AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bappi Lahiri Death: মনে প্রাণে বাঙালি, মাছ প্রিয় ছিল বাপ্পিদার: স্মৃতিচারণায় জিৎ গঙ্গোপাধ্যায়

বাপ্পি লাহিড়ির স্মৃতিচারণায় সঙ্গীত পরিচালক ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়।

Bappi Lahiri Death: মনে প্রাণে বাঙালি, মাছ প্রিয় ছিল বাপ্পিদার: স্মৃতিচারণায় জিৎ গঙ্গোপাধ্যায়
বাপ্পি লাহিড়ীর স্মৃতিচারণায় জিৎ গঙ্গোপাধ্যায়।
| Edited By: | Updated on: Feb 16, 2022 | 11:21 AM
Share

সঙ্গীত জগতের যে বৃহত্তর পরিবার, সেখান থেকে একের পর এক মানুষ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। লতাজি, সন্ধ্যাদি… বাপ্পিদার খবরটা তো সবেমাত্র পেলাম। বিশ্বাসই করতে পারছি না। বাপ্পিদার সঙ্গে আমার খুবই ভাল সম্পর্ক ছিল। আমাকে অত্যন্ত স্নেহ করতেন। কিছুদিন আগেও দেখা হয়েছিল। ওঁর মুম্বইয়ের বাড়িতে আমাদের যাতায়াত আছে। প্রচুর গান শুনে ফোন করতেন, আশীর্বাদ করতেন, উৎসাহ দিতেন। বউদি, ঋদ্ধিমা, বাপ্পা… ওঁরা আমার ভীষণই ক্লোজ়। গতকাল সন্ধ্যাদির চলে যাওয়ার খবর শুনলাম। আর আজ বাপ্পিদা… একের পর এক কী যে ঘটে চলেছে বলে বোঝাতেই পারছি না। কোভিড অনেক অনেক মানুষের আপনজনকে কেড়ে নিয়েছে। এটা যেন তাড়াতাড়ি বন্ধ হয়। আর সত্যি পারা যাচ্ছে না। আজ সঙ্গীত জগতের যে পরিবার, সেখান থেকে তিনজন নক্ষত্র চলে গেলেন। আমরা অভিভাবকহারা হলাম।

বাপ্পিদা মনে প্রাণে বাঙালি ছিলেন। আমাকে ওই জন্য আরও বেশি ভালবাসতেন। যাঁরাই বাংলা থেকে মুম্বইয়ে গিয়েছেন, সকলকেই বাপ্পিদা বলতেন মনটা যেন বাংলাতেই আমাদের পড়ে থাকে। বাংলা গান, বাংলা খাওয়াদাওয়া পছন্দ করতেন। খেতে ভালবাসতেন মাছ। বাংলায় কত জনপ্রিয় গান তৈরি করেছেন বাপ্পিদা। আমি একটাই কথা বলতে চাই, ওঁর গানে… কভি অলবিদা না কেহ না! আমি ওঁকে কিছুতেই অলবিদা বলব না। আমি বলতেই পারব না। বাপ্পিদা সবসময় থাকবেন আমাদের মধ্যেই। সারাজীবন চির সবুজ হয়ে বিরাজ করবেন আমাদের মনে।

আরও পড়ুন: Bappi Lahiri Death: কাল সন্ধ্যাদি আজ বাপ্পিদা! ২০২২ এ কী নিয়ে এল: কুমার শানু

আরও পড়ুন: Bappi Lahiri Death: প্রয়াত ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ি, মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ প্রবাদপ্রতিম সুরকার-গায়কের

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Obituary: তীর বেঁধা পাখি আর গাইবে না গান

Follow Us
মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এসপিদের বদলের দাবি শুভেন্দুর, কেন?
মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এসপিদের বদলের দাবি শুভেন্দুর, কেন?
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ