AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

উত্তমের মৃত্যুর পর সুচিত্রাকে নিয়ে যা রটে, তা ভুল! খোলসা করেন মুনমুন

পর্দা থেকে তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়েছিলেন সুচিত্রা সেন। বুঝে উঠতে পারেননি ঠিক কী ধরণের ছবিতে নিজেকে তুলে ধরবেন। তাই রাতারাতি সরে দাঁড়িয়েছিলেন সিনে দুনিয়া থেকে।

উত্তমের মৃত্যুর পর সুচিত্রাকে নিয়ে যা রটে, তা ভুল! খোলসা করেন মুনমুন
| Edited By: | Updated on: Jul 15, 2025 | 2:22 PM
Share

টলিউডের স্বর্ণযুগের ইতিহাস বলতে যে অধ্যায়গুলোর কথা সবার আগে মাথায় আসে, তার মধ্যে অন্যতম হল উত্তম-সুচিত্রা যুগ। একের পর এক ছবি হিট। দর্শকদের মনে রাতারাতি জায়গা করেছিলেন কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউন। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের পর্দার জুটি দর্শকেরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন। কিন্তু পর্দার বাইরে? পর্দার পিছনে তাঁদের সম্পর্কের সমীকরণ কেমন? জানার কৌতুহল ছিল কম বেশি সকলের মনে। যদিও সেই জল্পনাও খুব বেশিদিন চাপা থাকেনি। কানাঘুষো শোনা গিয়েছিল গোপন সম্পর্কে লিপ্ত উত্তম-সুচিত্রা। যদিও সেই গসিপে সিলমোহর কোনওদিনই দেননি দুই সেলেবের কেউই।

একটা সময় যখন সুচিত্রা সেন অভিনয় থেকে সরে গেলেন, তখন প্রথম যে কারণটা উঠে এসেছিল তালিকায়, তা হল উত্তম কুমার। তাঁর সঙ্গে অভিনয় করতে না পারার কারণেই নাকি তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। এই প্রসঙ্গে একবার মুখ খুলেছিলেন অভিনেত্রী মুনমুন সেন। জিনিয়েছিলেন, ‘মা অভিনয় ছেড়েছিলেন চিত্রনাট্যের কারণে’। দূরদর্শনে দেওয়া এক সাক্ষাৎকারে আসল সত্যি খোলসা করেছিলেন মুনমুন সেন।

১৯৭০ দশকে ধীরে ধীরে পাল্টে যেতে থাকে ছবির ধরন। পাল্টে যেতে থাকে গল্প। তিনি যে যে পরিচালকদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করতেন তাঁরাও প্রয়াত হয়েছিলেন। যার ফলে কীভাবে তিনি ছবির গল্পের সঙ্গে মানিয়ে নেবেন বুঝতে পারছিলেন না। মুনমুন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন একটা সময় প্রশ্ন করতেন তিনি কার সঙ্গে অভিনয় করবেন।

তখন উত্তম কুমারের প্রয়াণ ঘটেছে। অনেকেৈই মনে করেছিলেন সেউ শোকেই নিজেকে আড়াল করেছিলেন সুচিত্রা। তবে সেটাই মূল কারণ ছিল না। তারপর একটা যুগের অবসান দেখছিলেন তিনি। পর্দা থেকে তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়েছিলেন সুচিত্রা সেন। বুঝে উঠতে পারেননি ঠিক কী ধরণের ছবিতে নিজেকে তুলে ধরবেন। তাই রাতারাতি সরে দাঁড়িয়েছিলেন সিনে দুনিয়া থেকে। থেকে গিয়েছে তারপর থেকেই সেই কালজয়ী লুক।

Follow Us