বেকার ভাতার খোঁজ করছেন অভিনেতা ভিভান, কেন জানেন?
এই সিদ্ধান্তের কারণেই বন্ধ হয়ে গিয়েছে লীনা গঙ্গোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক চিরসখা। চিরসখা বন্ধ হওয়ায় আচমকাই কাজ হারিয়েছেন এই সিরিয়ালের সঙ্গে জড়িত অভিনেতা, অভিনেত্রী ও টেকনিশিয়ানরা। ঠিক এমন পরিস্থিতিতেই চিরসখার অভিনেতা ভিভান ঘোষ ফেসবুকে এক বিস্ফোরক পোস্ট করলেন। যেখানে লিখলেন বেকার ভাতার কথা।

লীনা গঙ্গোপাধ্য়ায় ও তাঁর প্রযোজনা সংস্থা ম্য়াজিক মোমেন্টসের সঙ্গে কাজ করা থেকে নিজেদের বিরত রাখছেন টলিউডের কলাকুশলীরা। মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্টস ফোরামের তরফ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাহুলের মৃত্যুর বিচার চাইতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন টলিপাড়ার অভিনেতা, তথা টেকনিশিয়ানরা। আর এই সিদ্ধান্তের কারণেই বন্ধ হয়ে গিয়েছে লীনা গঙ্গোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক চিরসখা। চিরসখা বন্ধ হওয়ায় আচমকাই কাজ হারিয়েছেন এই সিরিয়ালের সঙ্গে জড়িত অভিনেতা, অভিনেত্রী ও টেকনিশিয়ানরা। ঠিক এমন পরিস্থিতিতেই চিরসখার অভিনেতা ভিভান ঘোষ ফেসবুকে এক বিস্ফোরক পোস্ট করলেন। যেখানে লিখলেন বেকার ভাতার কথা।
ঠিক কী লিখলেন ভিভান?
ভিভান ঘোষ ফেসবুকে লিখলেন, ”বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যায়, একটু জানাবেন। আজ থেকে চিরসখার সকলে তো বেকার, তাই সবাই জানতে চাইছে। কি দোষ ছিল বলুন তো আমাদের?”
কয়েকদিন আগেই লীনা গঙ্গোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের ঢালাও প্রশংসা করে লম্বা পোস্ট করেছিলেন ভিভান। সেখানে লিখেছিলেন, এই সংস্থা শিল্পীদের যা সম্মান দেয়, তা অন্য কেউ দেয় না। পরে অবশ্য সেই পোস্ট ডিলিটও করেছিলেন ভিভান। আর এবার সিরিয়াল বন্ধ হওয়ার কারণে বেকার ভাতার খোঁজ করলেন ভিভান।

ভিভানের ফেসবুক পোস্ট।
আগের পোস্টে ভিভান লিখেছিলেন, তাঁর পোস্টে, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের ঢালাও প্রশংসা করে লেখেন, ”এমন টা নয় যে আমি এই প্রোডাকশন এ অনেক দিন ধরে কাজ করি। চিরসখা আমার প্রথম এদের সাথে কাজ। হয়তো আগামীতেও অন্য কোথাও কাজ করব। কিন্তু ম্যাজিক মোমেন্টসে লাস্ট দের বছর কাজ করে আমার অভিজ্ঞতা। 1.আর্টিস্ট দের যা সম্মান দেয় অন্য কোনো হাউস দেয়না। 2. কমফোর্ট জোন আছে বলেই সাবিত্রী চ্যাটার্জী ও মাধবী মুখার্জী এর মতন আর্টিস্টরা শুধু ম্যাজিক মোমেন্টস এই কাজ করে। 3.লীনা গাঙ্গুলির সাথে কাজ করার জন্য সকলে উদগ্রীব থাকে। এই কথা গুলো না বললে নিজেকে কেমন দোষী দোষী লাগছিলো। এখন আমরা সকলেই জানি ইন্ডাস্ট্রি তে কর্ম বিরতি হবে। আমাদেরই স্বার্থে। সেফটি সিকিউরিটি পারপাসে। এটা খুব এ ভালো উদ্যোগ। আগেই নেওয়া উচিত ছিল। আশা করি ভবিষ্যৎ এ এই রকম এক্সিডেন্ট র হবে না। আমরা প্রত্যেকে রাহুলদার পরিবারের প্রতি সংবেদনশীল ও সমব্যথী।”
