AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সিরিয়াল না সিনেমা, বাংলার মাচা-মঞ্চে কোন স্টারদের কদর বেশি?

Bengal Macha Show: ভাললাগার ভালবাসার স্টারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়া যাকে বলে। যেখানে সিনেমাস্টারদের যেমন চাহিদা থাকে তুঙ্গে, তেমনই টেলিভিশনের পর্দা থেকে উঠে আসা স্টারদেরও ডাক পড়ে বহু। চলতি কথায় যাকে মাচা শো বলা হয়ে থাকে।

সিরিয়াল না সিনেমা, বাংলার মাচা-মঞ্চে কোন স্টারদের কদর বেশি?
| Edited By: | Updated on: Dec 30, 2023 | 8:20 PM
Share

শীতে যদিও বেশি তবে সারা বছরই কম বেশি গোটা বাংলার বুকে বেশ কিছু শো হয়ে থাকে, যেখানে জনপ্রিয় সেলেবরা দর্শকদের মনোরঞ্জন করতে বেশ কিছুটা সময় দিয়ে থাকেন। মঞ্চে উঠে নিজেদের জনপ্রিয় সংলাপ বলা, কিংবা গান করা, নাচা, সবটাই করে থাকেন তাদের অনুরোধে। ভাললাগার ভালবাসার স্টারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়া যাকে বলে। যেখানে সিনেমাস্টারদের যেমন চাহিদা থাকে তুঙ্গে, তেমনই টেলিভিশনের পর্দা থেকে উঠে আসা স্টারদেরও ডাক পড়ে বহু। চলতি কথায় যাকে মাচা শো বলা হয়ে থাকে।

কেউ কেউ এই শো করে থাকেন, কেউ কেউ আবার এই প্রস্তাব ফিরিয়ে দেন। তবে টেলিভিশন স্টার নাকি সিনেমার পর্দা, এই শোগুলোতে কাদের ডাক পড়ে বেশি? এই প্রশ্ন উত্তর খুঁজেছিল একবার ক্যালকাটা টাইমস। বিভিন্নজনের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট প্রকাশ্যে এনেছিলেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের চাহিদা সবথেকে বেশি বলেই সূত্রের খবর।

এই রিপোর্ট অনুযায়ী, অধিকাংশ স্টারেরাই এই ধরনের শোয়ে রাজি হয়ে থাকেন। তার জন্য ধার্য্য থাকে নিজ নিজ পারিশ্রমিকও। প্রসেনজিৎ, জিৎ, যিশু সেনগুপ্ত, রচনা বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ, মিমি চক্রবর্তী শ্রাবন্তী প্রমুখেরা। অন্যদিকে টেলিভিশন স্টারদেরও ডাক পড়ে। যে বছর যে ধারাবাহিক সবথেকে বেশি জনপ্রিয় হয়, সেই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের সেই বছরে একটি ট্রেন্ড তৈরি হয়।

তবে ছবির স্টারদের যেমন সময় সীমাটা দীর্ঘস্থায়ী, তেমনই আবার ছোটপর্দার স্টারদের জনপ্রিয়তার সঙ্গে চাহিদাও ওঠানাম করে। রোহন, দিতিপ্রিয়া, বিক্রম, ঐন্দ্রিলা, শ্রুতির চাহিদাও থাকে। সৌমিতৃষা কুণ্ডু, অঙ্কিতা মল্লিক, দিব্যজ্যোতি প্রমুখদের চাহিদা এখন বেজায় বেশি।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?