AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakhi Sawant: পাঁজর থেকে স্বামী রিতেশের ট্যাটু শেষমেশ মুছলেন রাখি, বললেন, ‘আমি পাগল ছিলাম…’

Rakhi Sawant Tattoo: ট্যাটু করা যেমন কঠিন ও যন্ত্রণাদায়ক, ট্যাটু তোলাও তেমনই। ট্যাটু তুলতে বেগ পেতে হয়েছে রাখিকে। তিনি আহ্-উহ্ করেছেন।

Rakhi Sawant: পাঁজর থেকে স্বামী রিতেশের ট্যাটু শেষমেশ মুছলেন রাখি, বললেন, 'আমি পাগল ছিলাম...'
রাখি সাওয়ান্ত; স্বামী রিতেশের সঙ্গে রাখি (ডানদিকে)।
| Edited By: | Updated on: Apr 30, 2022 | 9:32 AM
Share

রাখি সাওয়ান্তের স্বামী কে, তাই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে একটা সময়। তিনি কি বিবাহিত? এই প্রশ্নও ঘুরপাক খেয়েছে। মানুষের মনে অনেক প্রশ্ন ছিল এই নিয়ে। রাখির স্বয়ংবরও হয়েছে টেলিভিশনের পর্দায়। কিন্তু শেষমেশ জানা যায়, রাখি বিয়ে করেছেন একজনকে। এবং তাঁর স্বামীকে তিনি নিয়ে আসেন ‘বিগ বসে’। সেই পুরুষের নাম রিতেশ সিং। ‘বিগ বস’ শেষ হওয়ার পর রাখি ও তাঁর বিয়ে ভেঙে যাওয়ার খবরও আসে। রিতেশকে ভালবেসে তাঁর নামের ট্যাটু করেছিলেন রাখি। শরীরের ডানদিকে পাঁজরের ঠিক উপরে ছিল রিতেশ নাম লেখা ট্যাটু। সঙ্গে দু-একটা হার্ট সাইন। বিয়েটাই যখন আর নেই, সেই ট্যাটু রেখে লোক হাসিয়ে তো লাভ নেই। তাই ট্যাটু পার্লারে চলে গিয়েছিলেন রাখি। রিতেশের নামের ট্যাটু মোছাই ছিল তাঁর একমাত্র উদ্দেশ্য।

ট্যাটু পার্লারে গিয়ে একটি ভিডিয়ো শুট করে নিজের বক্তব্য রেখেছেন রাখি। সেই ভিডিয়োতে উন্মুক্ত পাঁজর দেখিয়ে রাখি বলেছেন, “অবশেষে রিতেশ নাম লেখা ট্যাটু মুছতে এসেছি আমি… অবশেষে…।” শরীর থেকে রক্ত বের করে ট্যাটু আঁকা হয়। যন্ত্রণা হয় খুব। কিন্তু তাও লোকে ট্যাটু করান। নিজের প্রিয়জনের নাম খোদাই করেন শরীরে। কিংবা কোনও প্রিয় জিনিসের। একমাত্র ট্যাটু নিয়েই মানুষ মৃত্যুর কোলে ঢোলে পড়তে পারেন। আর কিছু নিয়ে যেতে পারেন না সঙ্গে। সেই আবেগ থেকেই ট্যাটু করিয়েছিলেন রাখি। কিন্তু সেই ট্যাটু তিনি আর রাখতেই চাননি।

ট্যাটু করা যেমন কঠিন ও যন্ত্রণাদায়ক, ট্যাটু তোলাও তেমনই। ট্যাটু তুলতে বেগ পেতে হয়েছে রাখিকে। তিনি আহ্-উহ্ করেছেন। তারপর সেই ভিডিয়োতেই বলেছেন, “এই জন্য কাউকে ভালবেসে ট্যাটু করানোই উচিত না। পাগলের কারবার…”

আরও পড়ুন: Bollywood Gossip: কঙ্গনাকে দেখে যৌনতায় মত্ত জন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, রক্ত বের করে দিয়েছিলেন…

আরও পড়ুন: Dev: অস্কার পেলেন দেব! আবেগে ভাসছে পরিবার ও তাঁর অনুরাগীরা

আরও পড়ুন: Saoli Chattopadhyay: আমার কিছু-কিছু অন্তরঙ্গ সিন কেটে ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে: শাঁওলি চট্টোপাধ্যায়

আরও পড়ুন: Dibyojyoti Dutta: রাজামৌলির ছবিতে সুযোগ পাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন বাংলা সিরিয়ালের দিব্যজ্যোতি দত্ত? নিত্যদিন চলছে মেহনত!

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত