AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SBI YONO Aadhaar update: আধার আপডেট না করলে SBI YONO App বন্ধ হয়ে যাবে? লিঙ্কে ক্লিক করার আগে এটা জানুন…

SBI YONO Aadhaar update scam: সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে যে এসবিআই গ্রাহকরা যদি তাদের আধার ডিটেইল অবিলম্বে আপডেট না করেন, তাহলে এসবিআই ইয়োনো অ্যাপ (SBI YONO app) কাজ করা বন্ধ হয়ে যাবে। ওই মেসেজের সঙ্গে একটি এপিকে ফাইলের লিঙ্ক দেওয়া ছিল।

SBI YONO Aadhaar update: আধার আপডেট না করলে SBI YONO App বন্ধ হয়ে যাবে? লিঙ্কে ক্লিক করার আগে এটা জানুন...
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Apr 15, 2026 | 1:17 PM
Share

নয়া দিল্লি: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় (State Bank of India) কি আপনার অ্যাকাউন্ট আছে? আপনার কাছে কি আধার আপডেটের মেসেজ এসেছে? তাহলে খুব সাবধান। একটা সামান্য ভুলেই আপনি সর্বস্বান্ত হয়ে যেতে পারেন। গ্রাহকদের সতর্ক করা হল। পিআইবি (PIB)-র তরফে সতর্ক করা হয়েছে বিশেষ সতর্কতা পোস্ট করে।

সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে যে এসবিআই গ্রাহকরা যদি তাদের আধার ডিটেইল অবিলম্বে আপডেট না করেন, তাহলে এসবিআই ইয়োনো অ্যাপ (SBI YONO app) কাজ করা বন্ধ হয়ে যাবে। ওই মেসেজের সঙ্গে একটি এপিকে ফাইলের লিঙ্ক দেওয়া ছিল। ওই লিঙ্কে ক্লিক করে আধার ডিটেইল আপডেট করতে বলা হয়েছে।

এই মেসেজ পেতেই গ্রাহকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) সাফ জানিয়েছে যে এই দাবি সম্পূর্ণ ভুয়ো। এটা প্রতারণার ফাঁদ।  এসবিআই এমন কোনও আধার আপডেটের নির্দেশ দেয়নি।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, সাইবার ক্রিমিনালরা এই ধরনের মেসেজ পাঠিয়ে সাধারণ মানুষকে ভয় দেখায়। এসবিআই কখনওই গ্রাহকদের এই ধরনের এপিকে ফাইল ডাউনলোড করতে বলে না। ফোন বা মেসেজে কখনও ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ওটিপি বা আধারের তথ্য জানতে চায় না।

এসবিআই-র গ্রাহকদের বলা হয়েছে, এই ধরনের মেসেজ এলে যেন আতঙ্কিত না হন এবং এই ধরনের মেসেজে ক্লিক না করেন। এই ধরনের লিঙ্কে ক্লিক করলে ফোনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এই ধরনের ফাইল মোবাইলের তথ্য চুরি করে নেয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইল প্রতারকদের হাতে দিয়ে দেয়। এগুলোকে ফিশিং স্ক্যাম বলে। অচেনা কোনও সোর্স থেকে কখনও অ্যাপ ইনস্টল করা উচিত নয়।

যদি আপনার কাছে এমন কোনও প্রতারণামূলক মেসেজ আসে, তাহলে report.phishing@sbi.co.in- এ ইমেইল করে রিপোর্ট করতে পারেন।

Follow Us