AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: হাউস অ্যারেস্টের অভিযোগ মমতার, মধ্যরাতেই বাড়ির সামনে থেকে সরল পুলিশ

Mamata Banerjee Kalighat residence: মমতা দাবি করেন, বারুইপুরে নাবালিকার পরিবারের কাছে একাই যাবেন ভেবেছিলেন। কিন্তু, তাঁর অভিযোগ নজরবন্দি রাখা হয়েছে। তাঁর বাড়ির সামনে রুটমার্চ হচ্ছে। প্রায় এক হাজার পুলিশ, সিআরপিএফ, আইবি, সিআইডি সবাই মিলে জমায়েত হয়েছে বলে অভিযোগ করেন। কিন্তু, কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যায় কালীঘাটের ছবি।

Mamata Banerjee: হাউস অ্যারেস্টের অভিযোগ মমতার, মধ্যরাতেই বাড়ির সামনে থেকে সরল পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নেই পুলিশImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 06, 2026 | 9:30 AM
Share

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে থেকে সরল পুলিশ। রবিবার হঠাৎ কালীঘাটে (Kalighat TMC) তৃণমূল নেত্রীর বাড়ির সামনে পুলিশকর্মীর সংখ্যা বাড়ানো হয়। এরপরই মমতা ফেসবুকে লাইভ করে অভিযোগ করেন, তাঁকে বারুইপুরে যেতে দেওয়া হচ্ছে না। তাঁকে হাউজ় অ্যারেস্ট বা নজরবন্দী করে রাখা হয়েছে। তবে, মধ্যরাতেই বদলে যায় কালীঘাটের ছবি।

বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগ

বারুইপুরে ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। গতকাল দফায় দফায় উত্তেজনা ছড়ায় বারুইপুরে। গণপিটুনিতে মৃত্যু হয় এক অভিযুক্তের। দোষীদের শাস্তির দাবিতে চলে দিনভর বিক্ষোভ। মৃত নাবালিকার বাবার সঙ্গে কথাও বলেন শুভেন্দু অধিকারী। সুবিচারের আশ্বাসও দেন।

কালীঘাটে পুলিশি তৎপরতা

এদিকে, রবিবার সন্ধের পর থেকে হঠাৎ করে কালীঘাটে পুলিশি তৎপরতা বাড়তে শুরু করে। মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনে তৃণমূলের আইটি সেল। একে একে বাড়িতে পৌঁছতে শুরু করেন ‘কালীঘাট’ তৃণমূলের নেতা-নেত্রীরা। তাঁরা অভিযোগ তোলেন, বারুইপুরে যেতে দেওয়া হবে না বলেই পুলিশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলা হয়েছে।

মমতার অভিযোগ

এরপর সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন মমতা। দাবি করেন, বারুইপুরে নাবালিকার পরিবারের কাছে একাই যাবেন ভেবেছিলেন। কিন্তু, তাঁর অভিযোগ নজরবন্দি রাখা হয়েছে তাঁকে। তাঁর বাড়ির সামনে রুটমার্চ হচ্ছে। প্রায় এক হাজার পুলিশ, সিআরপিএফ, আইবি, সিআইডি সবাই মিলে জমায়েত হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। কিন্তু, কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যায় কালীঘাটের ছবি।

পুলিশ সরল

জানা গিয়েছে, রবিবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে মমতার বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হয় পুলিশবাহিনী। সোমবার সকালে দেখা গেল, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর যে নিরাপত্তা, শুধুমাত্র সেইটুকুই রয়েছে।

উল্লেখ্য, বারুইপুরের ঘটনায় মৃত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। ঘটনায় ইতিমধ্যেই ৬ সদস্যের সিট গঠন করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?