AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অরিজিতের সঙ্গে গান গেয়েছেন আমির? ‘এক দিন’ ঘিরে কোন জল্পনা

বহু মানুষের হৃদয়ে বাস করেন গায়ক, সঙ্গীত পরিচালক অরিজিৎ সিং। হঠাৎ তিনি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন, এবার থেকে তিনি আর কোনও ছবির জন্য গাই গাইবেন না। প্লেব্যাক থেকে বিরতি নিচ্ছেন। যদিও আশ্বস্ত করেছিলেন, যেসব প্লেব্যাক করবেন বলে কথা দিয়ে রেখেছেন, সেসব গান গাইবেন।

অরিজিতের সঙ্গে গান গেয়েছেন আমির? 'এক দিন' ঘিরে কোন জল্পনা
| Edited By: | Updated on: Feb 09, 2026 | 2:40 PM
Share

বহু মানুষের হৃদয়ে বাস করেন গায়ক, সঙ্গীত পরিচালক অরিজিৎ সিং। হঠাৎ তিনি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন, এবার থেকে তিনি আর কোনও ছবির জন্য গাই গাইবেন না। প্লেব্যাক থেকে বিরতি নিচ্ছেন। যদিও আশ্বস্ত করেছিলেন, যেসব প্লেব্যাক করবেন বলে কথা দিয়ে রেখেছেন, সেসব গান গাইবেন।

একই সঙ্গে শ্রোতাদের আশ্বস্ত করেন, তিনি সঙ্গীত ছাড়ছেন না, স্বাধীন ভাবে অন্য রকম সঙ্গীত নিয়ে, সিনেমা নিয়ে কাজ করবেন। এর কয়েক দিন পরেই দেখা যায় স্বপ্ননগরী মুম্বই থেকেই উড়ে কলকাতা হয়ে সোজা জিয়াগঞ্জ পৌঁছে যান আমির খান। গায়ক অরিজিতের বাড়িতে খোশ মেজাজে সময় কাটান আমির খান। সেখানে খাওয়াদাওয়া, ঘুড়ি ওড়ানো, দাবা খেলার ঘটনা সকলের জানা। এরই মাঝে TV9 বাংলা প্রথম খবর দিয়েছিল যে, আমির খানের আগামী ছবিতে সুরকারের ভূমিকায় রয়েছেন অরিজিৎ সিং। রাম সম্পত-ও রয়েছেন ছবির সঙ্গীত পরিচালনার কাজে।

তবে অরিজিৎ গান গেয়েছেন কিনা সেই নিয়ে সংশয় ছিল। এবার আমির খান নিজেই স্যোশাল মিডিয়ায় জানিয়ে দিলেন, তাঁর আগামী ছবি ‘এক দিন’ এ গান গেয়েছেন অরিজিৎ। আমির তার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে তাঁর বাড়ির আতিথেয়তার প্রশংসা করেছেন বলিউডের সুপারস্টার। এরই মাঝে সূত্রের খবর, এই ছবির জন্য আমির খানও রেকর্ডিং করেছেন। তবে সেই গান অরিজিতের সঙ্গে ডুয়েট নাকি আলাদা গান, সেই খবর আগামীতে পাওয়া যাবে। যদি এই ছবিতে আমির গান গেয়ে থাকেন, তা হলে ‘গুলাম’ ছবির পর আবার প্লেব্যাক করলেন তিনি। ‘এক দিন ‘ ছবির অপেক্ষায় থাকবেন দর্শক, সংশয় নেই।

'তৃণমূল আদালতে গিয়ে সমস্যা বাড়িয়েছে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
'তৃণমূল আদালতে গিয়ে সমস্যা বাড়িয়েছে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
উচ্চ-মাধ্য়মিক পরীক্ষার্থীদের রাস্তায় ফেলে মার বিধায়কের!
উচ্চ-মাধ্য়মিক পরীক্ষার্থীদের রাস্তায় ফেলে মার বিধায়কের!
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
বিমানবন্দরের লাউঞ্জে কী কথা হল গিরিরাজ-শমীকের মধ্যে?
বিমানবন্দরের লাউঞ্জে কী কথা হল গিরিরাজ-শমীকের মধ্যে?