credit: Getty Image
| Updated on: Aug 06, 2026 | 2:03 PM
Share

নয়া দিল্লি: সুখবর! ঘুরতে যাওয়া বা এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য ফ্লাইটের টিকিটের খরচ লাগবে না। ফ্রি-তে বিমান যাত্রার সুযোগ করে দিচ্ছে ইন্ডিগো (IndiGo)। কারা এই সুযোগ পাবেন?

দেশের অন্যতম বড় উড়ান সংস্থা ইন্ডিগো জানিয়েছে যে তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে। তারা শুরু করেছে ইন্ডিগোফ্রি (IndiGoFree) নামে একটি ক্যাম্পেন। এই অফারে ২০ হাজার ফ্রি ফ্লাইটের টিকিট দেওয়া হবে। অন্তর্দেশীয় ফ্লাইটের টিকিটে এই অফার দেওয়া হচ্ছে। অর্থাৎ ২০ হাজার যাত্রী এই অফারের সুযোগ পাবেন। ১০ হাজার টাকা পর্যন্ত ফ্লাইটের টিকিট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, যোগ্য যাত্রীরা তাদের অন্তর্দেশীয় ফ্লাইট টিকিটের সম্পূর্ণ দাম রিফান্ড পাবেন।

কারা এই সুবিধা পাবেন?

যারা ইন্ডিগো-র ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা 6Eskai – থেকে ফ্লাইট টিকিট বুক করবেন, তারা এই সুবিধা পাবেন। ৪ অগস্ট থেকে ৬ অগস্টের মধ্যে টিকিট কাটলে, তবেই এই সুযোগ পাওয়া যাবে।

ইন্ডিগো তাদের বিবৃতিতে জানিয়েছে, যোগ্য গ্রাহকদের বুকিংয়ের মধ্যে থেকে এই বাছাই করা হবে। এখানে “ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ”-র নিয়ম নয়, ইচ্ছামতো বা র‌্যানডম সিলেক্ট করা হবে। মোট ২০ হাজার যাত্রীর ডোমেস্টিক বা অন্তর্দেশীয় ফ্লাইট ফ্রি হয়ে যাবে। যারা এই অফারে বাছাই হবেন, তাদের ইমেইল ও হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হবে। তাদের একটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। তিনবার সুযোগ দেওয়া হবে এই সঠিক উত্তর দেওয়ার জন্য। যারা সঠিক উত্তর দিতে পারবেন, তাদের ১০ হাজার টাকা পর্যন্ত টিকিট ফ্রি করে দেওয়া হবে। ইকোনমি ক্লাস ও ইন্ডিগো স্ট্রেচ (IndiGoStretch)- উভয় ক্ষেত্রেই এই অফার পাওয়া যাবে।

প্রসঙ্গত, ইন্ডিগো দৈনিক প্রায় ২২০০ ফ্লাইট পরিচালন করে। দেশের মধ্যে ৯৫টি গন্তব্যে এবং ৪০টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালায়।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা