AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সম্পর্কে আঘাত পেলেই ভাববেন…’, ইমনের ঠোঁটে প্রেম ভাঙার সুর

Iman Chakraborty: গায়িকার অন্যতম জনপ্রিয় গান তুমি যাঁকে ভালবাস গাইবার আগেই তিনি এ কী বলে বসলেন? ক্লিপিং পলকে হাতে হাতে ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। কী বললেন তিনি? 

'সম্পর্কে আঘাত পেলেই ভাববেন...', ইমনের ঠোঁটে প্রেম ভাঙার সুর
| Updated on: Dec 30, 2023 | 4:27 PM
Share

ইমন চক্রবর্তী। গানের জগতে বর্তমানে এক অন্যতম নাম। নয়া গাইকিতে সকলের মন বারবার জয় করেছেন যিনি, সেই সেলেবের কণ্ঠেই এবার প্রেমভাঙার সুর। শীত মানেই জলসা। শীত মানেই কনসার্ট। যেখানে বিভিন্ন স্টারদের উপস্থিত হতে দেখা যায়। প্রিয় গায়ক-গায়িকাদের গান শুনতে, কিংবা প্রিয়স্টারদের বিভিন্ন পারফর্ম দেখতে তাঁরা উপস্থিত হয়ে থাকেন দলে দলে। সম্প্রতি এমনই এক কনসার্টে উপস্থিত হয়েছিলেন ইমন চক্রবর্তী। গায়িকার অন্যতম জনপ্রিয় গান তুমি যাঁকে ভালবাস গাইবার আগেই তিনি এ কী বলে বসলেন? ক্লিপিং পলকে হাতে হাতে ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। কী বললেন তিনি?

ইমন মঞ্চে সকল দর্শকদের উদ্দেশে বলে ওঠেন, আপনাদের যদি কারও মন ভেঙে থাকে তবে সব সময় একটা কথা মাথায় রাখবেন, একটা তালা, একটা চাবি, দুটোই খুব ভাল, শুধু এই চাবিটা এই তালার জন্য নয়। ইমনের এই কথা শোনা মাত্রই ভক্তদের মধ্যে উতেতজনার পারদ বেড়ে যায়। আর ঠিক সেই সময়ই তিনি গেয়ে ওঠেন, তুমি যাঁকে ভালবাস গানটি। সকলেই তাঁর গলায় গলা মিলিয়ে গানটি ধরেন।

প্রসঙ্গত, ইমন চক্রবর্তীর স্বামী নীলাঞ্জনের সঙ্গে সুখের সংসার। যদিও কিছু দিন আগে তাঁর নামে রটেছিল অভিযোগ। গুঞ্জন ওঠে প্রাক্তন প্রেমিকের শোভনের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি স্বস্তিকা দত্তের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তাঁর। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে ইমন বলেছিলেন, “আমি চাই ওঁরা ভাল থাকুক। তখনও শোভনের ভাল চেয়েছি এখনও ভাল চাই। স্বস্তিকার-শোভন দু’জনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক। আর যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা