AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Assembly Election Voting 2026 Highlights Updates: সবথেকে বেশি ভোট পড়ল পুদুচেরিতে, বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার কত?

| Updated on: Apr 09, 2026 | 6:09 PM
Share

Kerala, Assam, Puducherry Elections 2026 Voting Highlights: আজ ভোটগ্রহণ চলছে অসম, কেরলম ও পুদুচেরিতে। সকাল সাতটা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। সকাল সকালই গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন ভোটাররা। তিন রাজ্য মিলিয়ে মোট ২৯৬ আসনে নির্বাচন। এছাড়া আজ তিন রাজ্যে উপ নির্বাচনও রয়েছে।

Assembly Election Voting 2026 Highlights Updates: সবথেকে বেশি ভোট পড়ল পুদুচেরিতে, বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার কত?
ভোটগ্রহণ চলছেImage Credit: PTI

Kerala, Assam, Puducherry Assembly Elections Voting 2026 Highlights News Updates in Bengali: ভোট শুরু। আজ তিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ। সকাল সাতটা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। আজ ভোটগ্রহণ চলছে অসম, কেরলম ও পুদুচেরিতে। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। সকাল সকালই গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন ভোটাররা। তিন রাজ্য মিলিয়ে মোট ২৯৬ আসনে নির্বাচন। তার মধ্যে কেরলমে ১৪০টি আসন, অসমে ১২৬টি ও পুদুচেরিতে ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে। অসমে ফের একবার দুই পক্ষের লড়াই। বিজেপি বনাম কংগ্রেস। আবার অসমে ভোটে লড়ছে তৃণমূলও। উত্তর-পূর্ব ভারতের রাজ্যে মোট ২২ আসনে লড়ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, কেরলমে মূল লড়াই সিপিআই(এম)-র নেতৃত্বাধীন এলডিএফ বনাম কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। ভোটের লড়াইয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএও। এই দুটি রাজ্য ছাড়াও ভোট চলছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। তিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটে নজরকাড়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পিনারাই বিজয়ন, হিমন্ত বিশ্বশর্মা, গৌরব গগৈ, এন রঙ্গস্বামী প্রমুখ। এছাড়া আজ তিন রাজ্যে উপ নির্বাচনও রয়েছে। কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার একটি করে বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 09 Apr 2026 06:06 PM (IST)

    Assembly Election Voting : বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার কত?

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অসমে ভোটদানের হার ৮৪.৪২ শতাংশ। কেরলম ও পুদুচেরিতে ভোটদানের হার যথাক্রমে ৭৫.০১ শতাংশ ও ৮৬.৯২ শতাংশ।

  • 09 Apr 2026 03:08 PM (IST)

    Puducherry Election Voting: ভোট দিলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী, বললেন, ‘সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়’

    ভোট দিলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী রঙ্গস্বামী। তিনি বলেন, “সংখ্যার চেয়ে সরকার গঠন করা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।” ভোট দেওয়ার পর বাইকে চড়ে কেন্দ্র থেকে বেরোলেন তিনি।

  • 09 Apr 2026 03:01 PM (IST)

    Assam Election Voting : ‘৫০ হাজার মার্জিনে জিতব’, বললেন অখিল গোগোই

    ভোট দিলেন রাইজর দলের হেভিওয়েট প্রার্থী অখিল গোগোই। শিবসাগর থেকে প্রার্থী হয়েছেন তিনি। ভোট দেওয়ার পর তিনি বলেন,”৫০ হাজার মার্জিনে জিতব আমরা।”

  • 09 Apr 2026 02:26 PM (IST)

    Assembly Election Voting: দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার কত?

    নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর ১ টা পর্যন্ত অসমে ভোটের হার ৫৯.৬৩ শতাংশ। কেরলম ও পুদুচেরিতে ভোট পড়েছে ৪৯.৭০ শতাংশ ও ৫৬.৮৩শতাংশ।

  • 09 Apr 2026 01:06 PM (IST)

    Assembly Election Voting: সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার কত?

    কমিশন জানিয়েছে, বেলা ১১টা পর্যন্ত অসমে ৩৮.৯২ শতাংশ ভোট পড়েছে। কেরলমে ৩৩.২৮ শতাংশ এবং পুদুচেরিতে ৩৭.০৬ শতাংশ ভোট পড়েছে ।

  • 09 Apr 2026 01:04 PM (IST)

    Assam Election Voting : ভোট দিলেন প্রয়াত গায়ক জুবিন গর্গের স্ত্রী

    ভোট দিলেন প্রয়াত গায়ক জুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ। সঙ্গে ছিলেন তাঁর বোন পালমী বোরঠাকুর। দিসপুর বিধানসভার ১১৬ নম্বর ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

  • 09 Apr 2026 12:58 PM (IST)

    Keralam Election Voting : কেরলমে ভোট নিয়ে কী বললেন শশী থারুর?

    কেরলমের নির্বাচন প্রসঙ্গে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “…বিজেপি এখানে কোনও বিষয়ই নয়। এটি এমন একটি রাজ্য যেখানে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা শূন্য। এখানে ক্ষমতাসীন এলডিএফ সরকার এবং প্রতিদ্বন্দ্বী ইউডিএফ-এর মধ্যে লড়াই।”

  • 09 Apr 2026 11:14 AM (IST)

    Assam Election Voting : গুয়াহাটির মন্দিরে পুজো দিয়ে কী বললেন হিমন্ত বিশ্বশর্মা?

    গুয়াহাটির মন্দিরে পুজো দেওয়ার পর হিমন্ত বিশ্বশর্মা বলেন,”আজ অসমে ভোটগ্রহণের দিন। এই ভোটগ্রহণের দিনে মা কামাখ্যার দর্শন লাভ করার সৌভাগ্য আমার হয়েছে। অসমের সমৃদ্ধি হোক এবং রাজ্যের মানুষের উন্নতি হোক। মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম।”

  • 09 Apr 2026 10:49 AM (IST)

    Assembly Election Voting : সকাল ৯টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল, দেখে নিন

    সকাল ৯টা পর্যন্ত অসমে ভোট পড়েছে ১৭.৮৭ শতাংশ। কেরলম ও পুদুচেরিতে ভোট পড়েছে ১৬.২৩ শতাংশ ও ১৭.৪১ শতাংশ।

  • 09 Apr 2026 10:27 AM (IST)

    Assam Assembly Election Voting: গুয়াহাটির মা কামাখ্যা মন্দিরে পুজো দিলেন হিমন্ত বিশ্বশর্মা

    গুয়াহাটির মা কামাখ্যা মন্দিরে পুজো দিলেন অসমের মুখ্যমন্ত্রী এবং জালুকবাড়ির প্রার্থী হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মাও।

  • 09 Apr 2026 10:08 AM (IST)

    Assembly Election Voting : সকাল ৯টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল, দেখে নিন

    সকাল ৯টা পর্যন্ত অসমে ভোট পড়েছে ১৭.৮৭ শতাংশ। কেরলম ও পুদুচেরিতে ভোট পড়েছে ১৬.২৩ শতাংশ ও ১৭.৪১ শতাংশ।

  • 09 Apr 2026 09:40 AM (IST)

    Puducherry Assembly Election Voting: ভোট দিলেন পুদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রী

    ভোট দিলেন পুদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভি. নারায়ণস্বামী। একটি সরকারি স্কুলে ভোট দিলেন তিনি।

  • 09 Apr 2026 08:39 AM (IST)

    Keralam Assembly Election Voting: ভোট দিলেন কেরলমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন

    ভোট দিলেন কেরলমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সকাল সকাল কান্নুরে নিজের ভোটকেন্দ্র আমলা বেসিক আপার প্রাইমারি স্কুলে উপস্থিত হন তিনি।

  • 09 Apr 2026 08:23 AM (IST)

    Keralam Assembly Election Voting: কেরল ও পুদুচেরির ভোটারদের কী বার্তা মোদীর?

    পুদুচেরির ভোটারদের উদ্দেশে নরেন্দ্র মোদী লেখেন, “আমি প্রত্যেক ভোটারকে গণতন্ত্রে উৎসবে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। রেকর্ড সংখ্যক ভোটদান করুন। বিশেষ করে আমাদের যুব ও নারীদের গণতন্ত্রের প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য আবেদন করছি। পুদুচেরির ভবিষ্যৎ গঠনে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ।”

    কেরলমের ভোটারদের উদ্দেশে নরেন্দ্র মোদী লেখেন, “আমি কেরলমের জনগণকে নির্বাচনে বিপুল হারে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রেকর্ড সংখ্যক ভোটদান করুন। বিশেষ করে রাজ্যের যুব ও নারীদের এগিয়ে এসে তাঁদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।”

  • 09 Apr 2026 08:14 AM (IST)

    Assam Assembly Election Voting: অসমে ভোট শুরু, টুইট প্রধানমন্ত্রীর

    দুই রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট শুরুর পরই টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অসমের ভোটারদের উদ্দেশে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, “”অসমের জনগণকে বিপুল সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করার জন্য আবেদন জানাচ্ছি। আশা করি রাজ্যের তরুণ ও মহিলা ভোটাররা উৎসাহের সঙ্গে গণতন্ত্রের উৎসবে সামিল হবেন।”

  • 09 Apr 2026 08:03 AM (IST)

    Assembly Elections 2026 Voting: সকাল থেকেই গণতন্ত্রের উৎসবে সামিল ভোটাররা

    সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হল অসম, কেরলম ও পুদুচেরিতে। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। চলছে ভোটগ্রহণ।

Published On - Apr 09,2026 7:57 AM

Follow Us