AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শোলে’র অফার ফিরিয়ে দেওয়ার আসল কারণ স্বীকার করলেন শত্রুঘ্ন!

Shatrughan Sinha: শত্রুঘ্ন জানান, ডেটের সমস্যায় বহু ছবি ছেড়ে দিতে হয় তাঁদের। অমিতাভ বচ্চনও নাকি ‘কালী চর’ণ ছেড়ে দেন ডেটের কারণেই।

‘শোলে’র অফার ফিরিয়ে দেওয়ার আসল কারণ স্বীকার করলেন শত্রুঘ্ন!
শক্রুঘ্ন সিনহা।
| Edited By: | Updated on: Jul 03, 2021 | 1:48 PM
Share

অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রর জুটির ‘শোলে’ বলিউডি ছবির ইতিহাসে নিঃসন্দেহে একটি মাইলস্টোন। এই ছবির একসঙ্গে অনেকগুলো এক্স ফ্যাক্টরের জন্ম দিয়েছিল। কিন্তু অমিতাভের আগে এই অফার গিয়েছিল শক্রুঘ্ন সিনহার কাছে। তিনি ফিরিয়ে দেন। তার জন্য কি তাঁর আজও আফসোস হয়? ‘ইন্ডিয়ান আইডল ১২’-র মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হয়ে শোলের অফার ফিরিয়ে দেওয়ার আসল কারণ ব্যখ্যা করলেন অভিনেতা।

শত্রুঘ্নর কথায়, “এটা হিউম্যান এরর। রমেশ সিপ্পি সাব দারুণ ছবি তৈরি করতেন। ‘শোলে’ও ব্লকবাস্টার হয়েছিল। আমি সে সময় পর পর এমন কিছু ছবির শুটিং করছিলাম, যেখানে দু’জন হিরো। ফলে ততটা আগ্রহ দেখাইনি। আর আমার ডেটের সমস্যাও ছিল। এখন ভাবলে খারাপ লাগে। তবে আমি সত্যিই খুশি, আমি রাজি হইনি বলেই আমার বন্ধু, জাতীয় তারকা অমিতাভ বচ্চন ‘শোলে’তে এত বড় ব্রেক পেয়েছিল।”

শত্রুঘ্ন আরও জানান, ডেটের সমস্যায় বহু ছবি ছেড়ে দিতে হয় তাঁদের। অমিতাভ বচ্চনও নাকি ‘কালী চর’ণ ছেড়ে দেন ডেটের কারণেই। তাঁর মতে, রাজেশ খান্না, শাহরুখ খান, সলমন খান, সানি দেওলের মতো তারকারাও বহু ছবি ডেটের কারণে করতে পারেননি। এই ইন্ডাস্ট্রির এটাই নিয়ম। তবে সে দিন যদি শত্রুঘ্ন ‘শোলে’তে অভিনয় করতে রাজি হতেন, আজ অনেক কিছুই অন্য রকম হতে পারত। একাধারে তাঁর এত বড় ছবির অফার ছেড়ে দেওয়ার দুঃখ রয়েছে ঠিকই, কিন্তু বন্ধু অর্থাৎ অমিতাভ বচ্চনের সাফল্যে তিনি গর্বিত। সে কথা অকপটে স্বীকার করে নিলেন শত্রুঘ্ন।

আরও পড়ুন, টেলিভিশনে ফিরছেন সন্দীপ্তা সেন, কোন চরিত্রে জানেন?

Follow Us
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
বৃহস্পতিবারের পর আজ, ফের সই জালিয়াতি মামলায় অভিষেককে তলব
বৃহস্পতিবারের পর আজ, ফের সই জালিয়াতি মামলায় অভিষেককে তলব
মমতার বিরুদ্ধে এবার আসরে কাকলি-পুত্র, কেন আইনি নোটিস পাঠালেন?
মমতার বিরুদ্ধে এবার আসরে কাকলি-পুত্র, কেন আইনি নোটিস পাঠালেন?