আর কোলে নেবে না, রাহুল যে নেই বুঝে গিয়েছে ছোট্ট কুট্টুস, তাই…
সেই ভালোবাসার তিনগুণ ফেরত দিতে পারে কুট্টুস। আর প্রিয় মানুষ যখন চিরদিনের মতো দূরে চলে যায়, হয়তো মানুষের মতো চিৎকার করে কাঁদতে পারে না, প্রতিক্রিয়াও দিতে পারে না। নিশব্দে মন ভেঙে যায়! হ্য়াঁ, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের ছোট্ট পোষ্য কুট্টুসের সঙ্গে হয়তো এমনটাই ঘটছে।

ছোট্ট কুট্টুস কথা বলতে পারে না। কিন্ত বুঝতে পারে সবটা। আনন্দে যেমন ল্যাজ নাড়িয়ে লাফিয়ে ওঠে, ঠিক তেমনই দুঃখ পেলে লেজ গুটিয়ে ঘরের এক কোণায় বসে থাকে। কুট্টুস জানে, কে কত্তটা ভালোবাসে। সেই ভালোবাসার তিনগুণ ফেরত দিতে পারে কুট্টুস। আর প্রিয় মানুষ যখন চিরদিনের মতো দূরে চলে যায়, হয়তো মানুষের মতো চিৎকার করে কাঁদতে পারে না, প্রতিক্রিয়াও দিতে পারে না। নিশব্দে মন ভেঙে যায়! হ্য়াঁ, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের ছোট্ট পোষ্য কুট্টুসের সঙ্গে হয়তো এমনটাই ঘটছে। যার কোলে চড়ে নানা আবদার চলত কুট্টুসের, সেই কোল আর কখনও ফিরে পাবে না। রাহুলের মৃত্যুতে যখন তাঁর বাড়ি জুড়ে নানা লোকের সমাগম। ঠিক সেই সময় চুপ করে বসে রয়েছে সে। মিনিটে মিনিটে লেজ নড়ছে। কিন্তু একেবারে চুপ।
Tv9Bangla-কে অভিনেত্রী দেবলীনা দত্ত জানিয়েছেন, রাহুলের মৃত্যুর খবর পেয়ে গতকাল রাতেই তাঁর বাড়িতেই গিয়েছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। তখনই নজর করেন, রাহুলের কুট্টুসকে। সে যেন বুঝেই গিয়েছে, তাঁর প্রিয় রাহুল আর নেই। তাই সোমবার সকাল সকাল পশু চিকিৎসককে নিয়ে রাহুলের বাড়িতে হাজির দেবলীনা। দেবলীনার আশঙ্কা, ছোট্ট কুট্টুস হয়তো ট্রমায় রয়েছে। আর তার এখন দরকার আলাদা নজর। আলাদা স্নেহ।
সোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই কুট্টুসের সঙ্গে ছবি শেয়ার করতেন রাহুল। লিখতেন নানা কথা। জনপ্রিয় কমিকস চরিত্র টিনটিনের পোষ্যর নামেই রাহুল তাঁর পোষ্যর নাম রেখেছিল কুট্টুস। সেই কুট্টুস আজ ভালো নেই। তাঁর চোখ যেন খুঁজে বেড়াচ্ছে রাহুলকে।
