AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol Municipal Election: বিজেপির প্রচারে সারাদিন অগ্নিমিত্রাকে পাহারা দিল ‘তৃণমূলের’ টাইগার

Asansol Municipal Election: সারা দিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রার পায়ে পায়ে ঘুরতে দেখা গিয়েছে সেই সারমেয়কে।

Asansol Municipal Election: বিজেপির প্রচারে সারাদিন অগ্নিমিত্রাকে পাহারা দিল 'তৃণমূলের' টাইগার
টাইগারকে আদর বিধায়কের
| Edited By: | Updated on: Jan 29, 2022 | 12:17 AM
Share

আসানসোল : কুকুরের গায়ে জড়ানো হয়েছে তৃণমূলের পতাকা। সৌজন্য দেখিয়ে সেই পতাকা খুলে উঁচু জায়গায় তুলে রাখলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পাড়ার সেই পোষ্যের নাম ‘টাইগার’। তার গায়ে জড়ানো ছিল জোড়াফুলের পতাকা। শুক্রবার আসানসোলে গিয়ে সেই টাইগারের সঙ্গে দেখা হয়ে যায় বিধায়কের সঙ্গে। কুকুরটিকে আদর করে কুকুরের গায়ের পতাকা খুলে দিলেন বিজেপি বিধায়ক। যদিও এই ঘটনায় বিতর্কেরও সৃষ্টি হয়েছে।

শুক্রবার ছিল অগ্নিমিত্রার পুরপ্রচার। পুরনিগমের ৫৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে নিয়ে তিনি লাইনপার গোয়ালা পাড়ায় ঘুরছিলেন। অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় তখনই। পাড়ারই এক কুকুর চলে আসে তাঁর পায়ের একেবারে সামনে। কুকুরটি ছিল তৃণমূলের পতাকায় মোড়া। কেউ বা কারা ওই কুকুরটির গায়ে তৃণমূলের দলীয় পতাকা বেঁধে দিয়েছিলেন।

অগ্নিমিত্রা আদর করে কুকুরটিকে সরিয়ে দিলেও পিছু ছাড়েনি পাড়ার পোষ্য টাইগার নামে সেই কুকুরটি। যেখানে অগ্নিমিত্রা যাচ্ছেন, সেখানেই হাজির হচ্ছেন তৃণমূলের পতাকা জড়ানো কুকুরটি। হাসির ছলে অগ্নিমিত্রাকে বলতে শোনা যায়, ‘ও বিজেপিতে যোগদান করবে বলে বারবার আমার কাছে আসছে।’ এরপর প্রচার সেরে তিনি যখন ফিরছিলেন, তখনও দেখা যায় কুকুরটি কিন্তু সঙ্গ ছাড়েননি অগ্নিমিত্রার।

শেষ পর্যন্ত কুকুরটির শরীর থেকে তৃণমূলের দলীয় ঝাণ্ডাটি খুলে উঁচু স্থানে তুলে রেখে দেন বিধায়ক। অগ্নিমিত্রার দাবি, যে কোনও দলের ঝাণ্ডা সম্মানের। তিনি বলেন, চোখের সামনে দেখলাম দলীয় পতাকার অসম্মান হচ্ছে তাই খুলে দিলাম। তাঁর কটাক্ষ, তৃণমূলের নীতি আদর্শ বলে কিছু নেই। যদি কেউ ওই ঝাণ্ডা বেঁধেও থাকেন, তাঁদের শাসন করে খুলে দেওয়া উচিৎ ছিল। কিন্তু তা করেনি কেউ। অন্যদিকে তৃণমূলের কোর কমিটির সদস্য অশোক রুদ্রের দাবি, তৃণমূলের কেউ পতাকা বাঁধেনি। হতে পারে বিজেপির কেউ বেঁধে দিয়েছে। নইলে অগ্নিমিত্রা পাল প্রচারে বেরোলেন, তাঁর সামনেই ওই কুকুর হাজির হল কেন! এই ঘটনার পিছনেও বিজেপি রয়েছে বলে অভিযোগ। তবে এই ঘটনা কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে আসানসোলে।

আরও পড়ুন : মদনের ‘শুভবুদ্ধি’ হোক! পদ্ম-ছেঁড়ায় বেজায় চটেছে ‘কমল’ শিবির

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ