AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Business Idea: চাকরির সঙ্গে করতে পারেন এই ব্যবসা, প্রত্যেক মাসে হবে ৫০ হাজার টাকা আয়

Business Idea: ওলা আপনাকে নিজেদের প্ল্যাটফর্মে ফ্লিট অ্যাটাচ করার সুযোগ দিচ্ছে। অর্থাৎ এই ফ্লিট অ্যাটাচের মাধ্যমে আপনি ওলায় এক সঙ্গে অনেকগুলি গাড়ি যুক্ত করতে পারেন। ২ থেকে তিনটি গাড়ি থেকে শুরু করে গাড়ির সংখ্যা অগুনতি হতে পারে।

Business Idea: চাকরির সঙ্গে করতে পারেন এই ব্যবসা, প্রত্যেক মাসে হবে ৫০ হাজার টাকা আয়
| Edited By: | Updated on: Oct 19, 2021 | 7:28 PM
Share

কলকাতা: বর্তমান আর্থিক পরিস্থিতিতে একটি চাকরিতে সংসার চালাতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠে যাওয়ার জোগাড় হয়। ফলত সাধারণ মানুষ রোজগারের অন্য বিকল্প খোঁজে। আজ আমরা আপনাদের জানাব এমন একটি বিশেষ ব্যবসার ব্যাপারে যার মাধ্যমে আপনারা মোটা টাকা রোজগার করতে পারেন। আপনারা ব্যবহৃত গাড়ি কিনে তা ভাড়া দিয়ে ভাল আয় করতে পারেন। যদি আপনার ট্রাভেল ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকে তাহলে তা রোজগারের বেশ ভাল উপায়। আপনারা ওলার (OLA) সঙ্গে মিলে এই ব্যবসা শুরু করতে পারেন। ওলায় যোগ দিয়ে আপনিও ট্রাভেল এন্টারপ্রেনার হতে পারেন। আসুন জানা যাক কীভাবে আপনি এই ব্যবসার মাধ্যমে মাসে ৪০ থেকে ৪৫ হাজার টাকা রোজগার করতে পারবেন।

রোজগারের প্রসেস

ওলা আপনাকে নিজেদের প্ল্যাটফর্মে ফ্লিট অ্যাটাচ করার সুযোগ দিচ্ছে। অর্থাৎ এই ফ্লিট অ্যাটাচের মাধ্যমে আপনি ওলায় এক সঙ্গে অনেকগুলি গাড়ি যুক্ত করতে পারেন। ২ থেকে তিনটি গাড়ি থেকে শুরু করে গাড়ির সংখ্যা অগুনতি হতে পারে। আপনি যখন চাইবেন গাড়ির সংখ্যা তখনই বাড়াতে পারবেন। ওলায় গাড়ি যুক্ত করার কোনও সীমা নেই। যতগুলি গাড়ি আপনি ওলায় যুক্ত করবেন ততই আপনার রোজগার বাড়বে।

কোম্পানি বাড়িয়েছে এই সুবিধা

ওলা কোম্পানি এর জন্য একটি বিশেষ সুবিধা দিচ্ছে। আপনি একটাই অ্যাপ থেকে নিজের প্রতিটি গাড়ি থেকে হওয়া রোজগার আর পারফর্মেন্সের ব্যাপারে তথ্য পেতে পারবেন। এই ব্যাপারে ওলা নিজেদের ওয়েবসাইটে সম্পূর্ণ তথ্য দিয়েছে। আরও বেশি জানার জন্য আপনারা https://partners.olacabs.com/attach এই লিঙ্কে ক্লিক করতে পারেন।

ব্যবসা শুরু করার জন্য এই নথী প্রয়োজন

ওলার সঙ্গে এই ব্যবসা শুরু করার জন্য যে যে নথীর প্রয়োজন সেগুলি হল- ১. অপনার নথী – প্যান কার্ড, ক্যানসেল চেক বা পাসবুক, আধার কার্ড, বাড়ির অ্যাড্রেস প্রুফ। ২. গাড়ির নথী – গাড়ির আরসি, গাড়ির পারমিট, গাড়ির ইনসিওরেন্স ৩. ড্রাইভারের নথী – ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, বাড়ির অ্যাড্রেস প্রুফ, ভেরিফিকেশন

গাড়ি থেকে হবে ৪০-৪৫ হাজার টাকা আয়

ওলা নিজেদের ড্রাইভার পার্টনার বানানোর প্রোগ্রাম অনেকদিন ধরেই চালাচ্ছে। যারা একটি গাড়ি নিয়ে ওলায় যোগ দিয়েছেন তাদের মতে সমস্ত খরচা কাটার পর একটি গাড়ি থেকে মাসিক ৪০ থেকে ৪৫ হাজার টাকা রোজগার হচ্ছে। এই হিসেবে মোট আয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এই মধ্যে থেকেই আপনার ড্রাইভারদের মাইনে হবে যা আপনি ঠিক করেছিলেন।

কীভাবে করবেন শুরু

সবার আগে আপনাকে আপনার সমস্ত নথী নিয়ে আপনার কাছাকাছি থাকা ওলার অফিসে যেতে হবে। সেখানে আপনাকে জানাতে হবে যে আপনি ওলার সঙ্গে একের বেশি গাড়ি যুক্ত করতে চান। ওলার টিম কমার্সিয়াল লাইসেন্স সহ সমস্ত নথী দাবি করবে। সমস্ত কিছু ভেরিফিকেশন করার করার পর আপনার রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে। এর পর আপনার ফ্লিট ওলার সঙ্গে সফর শুরু হয়ে যাবে। ড্রাইভারের মাইনে কোম্পানি নয় আপনাকে দিতে হবে। আপনার ফ্লিটে যতগুলি গাড়ি থাকবে, ততগুলি ড্রাইভার আপনাকেই জোগাড় করতে হবে। এরপর ওলা আপনাকে একটি অ্যাপ দেবে। যার সাহায্যে আপনি আপনার সমস্ত গাড়ির আর ড্রাইভারকে ট্র্যাক করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে প্রত্যেক গাড়ির বুকিং আর তা থেকে হওয়া রোজগারের সম্পূর্ণ তথ্য পাবেন। আপনার ফ্লিটের প্রত্যেক ড্রাইভারের ট্রেনিং দেবে ওলা কোম্পানি। মাসের সম্পূর্ণ রেভেনিউ সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।

কীভাবে হয় রোজগার

যদি আপনার গাড়ির বুকিং পিক আওয়ার্সে হয় তাহলে আপনি ২০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। যদি দিনে ১২টি রাইড সম্পূর্ণ হয়, তাহলে কোম্পানির তরফে নির্দিষ্ট বোনাস রয়েছে। এই বোনাসের পরিমাণ ৮০০ থেকে ৮৫০ টাকা। ৭টি রাইড সম্পূর্ণ হওয়ার পর মিনিমাম ৬০০ টাকা পর্যন্ত অতিরিক্ত বোনাস রয়েছে। এয়ারপোর্ট ড্রপেও কোম্পানি বোনাস দেয়। এছাড়াও অন্যকিছু বোনাসও রয়েছে, যা মাসের শেষে আপনার ব্যাঙ্কে জমা হয়ে যায়।

আরও পড়ুন: West Bengal Job: ব্যাঙ্কে ক্লার্কের শূন্যপদে ৭ হাজার, দ্রুতই হবে নিয়োগ

Follow Us