AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood controversy: ‘হেরা ফেরি ৩’ নিয়ে বড় আইনি পদক্ষেপ করলেন অক্ষয়! আদতেও মুক্তি পাবে ছবিটি?

Hera Pheri 3: অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত অন্যতম সেরা কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’। রাজু, শ্যাম আর বাবুরাওয়ের সেই অনস্ক্রিন ম্যাজিক দেখতে হিন্দি সিনেমার দর্শকেরা বছরের পর বছর অপেক্ষা করে বসে আছেন। কিন্তু সেই বহু প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’ ছবিটিকে ঘিরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একের পর এক ঝামেলার তালিকায় এবার যুক্ত হল এক আইনি মোড়।

Bollywood controversy: ‘হেরা ফেরি ৩’ নিয়ে বড় আইনি পদক্ষেপ করলেন অক্ষয়! আদতেও মুক্তি পাবে ছবিটি?
কী সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা?
| Updated on: Jul 06, 2026 | 9:34 AM
Share

অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত অন্যতম সেরা কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’। রাজু, শ্যাম আর বাবুরাওয়ের সেই অনস্ক্রিন ম্যাজিক দেখতে হিন্দি সিনেমার দর্শকেরা বছরের পর বছর অপেক্ষা করে বসে আছেন। কিন্তু সেই বহু প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’ ছবিটিকে ঘিরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একের পর এক ঝামেলার তালিকায় এবার যুক্ত হল এক বিরাট আইনি মোড়। সিনেমাটির বিশ্বব্যাপী একচ্ছত্র স্বত্ব দাবি করে ফিল্ম ইন্ডাস্ট্রির উদ্দেশ্যে একটি প্রকাশ্য নোটিশ জারি করেছে অক্ষয় কুমারের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’। এই কড়া আইনি হুঁশিয়ারির পর বি-টাউনের অন্দরে নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জারি করা ওই পাবলিক নোটিশে সাফ জানানো হয়েছে যে, ‘হেরা ফেরি ৩’ সিনেমাটির প্রযোজনা, বণ্টন, বিপণন এবং বাণিজ্যিক ব্যবহারের যাবতীয় এবং একমাত্র আইনি অধিকার রয়েছে ‘কেপ অফ গুড ফিল্মস এলএলপি’-র কাছে। ওটিটি প্ল্যাটফর্ম, সিনেমা হলের মালিক, ডিস্ট্রিবিউটর, টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে কর্পোরেট বিজ্ঞাপনদাতা, ইন্ডাস্ট্রির কোনও পক্ষই যেন অক্ষয়ের সংস্থার লিখিত অনুমতি ছাড়া এই ছবি সংক্রান্ত কোনও চুক্তি বা লেনদেন না করে। নোটিশে স্পষ্ট ভাষায় সতর্ক করা হয়েছে যে, যদি কোনও তৃতীয় পক্ষ এই ছবির কপিরাইট বা স্বত্ব দাবি করে মাঠে নামে, তবে তাদের সঙ্গে হাত মেলালে তা সম্পূর্ণ বেআইনি হবে এবং এর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।

আসলে এই প্রজেক্টটির ভাগ্য প্রথম থেকেই বেশ টালমাটাল। গত বছর অর্থাৎ ২০২৫ সালের মে মাসে অভিনেতা পরেশ রাওয়াল আচমকাই ছবি থেকে সরে দাঁড়ানোর কথা বলে চমকে দিয়েছিলেন সবাইকে, যদিও পরে তিনি সিদ্ধান্ত বদল করেন। কিন্তু বিতর্ক সেখানে থামেনি। সম্প্রতি ছবির মূল কারিগর ও পরিচালক প্রিয়দর্শন এই সিনেমা থেকে পাকাপাকিভাবে বিদায় নিয়েছেন। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সঙ্গে তাঁর চূড়ান্ত মতবিরোধ এবং অপমানের কারণেই তিনি আর এই ছবি পরিচালনা করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের সেই আইকনিক ত্রয়ীকে বড় পর্দায় ফিরিয়ে আনার যে জমকালো পরিকল্পনা করা হয়েছিল, তা এখন একাধিক আইনি জটিলতা এবং অভ্যন্তরীণ বিবাদের জালে জড়িয়ে পড়েছে। অক্ষয়ের প্রযোজনা সংস্থার এই নতুন আইনি পদক্ষেপ করার পর সিনেমার কাজ আদৌ কতদূর এগোবে, নাকি ‘হেরা ফেরি ৩’ পুরোপুরি বিশ বাঁও জলে চলে যাবে, সেটাই এখন দেখার বিষয়।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?