West Bengal News Today Live: ধরনা মঞ্চ থেকে আক্রমণের পরই জ্ঞানেশ কুমারকে চিঠি অভিষেকের
Breaking News in Bengali Live Updates: ভোট আবহে বৃহস্পতিবার আচমকা রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছেন সি ভি আনন্দ বোস। কারণ নিয়ে শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে, ধরনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো চ্যানেলে ধরনায় বসছেন তিনি।

২০ বছর পর ফের ঐতিহাসিক মেট্রো চ্যানেলে ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটাধিকার রক্ষায় পথে নামছেন তৃণমূল সুপ্রিমো। ধর্না মঞ্চে থাকবেন এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া বহু ভোটার, থাকবেন এসআইআর-এ ‘মৃত’ বলে চিহ্নিত করা বেশ কয়েকজন জীবিত ভোটার। কতদিন চলবে কর্মসূচি? শুক্রবারই মঞ্চ থেকে তা ঘোষণা করে দেবেন মমতা।
LIVE NEWS & UPDATES
-
SIR: CEC-কে চিঠি অভিষেকের
- সাপ্লিমেন্টারি তালিকা দ্রুত প্রকাশ করতে হবে, এবার এই দাবিতে CEC জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- শুক্রবারই ধরনা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
- অভিষেক তাঁর চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন, ভোটার তালিকা নিয়ে বর্তমানে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে শীর্ষ আদালতের নির্দেশ মানা একান্ত জরুরি।
- সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে অবিলম্বে চূড়ান্ত এবং অতিরিক্ত ভোটার তালিকা অর্থাৎ সাপ্লিমেন্টারি প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
-
দুই বা তার বেশি সন্তান হলেই মিলবে ২৫ হাজার টাকা
দুই বা তার বেশি সন্তান হলেই মিলবে ২৫ হাজার টাকা। জন্মহার বাড়াতেই ঘোষণা করল অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, এখনও পর্যন্ত তা আলোচনার পর্যায়ে রয়েছে। মার্চ-এপ্রিলের মধ্যেই নতুন প্রকল্প কার্যকর করা হতে পারে।
-
-
ধর্না মঞ্চে কল্যাণ, নিশানায় কমিশন
- মেট্রো চ্যানেলের তৃণমূল সুপ্রিমোর ধর্না মঞ্চে পৌঁছলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
- বিক্ষোভস্থল থেকে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কড়া ভাষায় আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ
- তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কমিশনার দুর্ব্যবহার করেছেন। উনি যদি কমিশনার না হতেন, তা হলে ওনার আঙুল কেটে দিতাম।”
-
খুনের পর রক্ত-মাংস খেল অভিযুক্ত
মধ্যপ্রদেশে নৃশংস ঘটনা। কিশোরকে খুনের পর তার রক্ত খেলেন অভিযুক্ত। কিশোরের মাংস কেটে খাওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামোহ জেলার সামান্যা গ্রামে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গুড্ডা প্যাটেল নামে এক অভিযুক্তকে।
-
TMC: ছাব্বিশের নির্বাচনে তৃণমূলে কি এক পরিবার একটি টিকিট নীতি?

- রাজ্যে চতুর্থবার তৃণমূলের ক্ষমতায় আসা নিয়ে আশাবাদী শাসক নেতারা। এই আবহে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়েও বাড়ছে জল্পনা। কাদের টিকিট দেওয়া হবে? নবীন-প্রবীণের মেলবন্ধনে কীভাবে প্রার্থী তালিকা তৈরি হবে?
- আরও একটি প্রশ্ন উঠে আসছে, এবার কি এক পরিবার একটাই টিকিট ফর্মুলা নেবে তৃণমূল নেতৃত্ব?
- সূত্রের খবর, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এমন ফর্মুলা অনুসরণ করতে পারে রাজ্যের শাসকদল। সেক্ষেত্রে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার পরিবারের কারা টিকিট পেতে পারেন, তা নিয়েও বাড়ছে জল্পনা।
-
-
SIR Protest in Kolkata: মমতার ধর্না মঞ্চে রাজীব-মেনকারা
- শহরের প্রাণকেন্দ্রে অবস্থান বিক্ষোভ বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
- ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের বিরোধিতায় ফের জনমত তৈরির চেষ্টা তৃণমূলের, আধার ধর্না মঞ্চ
- মমতার সেই বিক্ষোভ স্থলে পৌঁছল সদ্য রাজ্যসভায় তৃণমূলের থেকে টিকিট পাওয়া রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী।
- এসেছেন কবীর সুমন এবং সস্ত্রীক জয় গোস্বামীও
-
Doctor Recruitment: চিকিৎসক নিয়োগেও ব্যাপক বেনিয়ম?
- শিক্ষক নিয়োগের পর এবার রাজ্যে চিকিৎসক নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠল
- নিয়ম অনুযায়ী কাউন্সেলিং না করে সদ্য নিযুক্ত সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ও মেডিক্যাল অফিসারদের মোতায়েন করা হচ্ছে বলে অভিযোগ
- এক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে খোদ স্বাস্থ্য সচিবের দ্বারস্থ হল চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম
-
মঞ্চে হাজির মমতা
- ধর্না মঞ্চে পৌঁছলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
- কতদিন ধর্না চলবে, তা এখনও স্পষ্ট নয়।
- মঞ্চে উপস্থিত রয়েছেন তৃণমূলের সাংসদ-বিধায়করা।
-
President: বঙ্গ সফর বাতিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফর বাতিল।
- আজ, দার্জিলিং-এ রাজভবনে প্রদর্শনীর উদ্বোধনের কথা ছিল রাষ্ট্রপতির। সঙ্গে থাকার কথা ছিল সি ভি আনন্দ বোসের। তার আগেই বৃহস্পতিবার পদত্যাগ করেন সি ভি আনন্দ বোস। রাষ্ট্রপতি ভবনে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
- শুক্রবার সকালে জানা গেল, এদিনের বঙ্গ সফর বাতিল হয়েছে রাষ্ট্রপতিরও।
- শনিবার বাগডোগরায় একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন তিনি।
-
Mamata Banerjee-Dharna: ধরনায় বসছেন মমতা
- ২০ বছর পর ফের ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
- বৃহস্পতিবারই নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হয়েছে।
- এসআইআর নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল সুপ্রিমো। এবার চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর আবারও সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো।
Published On - Mar 06,2026 8:38 AM
