AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangaon: ‘জ্যান্ত পুড়িয়ে মারতে চেয়েছিল’, বিজেপি বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বেলডাঙায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার পরিবার। অভিযোগ, যেখান থেকে বেরিয়ে আসার সময় তাদের গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। গাড়িতে চলে দেদার ভাঙচুর।

Bangaon: 'জ্যান্ত পুড়িয়ে মারতে চেয়েছিল', বিজেপি বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ
অশোক কীর্তনীয়াImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 10, 2026 | 11:07 PM
Share

বনগাঁ: বনগাঁ উত্তর বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার পরিবারের উপরে আক্রমণের অভিযোগ। গাড়ি ভাঙচুর। অভিযোগের তির তৃণমূল দিকে। তবে অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। বস্তুত, এর আগে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলা হয়েছিল। হামলার শিকার হয়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষও। এবার বিজেপি বিধায়কের পরিবারের উপর ঘটল হামলার ঘটনা।

উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বেলডাঙায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার পরিবার। অভিযোগ, যেখান থেকে বেরিয়ে আসার সময় তাদের গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। গাড়িতে চলে দেদার ভাঙচুর। জানা যাচ্ছে, ওই গাড়িতে বিধায়ক অশোক কীর্তনীয়ার পরিবার ছাড়াও ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারে শাশুড়িও। বিধায়ক অশোক কির্তনীয়ার দাবি, তৃণমূলের হার্মাদরা তাঁর পরিবারকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি সঠিক বিচার না হলে বনগাঁ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অশোক।

গোপালনগর ব্লক ১ তৃণমূলের সভাপতি তাপস পাল বলেন, “উনি এলাকার বিধায়ক। কিছু সাধারণ মানুষ ওঁর গাড়ি দাঁড় করানোর চেষ্টা করেন। কিছুক্ষণ আগে এসআইআরকে কেন্দ্র করে এক ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। আসলে উনি তো খোঁজ নেন না মানুষের। এবার ওই সাধারণ মানুষ এসআইআর নিয়ে প্রশ্ন করেছিলেন তখন হয়ত কেউ কেউ উত্তেজিত হয়ে পড়েন। ধাক্কাধাক্কি হয়েছে শুনেছি। তবে তৃণমূলের কোনও যোগ নেই।” অশোক কীর্তনীয়া বলেন, “আমার স্ত্রী একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। ওইখানকার তৃণমূলের হার্মাদরা গাড়ির ভিতরে আমার স্ত্রীকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। ওরা পুরো গাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে।”