AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Netflix: ২০৩০ এ শতবর্ষে পা দিচ্ছে ফিফা বিশ্বকাপ, সম্প্রচার নিয়ে বড় স্বত্ব পেল নেটফ্লিক্স

FIFA World Cup 2026: ২০৩০ বিশ্বকাপ আয়োজন করছে স্পেন, মরোক্কো ও পর্তুগাল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। তবে শুধু পুরুষদের বিশ্বকাপই নেটফ্লিক্স সম্প্রচার করবে এমন নয়, ২০২৭ ও ২০৩১ সালের মহিলাদের বিশ্বকাপও এক্সক্লুসিভলি সম্প্রচার করবে এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

Netflix: ২০৩০ এ শতবর্ষে পা দিচ্ছে ফিফা বিশ্বকাপ, সম্প্রচার নিয়ে বড় স্বত্ব পেল নেটফ্লিক্স
নেটফ্লিক্সImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Oct 14, 2026 | 3:53 PM
Share

কলকাতা: ২০২৬ বিশ্বকাপ শেষ হয়েছে কয়েক মাস আগেই। ১৬ বছর পর আবার বিশ্বকাপের সেরা শিরোপা পেয়েছে স্পেন। আগামী বিশ্বকাপ হবে ২০৩০ সালে। তার আগেই বড় ঘোষণা করল বিখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এই বিশ্বকাপ আবার শতবর্ষে পা দিচ্ছে। তাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ একটি বিশেষ বার্তা বহন করছে।

২০৩০ বিশ্বকাপ আয়োজন করছে স্পেন, মরোক্কো ও পর্তুগাল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। শতবর্ষের বিশেষ সংস্করণকে স্মরণীয় করতে চাইছে নেটফ্লিক্স কারণ আগামী বিশ্বকাপের স্বত্ব পেয়েছে এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তারা জানিয়েছে, শুধু লাইভ ম্যাচ দেখানোই নয়, প্রতি ম্যাচের আগে ও পরে বিশেষ অনুষ্ঠান, হাফটাইম শো ও ম্যাচের দিনগুলিতে বিশেষ অনুষ্ঠানও দেখানো হবে। টুর্নামেন্ট শুরুর আগের দিনও থাকবে একাধিক বিশেষ অনুষ্ঠান। তবে শুধুমাত্র স্পেনের জন্যই স্বত্ব পেয়েছে নেটফ্লিক্স। শোনা গিয়েছে, প্রত্যেকদিন অন্তত ১টি ম্যাচ বিনামূল্যে দেখা যাবে। একই সঙ্গে, স্পেনের ম্যাচগুলি বিনামূল্যে দেখা যাবে।

ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রম জানিয়েছেন, ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নেটফ্লিক্সের সঙ্গে পার্টনারশিপ আরও এগিয়ে নিয়ে যেতে পেরে তাঁরা যারপরনাই আনন্দিত। এই বিশেষ চুক্তির লক্ষ্য হল, আরও বেশি দর্শকদের কাছে ফিফার প্রসার করা। তবে শুধু পুরুষদের বিশ্বকাপই নেটফ্লিক্স সম্প্রচার করবে এমন নয়, ২০২৭ ও ২০৩১ সালের মহিলাদের বিশ্বকাপও এক্সক্লুসিভলি সম্প্রচার করবে এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ফুটবলভিত্তিক তথ্যচিত্রও বানাচ্ছে নেটফ্লিক্স। এর মধ্যে রয়েছে ২০২৩ সালের মহিলা বিশ্বকাপে আমেরিকার অভিযান নিয়ে তৈরি Under Pressure: The US Womens World Cup Team ও বেশ কিছু ফুটবলারের কেরিয়ারকে কেন্দ্র করে বেশ কিছু তথ্যচিত্র।

Follow Us
শিব-দুর্গার পূজা করলেই নাকি বংশ নাশ হয়? তারপরও পুজো করেন রঘুনাথ
শিব-দুর্গার পূজা করলেই নাকি বংশ নাশ হয়? তারপরও পুজো করেন রঘুনাথ
বাইক নিয়ে যেতে অসুবিধা হচ্ছে? ফ্লাইওভারের নতুন রং দেখে কী বলছেন পথচারী
বাইক নিয়ে যেতে অসুবিধা হচ্ছে? ফ্লাইওভারের নতুন রং দেখে কী বলছেন পথচারী
জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই বার্তা দিলেন মোদী
জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই বার্তা দিলেন মোদী
ককরোচ পার্টির সৌরভ-আশুতোষদের পাঠিয়ে দিল তিহার জেলে
ককরোচ পার্টির সৌরভ-আশুতোষদের পাঠিয়ে দিল তিহার জেলে
রাজনৈতিক দল হিসেবে নাম লেখাবে ককরোচরা? উত্তর দিলেন দীপকে
রাজনৈতিক দল হিসেবে নাম লেখাবে ককরোচরা? উত্তর দিলেন দীপকে
পুজোর মুখে কলকাতায় অস্ত্র কারখানা খুঁজে পেল STF
পুজোর মুখে কলকাতায় অস্ত্র কারখানা খুঁজে পেল STF
'RSS-র স্কুলে গুন্ডা তৈরি হচ্ছে', ফের বিস্ফোরক বিকাশ
'RSS-র স্কুলে গুন্ডা তৈরি হচ্ছে', ফের বিস্ফোরক বিকাশ
জ্ঞানেশ ইস্যুতে কালীঘাট তৃণমূলের মিছিলের কথা জানেই না লালবাজার?
জ্ঞানেশ ইস্যুতে কালীঘাট তৃণমূলের মিছিলের কথা জানেই না লালবাজার?
ওরা সেঞ্চুরি করুক তারপর আমি বাউন্সার দেব: বিকাশ
ওরা সেঞ্চুরি করুক তারপর আমি বাউন্সার দেব: বিকাশ
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি