Share Market News: আজ এক ঝটকায় ঘুরে দাঁড়াল ভারতের বাজার, দিল দারুণ রিটার্ন…
Nifty 50, Sensex: দেশের সব সূচকই আজ বেড়েছে। ৩ শতাংশের বেশি বেড়েছে নিফটি মিডক্যাপ সিলেক্ট। ২.৫৪ শতাংশ বেড়েছে নিফটি নেক্সট ৫০। ২.৮০ শতাংশ বেড়েছে বিএসই স্মলক্যাপ সূচক।

অবশেষে স্বস্তির দাওয়া। প্রচণ্ড গরমে কালবৈশাখী যেমন স্বস্তি নিয়ে আসে বাংলার মানুষের জীবনে, আজ ঠিক তেমনই স্বস্তি পেলেন বিনিয়োগকারীরা। প্রায় ২৮ দিন পর ঘুরে দাঁড়াল ভারতের বাজার। ২৫০ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। অন্যদিকে ৭৪০ পয়েন্ট বেড়েছে দেশের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স
দেশের সব সূচকই আজ বেড়েছে। ৩ শতাংশের বেশি বেড়েছে নিফটি মিডক্যাপ সিলেক্ট। ২.৫৪ শতাংশ বেড়েছে নিফটি নেক্সট ৫০। ২.৮০ শতাংশ বেড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। আর বাজারের এই বৃদ্ধিতে বেশ খুশি দেশের বিনিয়োগকারীরা।
ভারতের বাজার খানিক উঠলেও নিরাশ করেনি চিন, জাপান বা জার্মানির বাজার। আজ বেড়েছে চিনা সূচক হ্যাংসেং, জাপানি সূচক নিক্কেই ও জার্মানির সূচক ড্যাক্স।
আজ বাড়ল যারা:
অনেক দিন পর আজ চড়চড়িয়ে বেড়েছে ভারতের বাজার। আপার সার্কিট হিট করেছে আরিহান্ত ক্যাপিটাল মার্কেটস ও ম্যান ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। একই সঙ্গে আজ বেড়েছে কোয়াড্র্যান্ট ফিউচার টেক, হুতামাকি ইন্ডিয়া ও ভারত ওয়্যার রোপসের শেয়ারের দামও।
আজ পড়ল যারা:
আজ সর্বোচ্চ ৯.৯৯ শতাংশ পড়েছে জেনসোল ইঞ্জিনিয়ারিং। এ ছাড়াও পড়েছে জিন্দাল ওয়ার্ল্ডওয়াইড, আনন্দ রাঠি ওয়েলথ, শ্রী রামা নিউজপ্রিন্ট ও সুরাটওয়ালা বিজনেস গ্রুপের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশিত হয়েছে কোনার্ক সিন্থেটিকের।
- আজও ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে অ্যাবট ইন্ডিয়া ও অবন্তি ফিডস।
- অন্যদিকে আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলেছে একাধিক সংস্থা। এর মধ্যে আনন্দ রাঠি ওয়েলথ, বাজাজ অটো, এশিয়ান পেন্টস, সান টিভি নেটওয়ার্ক, এমআরএফ, নেসলে ইন্ডিয়া উল্লেখযোগ্য।
*৫ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
