AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Model Code of Conduct: অনুমতি ছাড়া দেওয়ালে পোস্টার সাঁটাচ্ছে রাজনৈতিক দলগুলি? আদর্শ আচরণবিধিতে আপনার কী অধিকার জেনে নিন

West Bengal assembly election: আদর্শ আচরণবিধিতে আরও বলা হয়েছে, নাগরিকরা এবং রাজনৈতিক দলগুলি 'C-Vigil' অ্যাপ ব্যবহার করেও আচরণবিধি লঙ্ঘনের খবর জানাতে পারেন। অভিযোগ পাওয়ার ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যজুড়ে ৫,১৭৩টিরও বেশি ফ্লাইং স্কোয়াড এবং ৫,২০০টিরও বেশি স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম (SST) মোতায়েন করা হয়েছে।

Model Code of Conduct: অনুমতি ছাড়া দেওয়ালে পোস্টার সাঁটাচ্ছে রাজনৈতিক দলগুলি? আদর্শ আচরণবিধিতে আপনার কী অধিকার জেনে নিন
আদর্শ আচরণবিধিতে কী কী মানতে হয় রাজনৈতিক দলগুলিকে?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 16, 2026 | 2:57 PM
Share

কলকাতা: বাংলা-সহ ৫ রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি (MCC) লাগু হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলি এবং রাজ্য প্রশাসনকে আদর্শ আচরণবিধি মেনে চলতে হবে। সংশ্লিষ্ট রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য কোনও ঘোষণা কিংবা নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে এই বিধি কেন্দ্রীয় সরকারের জন্যও প্রযোজ্য।

অবাধ, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ভোট পর্বে আদর্শ আচরণবিধি লাগু করে নির্বাচন কমিশন। ভোটের সময় দেখা যায়, বিভিন্ন বাড়ির দেওয়ালে পোস্টার দেওয়া হয়। ব্যানার টাঙানো হয়। আদর্শ আচরণবিধিতে কমিশন জানিয়েছে, নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানাতে হবে। কোনও ব্যক্তিগত বাসভবনের সামনে বিক্ষোভ কিংবা পিকেটিং করা যাবে না। মালিকের সম্মতি ছাড়া জমি, ভবন কিংবা দেওয়াল পতাকা, ব্যানার বা পোস্টারের জন্য ব্যবহার করা যাবে না। যেকোনও সাধারণ নাগরিক কিংবা রাজনৈতিক দল যেকোনও অভিযোগ সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক (DEO) বা রিটার্নিং অফিসারের (RO) কাছে জমা দিতে পারেন।

আদর্শ আচরণবিধিতে আরও বলা হয়েছে, নাগরিকরা এবং রাজনৈতিক দলগুলি ‘C-Vigil’ অ্যাপ ব্যবহার করেও আচরণবিধি লঙ্ঘনের খবর জানাতে পারেন। অভিযোগ পাওয়ার ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যজুড়ে ৫,১৭৩টিরও বেশি ফ্লাইং স্কোয়াড এবং ৫,২০০টিরও বেশি স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম (SST) মোতায়েন করা হয়েছে।

সভা ও পদযাত্রার জন্য ট্র্যাফিক এবং নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলিকে আগেভাগে পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে। এছাড়া লাউডস্পিকার বা অন্যান্য সুবিধার জন্য প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। মন্ত্রীরা তাঁদের সরকারি কর্তব্যের সঙ্গে নির্বাচনী প্রচারকে মেলাতে পারবেন না। এবং প্রচারের কাজে সরকারি পরিবহণ বা কর্মীদের ব্যবহার করতে পারবেন না।

সকল স্তরের কর্মকর্তাদের আদর্শ আচরণবিধি কার্যকর করার ক্ষেত্রে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের নিশ্চিত করতে হবে, যেন সমস্ত দল সমান সুযোগ পায় এবং সরকারি সুবিধার অপব্যবহার না হয়। সভা, মিছিল এবং ভোটগ্রহণের ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা রক্ষা করা তাঁদের দায়িত্ব বলে কর্মীদের মনে করিয়ে দিয়েছে কমিশন। আবার ‘SUVIDHA’ অ্যাপটি সক্রিয় করা হয়েছে। যেখানে রাজনৈতিক দলগুলি জনসভা করার জন্য ময়দান বা হেলিপ্যাড ব্যবহারের অনুমতির আবেদন করতে পারবে।

Follow Us