AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Opendoor Layoff: রাতারাতি চাকরিহারা! একধাক্কায় ২৫০ ভারতীয়কে তাড়িয়ে দিল এই মার্কিন সংস্থা

Opendoor Job Cuts: ওপেনডোর সংস্থার সিইও কাজ় নেজাতিয়ান (Kaz Nejatian) জানান, যেহেতু আমেরিকায় তাদের গ্রাহক রয়েছে, তাই বিজনেস ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি অনুসরণ করে সেখানে তাদের অফিস সরিয়ে নিয়ে যাচ্ছে। বিগত কয়েক মাস ধরে কোম্পানির একাধিক পদ পরিবর্তন করা হয়েছে, আমেরিকায় স্থানান্তরিত করা হয়েছে।

Opendoor Layoff: রাতারাতি চাকরিহারা! একধাক্কায় ২৫০ ভারতীয়কে তাড়িয়ে দিল এই মার্কিন সংস্থা
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: Jun 11, 2026 | 1:39 PM
Share

ওয়াশিংটন: আবার কর্মী ছাঁটাই। সমস্ত ভারতীয় কর্মীদেরই একধাক্কায় বাড়িতে বসিয়ে দিল মার্কিন রিয়েল এস্টেট টেকনোলজি কোম্পানি। ওপেনডোর (Opendoor) সংস্থা জানিয়েছে যে তারা ভারতে কাজ বন্ধ করে দিচ্ছে। এর জেরে প্রায় ২৫০ কর্মীর চাকরি চলে গেল।

ওপেনডোর সংস্থার সিইও কাজ় নেজাতিয়ান (Kaz Nejatian) জানান, যেহেতু আমেরিকায় তাদের গ্রাহক রয়েছে, তাই বিজনেস ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি অনুসরণ করে সেখানে তাদের অফিস সরিয়ে নিয়ে যাচ্ছে।  বিগত কয়েক মাস ধরে কোম্পানির একাধিক পদ পরিবর্তন করা হয়েছে, আমেরিকায় স্থানান্তরিত করা হয়েছে। আজকের ঘোষণার পর ভারতে ওপেনডোরের কাজকর্ম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে।

সংস্থার সিইও জানিয়েছেন, কোম্পানির গ্রাহকরা আমেরিকার। তাই গ্রাহকদের কাছে থেকে কাজ করলেই সুবিধা হবে। ভারতে বিরাট টিম তৈরি করেছিল এই সংস্থা। তবে এখন প্রযুক্তিগত উন্নতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এনেবেলড টিমের কারণে ভারতীয় কর্মীদের চাহিদা কমে গিয়েছে। ভারতীয় কর্মীদের পারফরম্যান্সের উপরে ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানান তিনি। বরং ভারতীয় কর্মীদের প্রশংসা করেন।

Follow Us