AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রশ্মিকা, কৃতির প্রেমের মাঝে কাঁটা কে? প্রকাশ্যে ‘ককটেল ২’ এর গল্প

দীপিকা পাড়ুকোন, ডায়ানা পেন্টি ও সইফ আলি খানের এই ছবি আজও মনে রেখেছেন দর্শকরা। দীপিকা পাড়ুকোন-এর আধুনিক, স্বাধীনচেতা ভেরোনিকা চরিত্রটি আলাদা করে নজর কেড়েছিল দর্শকদের। শুধু গল্প নয়, ছবির গান—‘তুম হি হো বন্ধু’, ‘দারু দেশি’—তখন চার্টবাস্টার হয়েছিল। বক্স অফিসেও ভালো ব্যবসা করে ছবিটি। ফলে সিক্যুয়েলের ক্ষেত্রে প্রত্যাশা যে আকাশছোঁয়া হবে, তা বলাই বাহুল্য।

রশ্মিকা, কৃতির প্রেমের মাঝে কাঁটা কে? প্রকাশ্যে 'ককটেল ২' এর গল্প
| Updated on: Feb 20, 2026 | 6:31 PM
Share

মুক্তির আগেই তুমুল জল্পনা তৈরি হয়েছে ‘ককটেল ২’ নিয়ে। শুটিং শেষ হতেই বলিপাড়ায় ফিসফাস এই ছবি শুধুই ত্রিকোণ প্রেমের গল্প নয়। ফাঁস হয়েছে গল্পের আসল ট্যুইস্ট। ট্যুইস্ট শুনলে একেবারে চমকে যাবেন।

২০১২ সালের মুক্তিপ্রাপ্ত ককটেল সেই সময়কার  ছকভাঙা ছবিগুলির মধ্যে অন্যতম ছিল। দীপিকা পাড়ুকোন, ডায়ানা পেন্টি ও সইফ আলি খানের এই ছবি আজও মনে রেখেছেন দর্শকরা। দীপিকা পাড়ুকোন-এর আধুনিক, স্বাধীনচেতা ভেরোনিকা চরিত্রটি আলাদা করে নজর কেড়েছিল দর্শকদের। শুধু গল্প নয়, ছবির গান—‘তুম হি হো বন্ধু’, ‘দারু দেশি’—তখন চার্টবাস্টার হয়েছিল। বক্স অফিসেও ভালো ব্যবসা করে ছবিটি। ফলে সিক্যুয়েলের ক্ষেত্রে প্রত্যাশা যে আকাশছোঁয়া হবে, তা বলাই বাহুল্য।

সূত্রের খবর, ছবিতে রশ্মিকা মন্দানা ও কৃতি স্যানন কে দেখা যাবে সমকামী প্রেম জুটির চরিত্রে। আর তাঁদের প্রেমের মাঝেই কাঁটা হবেন শাহিদ কাপুর । তবে ‘ককটেল ২’ নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা। তবে গল্পের প্রেক্ষাপট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

পরিচালক হোমি আদাজানিয়া ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন, ছবির শুটিং সম্পুর্ণ। সেটে কাস্ট-ক্রুর সঙ্গে কেক কাটার মুহূর্তও শেয়ার করে নিয়েছেন তিনি। যদিও ছবি মুক্তির এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, সেপ্টেম্বর মাসকে লক্ষ্য রেখেই মুক্তির পরিকল্পনা করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিক তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে সেপ্টেম্বরেই অপেক্ষার অবসান ঘটতে পারে বলে শোনা যাচ্ছে। সদ্যই মুক্তি পেয়েছে শাহিদ কাপুর অভিনীত ছবি ও রোমিও। পরপর অভিনেতার দুটো ছবি মুক্তি চাইছেন না নির্মাতারা। তাই আগামী ৬ মাসের আগে এই ছবি মুক্তির সম্ভাবনা কম। তবে রশ্মিকা মন্দানা, কৃতি স্যানন আর শাহিদ কাপুরকে এক সঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

২ কোটি খরচে এই স্ক্যানার কিনছে কলকাতা পুলিশ
২ কোটি খরচে এই স্ক্যানার কিনছে কলকাতা পুলিশ
বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?
বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাচ্ছেন এক নায়িকা, এক গায়িকা! কারা তাঁরা?
বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাচ্ছেন এক নায়িকা, এক গায়িকা! কারা তাঁরা?
'সুপারি কিলার দিয়ে মেরে ফেলতে পারে...', উঠল বড় অভিযোগ
'সুপারি কিলার দিয়ে মেরে ফেলতে পারে...', উঠল বড় অভিযোগ
'আগে তালাক দিক, তারপর ঠিক করব অন্য কোথাও বিয়ে করব কি না'
'আগে তালাক দিক, তারপর ঠিক করব অন্য কোথাও বিয়ে করব কি না'