AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘পরিণীতা’ আবার টিআরপি-র শীর্ষে! প্রথম পাঁচে কারা?

‘পরিণীতা’-কে কড়া টক্কর দিচ্ছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। এই সপ্তাহে ৬.৪ পেয়েছে সেটি। একদম যে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তা বোঝা যাচ্ছে। ‘জগদ্ধাত্রী’ আর ‘ফুলকি’-র রেটিং ৬.৯। তিন নম্বর জায়গায় রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। ৬.৬ রেটিং সেই ধারাবাহিকের। চতুর্থ ‘পরশুরাম’। প্রথম পাঁচে দ্বিতীয়বার রয়ে গেল ‘চিরদিনই তুমি যে আমার’। ‘গীতা এলএলবি’ ধারাবাহিককে গোল দিয়েছে জীতু কমল-দিতিপ্রিয়া রায় অভিনীত নতুন ধারাবাহিকটা। 'কথা'-ও ৬ রেটিং পেয়ে আছে পাঁচ নম্বরে।

'পরিণীতা' আবার টিআরপি-র শীর্ষে! প্রথম পাঁচে কারা?
| Edited By: | Updated on: Apr 10, 2025 | 12:18 PM
Share

বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে ‘পরিণীতা’ ৭ পেল। এই নিয়ে ১৩ বার বেঙ্গল টপার হলে ‘পরিণীতা’। ‘পরিণীতা’-কে কড়া টক্কর দিচ্ছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। এই সপ্তাহে ৬.৪ পেয়েছে সেটি। একদম যে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তা বোঝা যাচ্ছে। ‘জগদ্ধাত্রী’ আর ‘ফুলকি’-র রেটিং ৬.৯। তিন নম্বর জায়গায় রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। ৬.৬ রেটিং সেই ধারাবাহিকের। চতুর্থ ‘পরশুরাম’। প্রথম পাঁচে দ্বিতীয়বার রয়ে গেল ‘চিরদিনই তুমি যে আমার’। ‘গীতা এলএলবি’ ধারাবাহিককে গোল দিয়েছে জীতু কমল-দিতিপ্রিয়া রায় অভিনীত নতুন ধারাবাহিকটা। ‘কথা’-ও ৬ রেটিং পেয়ে আছে পাঁচ নম্বরে। আইপিএল শুরু হয়েছে। তাই বাংলা ধারাবাহিকের সামগ্রিক রেটিং একটু কমেছে। ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘চিরসখা’ থেকে ‘গৃহপ্রবেশ’, এসব ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৬ ছুঁতে পারেনি। ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের রেটিং ২.৭। অন্যদিকে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকের রেটিং ২.৫।

ব্লকবাস্টার ধারাবাহিক সেটাই যেটা বার্ক রেটিং অনুযায়ী নির্দিষ্ট গ্রুপে বেঙ্গল টপার হবে। ইদানীং তাক লাগিয়ে দিচ্ছে ‘পরিণীতা’। ঈশানী চট্টোপাধ্যায় আর উদয় প্রতাপ সিং রয়েছেন ধারাবাহিকের নায়ক-নায়িকা হিসাবে। রাত আটটার সময়ে দেখানো হয় এই ধারাবাহিক। একই চ্যানেলে রাট আটটাতে দেখানো হতো আদৃত রায় আর সৌমিতৃষা কুণ্ডু অভিনীত ‘মিঠাই’। জানেন কি, কতবার সেটি বেঙ্গল টপার হয়েছে? শুনলে তাক লেগে যাওয়ার জোগাড়। ‘মিঠাই’ নাকি ৫৬ বারের বেঙ্গল টপার। মানে, আরও ৪৩ বার বেঙ্গল টপার হলে তবে, ‘মিঠাই’-কে ছুঁতে পারবে ‘পরিণীতা’। ‘গীতা এলএলবি’ নাকি ৬ বার বেঙ্গল টপার হয়েছে। ‘কথা’ বেঙ্গল টপার হয়েছে ৯ বার। ‘গাঁটছড়া’ আর ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক ১৮ বার বেঙ্গল টপার হয়েছিল।

Follow Us
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা