AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুধু ঘুড়ি ওড়ানো নয়, অরিজিতের বাড়ি গিয়ে আর কী কী করলেন আমির?

সেই গানের কাজেই মুম্বই থেকে সোজা মুর্শিদাবাদে এসে হাজির বলিউডের পারফেকশনিস্ট। তবে আমিরের এই জিয়াগঞ্জ সফরে, আমিরের এক অন্য রূপ দেখল গোটা দুনিয়া। বলিউডের লাল সিং চাড্ডা কীভাবে বাংলার ঘরের ছেলে হয়ে উঠলেন, তা দেখা গেল ভাইরাল হওয়া নানা ভিডিয়োতেই। এই যেমন, অরিজিৎ ও আমিরের ঘুড়ি ওড়ানো দেখে আপ্লুত গোটা জিয়াগঞ্জ। তা শুধুই কি ছাদে উঠে ঘুড়ি ওড়ালেন আমির খান?

শুধু ঘুড়ি ওড়ানো নয়, অরিজিতের বাড়ি গিয়ে আর কী কী করলেন আমির?
Aamir Khan
| Updated on: Feb 03, 2026 | 1:39 PM
Share

অরিজিতের কি মান ভাঙাতেই, জিয়াগঞ্জে পৌঁছেছিলেন বলিউড সুপাস্টার আমির খান! আমির ও অরিজিতের সাক্ষাৎ পর্বের খবর ছড়িয়ে পড়তেই নানা মহলের নানা জল্পনা। ঠিক এরই মাঝে Tv9 Bangla কে গায়ক ঘনিষ্ঠ একজন জানিয়ে দিয়েছেন, আমিরের আগামী ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বই নাকি নিচ্ছেন অরিজিৎ। আর সেই গানের কাজেই মুম্বই থেকে সোজা মুর্শিদাবাদে এসে হাজির বলিউডের পারফেকশনিস্ট। তবে আমিরের এই জিয়াগঞ্জ সফরে, আমিরের এক অন্য রূপ দেখল গোটা দুনিয়া। বলিউডের লাল সিং চাড্ডা কীভাবে বাংলার ঘরের ছেলে হয়ে উঠলেন, তা দেখা গেল ভাইরাল হওয়া নানা ভিডিয়োতেই। এই যেমন, অরিজিৎ ও আমিরের ঘুড়ি ওড়ানো দেখে আপ্লুত গোটা জিয়াগঞ্জ। তা শুধুই কি ছাদে উঠে ঘুড়ি ওড়ালেন আমির খান?

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার দুই চোখের পাতা এক করেননি আমির ও অরিজিৎ। অরিজিতের বাড়ির একটি ফ্লোরে থাকা রেকর্ডিং স্টুডিওতে সারা রাত গান নিয়ে কাজ চলেছে। আমিরের জন্য নাকি একের পর এক গান বেঁধেছেন অরিজিৎ।

অরিজিতের বাড়িতে কী কী খেলেন আমির খান?

জানা গিয়েছে, জিয়াগঞ্জে অরিজিতের রেস্তোরাঁ থেকেই লাঞ্চ এসেছিল আমিরের জন্য। মেনুতে ছিল সাদা ভাত, বাটার নান, চিকেন ও মটন কষা, মিক্সড ভেজ, পনির বাটার মশালা। ছিল মিষ্টিও। খাওয়া শেষেই আমির ছাদে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। আর তারপরেই ঘুড়ি ওড়ান দুজনে।

গত সপ্তাহে সমাজমাধ্যমে প্লেব্যাক থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে সঙ্গীতজগতে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছিলেন অরিজিৎ সিং। লবি রাজনীতি না কি প্রত্যক্ষ রাজনীতিতে যোগ— অরিজিতের এই সিদ্ধান্তের পেছনে কারণ কী, তা নিয়ে যখন হাজারো তত্ত্ব ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই সরাসরি অরিজিতের দরজায় কড়া নাড়লেন আমির খান।

কোনও প্রচার ছাড়াই সোজা সড়কপথে পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। অরিজিতের বাড়িতে তাঁদের এই সাক্ষাৎকে ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। যদিও দুই তারকার পক্ষ থেকেই এই বৈঠক নিয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে, তবে ওয়াকিবহাল মহলের ধারণা, অরিজিতের মতো একজন বিরল প্রতিভাকে পুনরায় রেকর্ডিং স্টুডিওতে ফিরিয়ে আনতেই এই ঝটিকা সফর আমিরের।

আমির খান এবং অরিজিৎ সিংয়ের সম্পর্কের গভীরতা নতুন কিছু নয়। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। আমিরের ছবিতে অরিজিতের গাওয়া ‘গিলহরিয়াঁ’ বা ‘তেরে হাওয়ালে’-র মতো গানগুলি চিরকালীন জনপ্রিয়তা পেয়েছে। শোনা যায়, আমির তাঁর ছবির গানের ব্যাপারে অরিজিতের ওপর অন্ধবিশ্বাস রাখেন। দাবার প্রতি ভালোবাসা এবং সমাজসেবার মানসিকতাও এই দুই প্রচারবিমুখ তারকাকে কাছাকাছি এনেছে।

এখন প্রশ্ন হল, খোদ আমির খানের অনুরোধ কি ফেরাতে পারবেন জিয়াগঞ্জের ভূমিপুত্র? নাকি এই সাক্ষাতের পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো চমক? উত্তর পেতে আপাতত চাতক পাখির মতো চেয়ে আছেন লক্ষ লক্ষ অনুরাগী।