AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বহরমপুরে জনতার ভিড় আমিরকে ঘিরে, নিরাপত্তা বাড়াতে হলো পুলিশকে, তারপর?

মঙ্গলবার বহরমপুরে আমির খানকে দেখার জন্য ভিড় উপচে পড়ল। একটা সময়ে আমিরকে দেখার জন্য ভিড় সামলাতে হিমশিম খেয়ে যায় পুলিশকর্তারা। তারকার নিরাপত্তা বাড়ানো হয়। মঙ্গলবার গভীর রাতে বহরমপুর ছেড়েছেন আমির। বুধবার সকালে কলকাতা ছুঁয়ে পাড়ি দিয়েছেন স্বপ্ননগরীতে।

বহরমপুরে জনতার ভিড় আমিরকে ঘিরে, নিরাপত্তা বাড়াতে হলো পুলিশকে, তারপর?
| Edited By: | Updated on: Feb 04, 2026 | 2:58 PM
Share

মঙ্গলবার বহরমপুরে আমির খানকে দেখার জন্য ভিড় উপচে পড়ল। একটা সময়ে আমিরকে দেখার জন্য ভিড় সামলাতে হিমশিম খেয়ে যায় পুলিশকর্তারা। তারকার নিরাপত্তা বাড়ানো হয়। মঙ্গলবার গভীর রাতে বহরমপুর ছেড়েছেন আমির। বুধবার সকালে কলকাতা ছুঁয়ে পাড়ি দিয়েছেন স্বপ্ননগরীতে।

আমিরের নতুন ছবিতে সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করার কথা ছিল অরিজিত্‍ সিংয়ের। হঠাত্‍ প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করেন গায়ক। তবে যেসব কাজ নিয়ে রেখেছিলেন, সেগুলো করে দেবেন, এমনই নাকি জানিয়েছেন গায়ক। কিছু গান রেকর্ডিংয়ের জন্য আমির পৌঁছে গিয়েছিলেন অরিজিতের বাড়ি। রেকর্ডিংয়ের কাজ হয়ে গিয়েছে বলেই নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানালেন TV9 বাংলাকে। লক্ষণীয়, বাংলা ছবিতে খুব বেশি গান গাওয়ার কথা দিয়ে রাখেননি অরিজিত্‍। তবে একটা-দু’টো গান গাওয়ার কথা প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেসব প্লেব্যাক গায়ক করবেন কিনা, সেটাও দেখার অপেক্ষা।

মুর্শিদাবাদে বেশ ভালো সময় কাটিয়েছেন আমির। দাবা খেলা, ঘুড়ি ওড়ানোর মতো পছন্দের সব কাজ করেছেন। আবার তার ফাঁকে গায়ক-নায়ক মিলে কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন। কিছু বাচ্চাদের ডেকে পাঠিয়েছিলেন আমির, ছবি তোলার জন্য। সব মিলিয়ে আমির খানের উপস্থিতিতে গোটা দু’ দিন মেতে ছিল বহরমপুর।

২০২২ সালে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এরপর ২০২৫ সালে আমির অভিনীত ‘সিতারে জমিন পর’ মুক্তি পায়। বক্স অফিসে সেই ছবি কোনও রেকর্ড গড়েছে এমন নয়। এই বছর আমির খান অভিনীত কোনও ছবি মুক্তি পাচ্ছে না। তবে নতুন কোন ছবির পরিকল্পনা করছেন আমির, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।