AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GPS tracking EVM vehicles: ইভিএম বহনকারী সব গাড়িতে জিপিএস ট্র্যাকিং! এবার আরও কড়া কমিশন

EVM GPS tracking: কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, সেক্টর অফিসারদের যানবাহন থেকে শুরু করে ভোটকর্মীদের সঙ্গে বুথে ইভিএম বহনকারী প্রতিটি গাড়িই এই ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ডিসিআরসি (DCRC) থেকে বুথে যাওয়া এবং ভোটগ্রহণ শেষে বুথ থেকে ইভিএম ফেরত আনার প্রতিটি ধাপেই এই নজরদারি কার্যকর থাকবে।

GPS tracking EVM vehicles: ইভিএম বহনকারী সব গাড়িতে জিপিএস ট্র্যাকিং! এবার আরও কড়া কমিশন
গাড়িতে লাগানো হচ্ছে জিপিএসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 28, 2026 | 6:22 PM
Share

বর্ধমান:  বিধানসভা নির্বাচনে নজিরবিহীন নজরদারি। ইভিএম বহনকারী সব গাড়িতে জিপিএস ট্র্যাকিং। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে একাধিক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের নির্বাচন কমিশন। ভোটের কাজে ব্যবহৃত অন্যান্য গাড়ির পাশাপাশি ইভিএম বহনকারী সমস্ত গাড়িতে বসানো হচ্ছে জিপিএস (GPS) ট্র্যাকিং ডিভাইস। এর ফলে গাড়িগুলির গতিবিধির ওপর সরাসরি নজরদারি চালাতে পারবে কমিশন।

জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, সেক্টর অফিসারদের যানবাহন থেকে শুরু করে ভোটকর্মীদের সঙ্গে বুথে ইভিএম বহনকারী প্রতিটি গাড়িই এই ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ডিসিআরসি (DCRC) থেকে বুথে যাওয়া এবং ভোটগ্রহণ শেষে বুথ থেকে ইভিএম ফেরত আনার প্রতিটি ধাপেই এই নজরদারি কার্যকর থাকবে। আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে ২৭ এপ্রিল থেকেই শুরু হয়েছে গাড়িগুলিতে জিপিএস ডিভাইস বসানোর কাজ।

২৮ এপ্রিল সকাল থেকে বর্ধমানের ইউআইটির ডিসিআরসি কেন্দ্রে জোরকদমে চলছে এই ডিভাইস স্থাপনের কাজ। প্রযুক্তিগত প্রক্রিয়ায় প্রথমে গাড়িতে জিপিএস মেশিন ফিট করা হচ্ছে এবং তাতে একটি সিম কার্ড সংযুক্ত করা হচ্ছে। এরপর ডিভাইসের সঙ্গে থাকা কিউআর কোড একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে স্ক্যান করা হচ্ছে। সেই অ্যাপে গাড়ির নম্বর, চালকের নাম এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংরক্ষিত থাকছে। এর ফলে প্রতিটি গাড়ির রিয়েল-টাইম অবস্থান ও গতিবিধি সরাসরি পৌঁছে যাবে নির্বাচন কমিশনের নজরে।

জেলা নির্বাচন দফতর সূত্রে খবর, ইভিএম ও ভোটকর্মীদের পরিবহণের জন্য জেলায় প্রায় ২৯০০টি গাড়িতে ইতিমধ্যেই এই জিপিএস ট্র্যাকিং ডিভাইস বসানো হয়েছে। এই ব্যবস্থার ফলে গাড়িগুলি কোন রুটে চলাচল করছে তা যেমন নজরে রাখা যাবে, তেমনই পথে কোনো সমস্যা হলে দ্রুত সেই গাড়ির অবস্থান নির্ণয় করে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?