AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৩ বছরেই রজনীকান্তের ‘মা’!

২০১৮-র সেই রাতটা আজও ভারতীয়দের কাছে একটা দুঃস্বপ্ন। দুবাইয়ের হোটেল থেকে উদ্ধার হওয়া তাঁর দেহ নিয়ে আজও জল্পনা থামেনি। তবে কয়েক বছর আগে বনি কাপুর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন। তিনি জানান, সবসময় সুন্দর আর স্লিম দেখানোর জন্য শ্রীদেবী অদ্ভুত সব ডায়েট করতেন। এক ফোঁটাও নুন খেতেন না।

১৩ বছরেই রজনীকান্তের 'মা'!
| Updated on: Feb 25, 2026 | 5:49 PM
Share

ভারতীয় সিনেমার ইতিহাসে এমন ম্যাজিক আর কারোর ছিল না। মাত্র ৪ বছর বয়সে ক্যামেরা ফেস করা থেকে শুরু করে ৩০০ ছবিতে অভিনয়, তিনি শ্রীদেবী। কিন্তু তাঁর গ্ল্যামারের আড়ালে এমন কিছু গল্প আছে যা শুনলে আজকের প্রজন্মের চোখ কপালে উঠবে। কেন তিনি হলিউডকে পাত্তাই দিলেন না? আর কেনই বা ১৩ বছর বয়সে মায়ের রোল করতে রাজি হয়েছিলেন?

খুদে বয়সেই রজনীকান্তের ‘মা’!

কল্পনা করতে পারেন? আজ যে রজনীকান্তকে আমরা ‘থালাইভা’ বলি, শ্রীদেবী যখন তাঁর ‘সৎ মা’ সেজেছিলেন তখন অভিনেত্রীর বয়স ছিল মাত্র ১৩! ‘মুন্দ্রি মুডিচু’ সিনেমায় সেই অবিশ্বাস্য অভিনয় দেখে পরিচালক থেকে দর্শক সবাই থমকে গিয়েছিল। মজার কথা হল, এরপর এই জুটির রসায়ন এতটাই হিট হয় যে তাঁরা আরও ২০টি সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন।

New Lead Fream 2026 02 25t171602.993

হলিউডকে কেন ‘না’ বলেছিলেন শ্রীদেবী?

সারা বিশ্বের অভিনেতারা যখন স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’-এ অভিনয় করার জন্য মুখিয়ে থাকে, তখন শ্রীদেবী সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কেন জানেন? কারণ ততদিনে তিনি ভারতের ‘লেডি সুপারস্টার’। নিজের দেশের কাজ ছেড়ে বিদেশে যাওয়ার কোনো ইচ্ছেই তাঁর ছিল না। দেশের প্রতি এই ভালোবাসা আর নিজের স্টারডমের ওপর এই ভরসা কজনের থাকে?

২০১৮-র সেই রাতটা আজও ভারতীয়দের কাছে একটা দুঃস্বপ্ন। দুবাইয়ের হোটেল থেকে উদ্ধার হওয়া তাঁর দেহ নিয়ে আজও জল্পনা থামেনি। তবে কয়েক বছর আগে বনি কাপুর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন। তিনি জানান, সবসময় সুন্দর আর স্লিম দেখানোর জন্য শ্রীদেবী অদ্ভুত সব ডায়েট করতেন। এক ফোঁটাও নুন খেতেন না। অতিরিক্ত ডায়েটিং কি কাল হয়েছিল তাঁর? এই প্রশ্ন আজও ঘোরে অনুরাগীদের মনে। শ্রীদেবী মানেই ‘মিস্টার ইন্ডিয়া’র সেই নীল শাড়ি, আবার শ্রীদেবী মানেই ‘ইংলিশ ভিংলিশ’-এর সেই শান্ত গৃহবধূ। চার বছর বয়সে যে মেয়েটা ভগবান মুরুগানের রোল দিয়ে কেরিয়ার শুরু করেছিল, সেই মেয়েটাই একদিন বলিউড শাসন করবে কেউ কি তা জানত? ৩০০টি ছবির গণ্ডি পেরিয়ে শ্রীদেবী আজও অমর হয়ে আছেন সকলের হৃদয়ে।