অভিনেত্রী চাঁদনিকে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ, প্রতিবাদ করেও, পোস্ট ডিলিট…
এবার অভিনেত্রী চাঁদনি সাহা অভিযোগ করলেন, তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করেছেন এক ব্যক্তি। 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের অভিনেত্রী চাঁদনিকে এক ব্যক্তি ফোনে নগ্ন ছবি পাঠান এবং হুমকি দিয়ে ভয়েস নোট পাঠান বলে অভিযোগ করে, চাঁদনি সমাজ মাধ্যমেই জানিয়েছিলেন অগ্নিমিত্রা পাল এবং রুদ্রনীল ঘোষকে।

এবার অভিনেত্রী চাঁদনি সাহা অভিযোগ করলেন, তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করেছেন এক ব্যক্তি। ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের অভিনেত্রী চাঁদনিকে এক ব্যক্তি ফোনে নগ্ন ছবি পাঠান এবং হুমকি দিয়ে ভয়েস নোট পাঠান বলে অভিযোগ করে, চাঁদনি সমাজ মাধ্যমেই জানিয়েছিলেন অগ্নিমিত্রা পাল এবং রুদ্রনীল ঘোষকে। রবিবার রাতের ঘটনা এটি। তবে সোমবার সকালে দেখা যায়, অভিনেত্রী ডিলিট করে দিয়েছেন সেই পোস্ট।
অভিনেত্রীর দাবি, ওই ব্যক্তি, একটি নতুন প্রজেক্টে কাজের প্রস্তাব নিয়ে কয়েক মাস ধরে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তবে ব্যস্ততার কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দেন চাঁদনি। অভিযোগ, এরপর আচমকাই রবিবার তাঁর হোয়াটসঅ্যাপে নগ্ন ছবি পাঠানো হয়। চাঁদনি তাঁকে পাঠানো মেসেজ নিজের কাছে রেখে দিয়েছেন বলে লিখেছিলেন তাঁর পোস্টে। যেহেতু আজকাল হোয়াটসঅ্যাপে একটা নির্দিষ্ট সময়ের পর আর মেসেজ থাকে না।
এই ঘটনার পর সমাজ মাধ্যমেই সবর হন অভিনেত্রী। মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিধায়ক রুদ্রনীল ঘোষকে ট্যাগ করে তিনি দোষীর শাস্তি চান। তাঁর দাবিগুলির মধ্যে ছিল, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, অভিযুক্তকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে যাতে কোনও নারী বা শিল্পী এ ধরনের হেনস্থার শিকার না হন, সেই বিষয়ে পদক্ষেপ নিশ্চিত করা। এই ঘটনা জানার পর টলিপাড়ায় চাঁদনির সহকর্মীরা তাঁর পাশে থাকার আশ্বাস দেন। অভিনেত্রীকে প্রশাসনের দ্বারস্থ হতে বলেন অনেকে।
তবে সোমবার সকালে যেহেতু পোস্ট ডিলিট করে দেন চাঁদনি, তাই দোষীর কী ধরনের শাস্তি হবে, চাঁদনি এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন কিনা, তা দেখার অপেক্ষা।
