PF/ESI News: EPFO-তে বড় বদল! এবার UMANG অ্যাপেই আধার দিয়ে UAN অ্যাক্টিভেশন! আরও সোজা হল PF পাওয়া?
Umang App: উমঙ্গের পুরো নাম Unified Mobile Appilication for New Age Governance । এটি একটি সরকারি মোবাইল অ্যাপ, যার মাধ্যমে স্মার্টফোন থেকেই ইপিএফও ও পিএফ সংক্রান্ত বিভিন্ন পরিষেবা পাওয়া যায়। এর জন্য আলাদাভাবে কোনও ইপিএফও পোর্টাল খুলতে করতে হবে না।

নয়াদিল্লি : কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত পরিষেবাতে বড় পরিবর্তন এনেছে ইপিএফও। জুন মাসে সিস্টেম আপডেটের পর EPFO-র Unified Member Portal থেকে Universal Account Number (UAN) অ্যাক্টিভেট করার সুবিধে সরিয়ে দেওয়া হয়েছে। এবার থেকে UAN অ্যাক্টিভেট করতে হবে সরকারের উমঙ্গ (UMANG) অ্যাপের মাধ্যমে। তবে আসল বিষয় হল, আধার কার্ডের মাধ্যমে এই অ্যাপ থেকে খুব সহজেই UAN অ্যাক্টিভেট করা যাবে। অন্যদিকে, UAN তৈরি, আবেদনের স্ট্যাটাল চেক, ডেথ ক্লেম – যাবতীয় গুরুত্বপূর্ণ পরিষেবা এই অ্যাপ থেকে করা যাবে।
কী এই উমঙ্গ (UMANG) অ্যাপ?
উমঙ্গের পুরো নাম Unified Mobile Appilication for New Age Governance । এটি একটি সরকারি মোবাইল অ্যাপ, যার মাধ্যমে স্মার্টফোন থেকেই ইপিএফও ও পিএফ সংক্রান্ত বিভিন্ন পরিষেবা পাওয়া যায়। এর জন্য আলাদাভাবে কোনও ইপিএফও পোর্টাল খুলতে করতে হবে না। বর্তমানে এই অ্যাপে UAN-এর অ্যালটমেন্ট/অ্যাক্টিভেশন, সক্রিয় UAN-এর জন্য Face Authentication, পিএফ সংক্রান্ত সাধারণ প্রশ্নের উত্তর (FAQs), এসএমএস ও মিসড কলের মাধ্যমে অ্যাকাউন্টের তথ্য জানা ইত্যাদি জানা যায়।
UAN ভুলে গেলে কী করবেন?
১- রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে।
২- পরিচয় বা ঠিকানার প্রমাণ দিতে হবে।
৩- ওটিপি দিয়ে যাচাই করতে হবে
তাহলেই আপনার UAN পুনরুদ্ধার হয়ে যাবে।
এখন মৃত সদস্যের নমিনির ইপিএফও পোর্টালের মাধ্যমে ডেথ ক্লেম, এমনকি পেনশন সংক্রান্ত ক্লেমও জমা দিতে পারবেন। এর জন্য নমিনির আধারের সঙ্গে যুক্ত সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও কাছে রাখতে হবে।
EPFO ডেথ ক্লেমের জন্য প্রয়োজনীয় নথি-
১- মৃত সদস্যের ডেথ সার্টিফিকেট
২- নমিনির ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রমাণ – ক্যান্সেল্ড চেক বা পাসবুকের কপি
৩- নমিনির বার্থ সার্টিফিকেট
তবে এখানে আছে একটি নিয়ম। সব নথি শুধুমাত্র পিডিএফ আকারে দিতে হবে। কোনও ফাইলের আকার ২ এমবি-র বেশি হওয়া যাবে না। এবং ফাইলের নামে কোনও স্পেস হবে না।
জুনের শেষ সপ্তাহে বড় ধরণের সিস্টেম মাইগ্রেশনের কারণে ইপিএফও পোর্টাল ও উমঙ্গ অ্যাপের বেশ কিছু পরিষেবা বন্ধ ছিল। নতুন সিস্টেম আপগ্রেড হওয়ার পর এর মূল লক্ষ্য হল, আরও দ্রুত নিরাপদভাবে পরিষেবা দেওয়া। তাই এবার থেকে চালু করতে এখন ইপিএফও পোর্টালের বদলে উমঙ্গ অ্যাপ ব্যবহার করতে হবে।
