AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাড়িতে থাকলে বাবা ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিত!’ মুসলিম যুবককে বিয়ে করে মুখ খুললেন কুম্ভমেলার মোনালিসা

মোনালিসাই তাঁকে বুঝিয়ে রাজি করিয়েছেন। ফরমান খান, যিনি পেশায় একজন মডেল ও অভিনেতা, তিনিও স্বীকার করেছেন যে মোনালিসাই প্রথম তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। শুরুতে প্রস্তাব ফিরিয়ে দিলেও পরে তাঁরা সম্পর্কে জড়ান। একটি ছবির সেটেই তাঁদের প্রথম আলাপ হয়েছিল।

'বাড়িতে থাকলে বাবা ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিত!' মুসলিম যুবককে বিয়ে করে মুখ খুললেন কুম্ভমেলার মোনালিসা
Image Credit: Facebook
| Updated on: Mar 12, 2026 | 3:25 PM
Share

বাড়ি থেকে পালিয়ে মন্দিরে বিয়ে সারলেন মহাকুম্ভের ভাইরাল কন্যা মোনালিসা ভোঁসলে। তবে মুসলিম যুবক ফরমান খানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন তিনি। এবার সেই ট্রোলিংয়ের পাল্টা জবাব দিলেন অভিনেত্রী। মোনালিসার দাবি, এই বিয়ে কোনও জবরদস্তি নয়, বরং সম্পূর্ণ হিন্দু শাস্ত্রীয় বিধি মেনেই সম্পন্ন হয়েছে।

নিজের বিয়ের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলে মোনালিসা জানান, “আমার বাবা-মা আমার পিসতুতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু আমি সেই বিয়েতে রাজি ছিলাম না, কারণ ও আমার ভাইয়ের মতো। আমি আমার নিজের পছন্দে বাঁচতে চেয়েছি।” তিনি আরও যোগ করেন, “আমি হিন্দু রীতিতে বিয়ে করেছি। এটা মোটেই লাভ জিহাদ নয়। আমি সব ধর্মকেই শ্রদ্ধা করি এবং আমার কাছে সব ধর্ম সমান।”

এই সম্পর্কের শুরুতে ফরমান নাকি বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। মোনালিসাই তাঁকে বুঝিয়ে রাজি করিয়েছেন। ফরমান খান, যিনি পেশায় একজন মডেল ও অভিনেতা, তিনিও স্বীকার করেছেন যে মোনালিসাই প্রথম তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। শুরুতে প্রস্তাব ফিরিয়ে দিলেও পরে তাঁরা সম্পর্কে জড়ান। একটি ছবির সেটেই তাঁদের প্রথম আলাপ হয়েছিল।

গত ১১ মার্চ কেরলের আরুমানুর শ্রী নয়নার দেব মন্দিরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। ইন্দোরের মেয়ে মোনালিসা ও মহারাষ্ট্রের বাসিন্দা ফরমানের এই প্রেমকাহিনি শুরু হয়েছিল মাত্র ৬ মাস আগে, ফেসবুকের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব ও পরে গভীর ভালোবাসা।

২০২৫-এর মহাকুম্ভে রুদ্রাক্ষ হাতে সাধারণ এক তরুণীর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে মোনালিসার জীবনে আমূল পরিবর্তন এসেছে। তবে কেরিয়ার শুরুর আগেই ব্যক্তিগত জীবনের এই সাহসিক পদক্ষেপ তাঁকে আবারও আলোচনার শিরোনামে নিয়ে এল। সমাজমাধ্যমের আক্রমণকে দূরে সরিয়ে আপাতত নতুন জীবনের স্বাদ উপভোগ করছেন এই নবদম্পতি।

Follow Us