বিয়ের ৪ বছরের মধ্যেই ডিভোর্স! ব্যবসায়ী স্বামীর কাছ থেকে কত খোরপোশ চাইলেন জনপ্রিয় অভিনেত্রী?
২০২২ সালের ডিসেম্বরে রাজস্থানের জয়পুরের একটি ঐতিহাসিক কেল্লায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন হংসিকা ও সোহেল। সেই রাজকীয় বিয়ের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। কিন্তু সেই আড়ম্বরের আড়ালে যে সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে গিয়েছিল, তা বোঝা গেল বিয়ের মাত্র দু’বছরের মাথায়।

গ্ল্যামার দুনিয়ার আরও একটি হাই-প্রোফাইল বিয়েতে ইতি পড়ল। অভিনেত্রী হংসিকা মোতওয়ানি ও তাঁর ব্যবসায়ী স্বামী সোহেল খাতুরিয়া এখন আইনত বিচ্ছিন্ন। মুম্বইয়ের একটি ফ্যামিলি কোর্ট সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছে। তবে বিচ্ছেদের তিক্ততা ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে হংসিকার একটি সাহসী সিদ্ধান্ত— বিচ্ছেদের বিনিময়ে সোহেলের থেকে কোনও রূপ খোরপোশ বা আর্থিক সাহায্য দাবি করেননি তিনি।
২০২২ সালের ডিসেম্বরে রাজস্থানের জয়পুরের একটি ঐতিহাসিক কেল্লায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন হংসিকা ও সোহেল। সেই রাজকীয় বিয়ের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। কিন্তু সেই আড়ম্বরের আড়ালে যে সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে গিয়েছিল, তা বোঝা গেল বিয়ের মাত্র দু’বছরের মাথায়। ২০২৪ সাল থেকেই তাঁদের ব্যক্তিগত বনিবনা না হওয়ায় আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি।

সূত্রের খবর, হংসিকা ও সোহেলের এই বিচ্ছেদের প্রক্রিয়া ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। আদালতের বাইরেই তাঁরা নিজেদের সমস্যা মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আর্জি জানান। কোনও পক্ষই একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেননি। এমনকি আদালতের শুনানির সময়ও দুজনেই পরষ্পরের প্রতি সম্মানজনক আচরণ বজায় রেখেছিলেন।
সোহেল বর্তমানে তাঁর ব্যবসায়িক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। অন্যদিকে, ব্যক্তিগত জীবনের এই কঠিন সময় পার করে হংসিকা এখন পুরোপুরিভাবে নিজের কেরিয়ারে মনোনিবেশ করছেন। বেশ কিছু বড় বাজেটের সিনেমা এবং ওয়েব সিরিজের কাজ তাঁর হাতে রয়েছে। অনুরাগীদের ধারণা, কাজের মাধ্যমেই এই মানসিক আঘাত কাটিয়ে উঠবেন ‘কই মিল গয়া’ খ্যাত এই অভিনেত্রী।
বলিপাড়ায় গুঞ্জন ছিল যে, বিয়ের কিছু সময় পর থেকেই তাঁদের জীবনযাত্রার পার্থক্য সামনে আসতে শুরু করেছিল। তবে বিচ্ছেদের কোনও সুনির্দিষ্ট কারণ নিয়ে কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। আপাতত আইনত বিচ্ছেদের পর নিজেদের নতুন জীবনের পথে হাঁটা শুরু করলেন এই প্রাক্তন দম্পতি।
