AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৫ মাসেই সব শেষ, রানির দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখল না, সবটা কেন লুকিয়ে গেলেন নায়িকা?

সেই ভয়ে মুখ বন্ধ করে রেখেছিলেন তিনি। টানা দুই বছর কাউকে কিছুই জানতে দেননি। যন্ত্রণা বুকে নিয়ে ছবির কাজ শেষ করেন রানি মুখোপাধ্যায়। ছবির প্রচারেও শরীরের ধকল কিংবা চোখের জলকে সামনে আসতে দেননি তিনি।

৫ মাসেই সব শেষ, রানির দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখল না, সবটা কেন লুকিয়ে গেলেন নায়িকা?
| Edited By: | Updated on: Jun 10, 2025 | 3:29 PM
Share

সকলেই জানেন, রানি মুখোপাধ্যায় এক সন্তানের মা। এক মেয়েকে নিয়েই বেজায় ব্যস্ত তিনি। কিন্তু অনেকেরই জানা ছিল না, যে তিনি দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই সন্তান গর্ভেও এসেছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না। মাত্র পাঁচমাসেই সন্তান হারান তিনি। তবে জানেন কি, গর্ভপাতের কথা ভয়ে কাউকে জানাননি রানি মুখোপাধ্যায়।

কিন্তু কেন এই ভয়? রানি মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি তখন ‘মিস্টার এন্ড মিসেস চ্যাটার্জি’ ছবির সঙ্গে যুক্ত ছিলেন। সেখানেও তিনি এক সত্য ঘটনা অবলম্বনে সন্তান হারানো মায়ের ভূমিকাতে অভিনয় করছিলেন। কিন্তু সেই সময় সত্যি রানি বাস্তাব জীবনেও সন্তান হারা, এ খবর ছড়ালে হয়তো অনেকেই মনে করতেন, এটা পাবলিসিটি স্টান্ট। সেই ভয়ে মুখ বন্ধ করে রেখেছিলেন তিনি। টানা দুই বছর কাউকে কিছুই জানতে দেননি। যন্ত্রণা বুকে নিয়ে ছবির কাজ শেষ করেন রানি মুখোপাধ্যায়। ছবির প্রচারেও শরীরের ধকল কিংবা চোখের জলকে সামনে আসতে দেননি তিনি।

প্রসঙ্গত, সেই ছবিতে ‘মিসেস চ্যাটার্জি’র ভূমিকায় অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়। আর মিস্টার চ্যাটার্জি হয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য। প্রচারে রানিই ছিলেন মুখ। অনির্বাণকে দেখা যায়নি খুব একটা। যদিও ছবি বক্স অফিসে সেভাবে ফল করতে পারেনি। তবে, সেই সময়ে কঠিন লড়াইরের কথা অবশেষে সামনে এনেছিলেন রানি মুখোপাধ্যায়। জানিয়েছিলেন, ঠিক কতটা কঠিন ছিল সেই অভিনয় চালিয়ে যাওয়ার লড়াইটা। বর্তমানে রানি মুখোপাধ্যায় একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত। ঝুলিতে রয়েছে ওয়েব সিরিজের অফারও।

Follow Us