AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gaslight: সারা-বিক্রান্ত অভিনীত ‘গ্যাসলাইট’ ছবির অন্য প্রধান নারী চরিত্রে কে?

ছবি সম্পর্কে প্রযোজক রমেশ তাউরানি বলেছেন, "ছবিটি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। পবন কৃপলানি পরিচালনা করছেন। ওঁর উপর আমার অনেক আশা-ভরসা। ছবিটির প্রধান দুটি চরিত্রে থাকছেন সারা আলি খান ও বিক্রান্ত মাসি।"

Gaslight: সারা-বিক্রান্ত অভিনীত 'গ্যাসলাইট' ছবির অন্য প্রধান নারী চরিত্রে কে?
'গ্যাসলাইট' ছবিতে বিক্রান্ত মাসি ও সারা আলি খানের সঙ্গে চিত্রাঙ্গদা সিং
| Edited By: | Updated on: Sep 11, 2021 | 8:02 AM
Share

বহুদিন পর কোনও ছবিতে অভিনয় করছেন ‘হাজারোঁ খোয়াইশে অ্যাইসি’ ছবির অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তাঁকে দেখা যাবে বিক্রান্ত মাসি ও সারা আলি খান অভিনীত ‘গ্যাসলাইট’ ছবিতে।

এবছর অগস্ট মাসের খবর। জানা যায়, সারা ও বিক্রান্তকে নিয়ে একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক পবন কৃপলানি। সেই ছবির নাম ‘গ্যাসলাইট’। ছবির প্রযোজক রমেশ তাউরানি। ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে তাউরানি আগেই জানিয়েছিলেন, সারা ও বিক্রান্ত ছাড়াও আরও এক তারকা অত্যন্ত গুরুপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। কিন্তু তিনি কে, তা নিয়ে রহস্যই ছিল। এখন জানা যাচ্ছে, সেই তারকার নাম চিত্রাঙ্গদা সিং।

চিত্রাঙ্গদাকে আগে যে ধরনের চরিত্রে দেখেছেন দর্শক, এই চরিত্রটি তার থেকে একেবারে আলাদা। তবে সেটি ঠিক কীরকম, তা নিয়ে এখনই মুখ খুুলছেন না পরিচালক-প্রযোজক। ছবিতে একে অপরের বিপরীত যে সারা ও বিক্রান্ত, যে বিষয়ে আগেই জানানো হয়েছে নির্মাতাদের তরফ থেকে।

এতকাল মূলত হরর ছবিই পরিচালনা করে এসেছেন পবন। কাজ করেছেন ‘ফোবিয়া’, ‘ফোবিয়া ২’-এর মতো ছবিতে। ‘ভূত পুলিশ’ ছবিটিও পরিচালনা করেছেন পবনই। সেদিক থেকে দেখতে গেলে ‘গ্যাসলাইট’ হরর জঁরের ছবিই নয়। শোনা যাচ্ছে, ৫ অক্টোবরেই শুটিং শুরু হবে ছবির।

ছবি সম্পর্কে প্রযোজক রমেশ তাউরানি বলেছেন, “ছবিটি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। পবন কৃপলানি পরিচালনা করছেন। ওঁর উপর আমার অনেক আশা-ভরসা। ছবিটির প্রধান দুটি চরিত্রে থাকছেন সারা আলি খান ও বিক্রান্ত মাসি।”

আরও পড়ুন: Rohit Shetty: “ফোন করে ডাকলে তবেই না ফোটোগ্রাফাররা আসবেন”, সেলেবদের দান ও এয়ারপোর্ট লুক নিয়ে কটাক্ষ রোহিতের

আরও পড়ুনKangana Ranaut: বাস্তবের থালাইভি’র সঙ্গে পরিচয় করালেন কঙ্গনা, ছবির সিকুয়্যেল কি আসছে?

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…