AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Update: লাইনে দাঁড়ানোর দিন শেষ, মুহূর্তেই আপডেট হয়ে যাবে আধার কার্ড! সরকারের বড় সিদ্ধান্ত

Aadhaar Card News: অনেক সময়ই আধার কার্ডে নাম বা ঠিকানা কিংবা মোবাইল নম্বর ভুল থাকে। সেই ভুল ঠিক করাতে ছুটতে হয় আধার সেন্টারে। ঘণ্টার পর ঘণ্টা সময় কেটে যায় লাইনেই। তবে এই দীর্ঘ লাইন দেওয়ার দিন শেষ এবার। আ

Aadhaar Update: লাইনে দাঁড়ানোর দিন শেষ, মুহূর্তেই আপডেট হয়ে যাবে আধার কার্ড! সরকারের বড় সিদ্ধান্ত
আধার কার্ড নিয়ে বড় খবর।Image Credit: Soumyabrata Roy/NurPhoto via Getty Images
| Updated on: Oct 23, 2024 | 10:59 AM
Share

নয়া দিল্লি: যে কোনও দরকারি কাজেই প্রয়োজন আধার কার্ডের। দেশের নাগরিকদের পরিচয়পত্র এই আধার নম্বর। তাই আধার কার্ডে সমস্ত তথ্য ঠিক থাকা অত্যন্ত জরুরি। তবে অনেক সময়ই আধার কার্ডে নাম বা ঠিকানা কিংবা মোবাইল নম্বর ভুল থাকে। সেই ভুল ঠিক করাতে ছুটতে হয় আধার সেন্টারে। ঘণ্টার পর ঘণ্টা সময় কেটে যায় লাইনেই। তবে এই দীর্ঘ লাইন দেওয়ার দিন শেষ এবার। আধার সেবা কেন্দ্রের চাপ কমাতে এবং দ্রুত আধার সংশোধনের কাজের জন্যই বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্র এবং আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI)-র তরফে জানানো হয়েছে, এবার থেকে শুধু আধার সেবা কেন্দ্রেই নয়, বাড়ির কাছের পোস্ট অফিসেও আধার কার্ড সংক্রান্ত কাজ হবে। পোস্ট অফিসেই আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। এর জন্য আপনাকে অতিরিক্ত কোনও টাকাও দিতে হবে না। আধার সেবা কেন্দ্রে আধার কার্ড আপডেট করতে যে চার্জ লাগে, পোস্ট অফিসেও সেই একই চার্জ লাগবে।

নতুন আধার কার্ড তৈরি করতে চাইলে তার জন্য লাগবে না কোনও টাকা। পোস্ট অফিসেই বায়োমেট্রিক সংগ্রহ, ছবি তোলা হবে। এছাড়া পোস্ট অফিসে গিয়ে আধার কার্ডে নাম, ফোন নম্বর, ঠিকানা, ছবিও আপডেট করানো যাবে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের মোট ১৩,৩৫২টি পোস্ট অফিসে এই আধার আপডেটের সুবিধা পাওয়া যাবে। আপনার বাড়ির কাছে কোন পোস্ট অফিসে আধার আপডেটের সুবিধা পাওয়া যাবে, তার জন্য https /indiapost.gov.in -এ ক্লিক করলেই বিস্তারিত তথ্য জানা যাবে।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত