AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুর্গা রূপে দিব্যাণী, কোন অনুষ্ঠানে দেখা যাবে তাঁকে?

মহালয়া আসতে বাকি আর ১০০ দিন। মহালয়ার দিনে টলিপাড়ার একাধিক অভিনেত্রীকে দেখা যায় মা দুর্গার রূপে। এবারে মহালয়ায় টেলি দুর্গা প্রোডাকশন্স-এর নিবেদন 'মহিষাসুরমর্দ্দিনী শ্রীদুর্গা'। বাঙালির হৃদয়জুড়ে কীভাবে 'দুর্গা' নামটি গেঁথে আছে, সেটা নিয়ে কথা বলবে এই অনুষ্ঠান।

দুর্গা রূপে দিব্যাণী, কোন অনুষ্ঠানে দেখা যাবে তাঁকে?
| Updated on: Jun 30, 2026 | 1:41 PM
Share

মহালয়া আসতে বাকি আর ১০০ দিন। মহালয়ার দিনে টলিপাড়ার একাধিক অভিনেত্রীকে দেখা যায় মা দুর্গার রূপে। এবারে মহালয়ায় টেলি দুর্গা প্রোডাকশন্স-এর নিবেদন ‘মহিষাসুরমর্দ্দিনী শ্রীদুর্গা’। বাঙালির হৃদয়জুড়ে কীভাবে ‘দুর্গা’ নামটি গেঁথে আছে, সেটা নিয়ে কথা বলবে এই অনুষ্ঠান।

অতীতে এই অনুষ্ঠানের মুখ হিসাবে দেখা গিয়েছে আরাত্রিকা মাইতি এবং শ্বেতা ভট্টাচার্যকে। এবার দেখা যাবে দিব্যাণী মণ্ডলকে। দিব্যাণী জানালেন, এই কাজের সুযোগ পেয়ে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত। ছোটপর্দায় ফুলকি চরিত্রটি করে জনপ্রিয়তা পান দিব্যাণী। এই ধারাবাহিকের নাম ছিল ‘ফুলকি’। ধারাবাহিকটি শেষ হওয়ার পর আর কোনও ধারাবাহিকে কাজ শুরু করেননি অভিনেত্রী। এই পুজোতে মহালয়ার বিশেষ অনুষ্ঠানে যেমন অভিনেত্রীকে দেখা যাবে, তেমন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘এম্পারার ভার্সেস শরত্‍চন্দ্র’-তে দেখা যাবে দিব্যাণীকে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছে আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী।

‘গুনগুন করে মহুয়া’ ছবিতে রয়েছেন দিব্যাণী। সামনেই দিব্যজ্যোতি দত্তর সঙ্গে জুটি বেঁধে আরও একটা ছবিতে তাঁর কাজ করার কথা রয়েছে। এর থেকে বোঝা যায়, এই মুহূর্তে তিনি ওয়েব সিরিজ আর সিনেমার কাজে সময় দিতে চাইছেন। বাংলা ধারাবাহিকে কাজ করার প্রস্তাব থাকলেও, এখনই নতুন ধারাবাহিকে দেখা যাবে না দিব্যাণীকে। একটা ওয়েব সিরিজে এরই মধ্যে কাজ করে ফেলেছেন অভিনেত্রী। সেখানে নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছিল দিব্যাণীকে।

এমনিতে সমাজ মাধ্যমে প্রায়ই অভিনেত্রীর নানা ছবি দেখা যায়। ইনস্টাগ্রামে নিয়মিত ভিডিয়ো পোস্ট করেন দিব্যাণী। মহালয়ার অনুষ্ঠানে তাঁর কাজ কেমন লাগবে দর্শকদের, এখন সেটা দেখার অপেক্ষা।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো