AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aamir Khan wedding: ‘নিখুঁত বিয়ে না হওয়া পর্যন্ত ও থামবে না’, আমিরকে নিয়ে একী বলে ফেললেন সলমন?

Aamir Khan Gauri Spratt marriage: আমির খান ও গৌরী স্প্র্যাটের ছাদনাতলায় বসার রেশ কাটতে না কাটতেই সমাজমাধ্যমে ভাইরাল সলমন খানের একটি পুরোনো রসিকতা। কপিল শর্মার শো-তে আমিরের বিয়ে নিয়ে ঠিক কী বলেছিলেন ভাইজান?

Aamir Khan wedding: 'নিখুঁত বিয়ে না হওয়া পর্যন্ত ও থামবে না', আমিরকে নিয়ে একী বলে ফেললেন সলমন?
কী বলেছেন ভাইজান?
| Updated on: Jul 06, 2026 | 8:26 AM
Share

আমির খান (Aamir Khan) ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের চার হাত এক হতেই এই মুহূর্তে মায়ানগরীতে এখন উৎসবের মেজাজ। রবিবার, ৫ জুলাই মুম্বইয়ের বান্দ্রার বাসভবনে একেবারে ঘরোয়াভাবে সই-সাবুদ করে বিয়ে সারলেন মিস্টার পারফেক্টশনিস্ট। আর জুটির এই শুভ পরিণয়ের রেশ কাটতে না কাটতেই সমাজমাধ্যমে হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে সলমন খানের (Salman Khan) একটি পুরনো ও মজাদার মন্তব্য। আমিরের নিখুঁত হওয়ার স্বভাবকে টেনে ভাইজান একবার এমন এক মস্করা করেছিলেন, যা বর্তমান আবহে ১০০ শতাংশ মিলে যাচ্ছে বলে মত বহু নেটিজেনদের।

ঘটনাটি ঘটেছিল টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য কপিল শর্মা শো’-তে। যেখানে সঞ্চালক কপিল শর্মা সলমনকে মনে করিয়ে দেন যে, বয়সে ছোট হওয়া সত্ত্বেও আমির একের পর এক সম্পর্কে জড়াচ্ছেন, কিন্তু ভাইজান এখনও একা। কপিল রসিকতা করে বলেছিলেন, “আমির তো সবাইকে নিজের বান্ধবীর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। আপনি তো ওঁর চেয়ে ৬ মাসের ছোট, তাও উনি থামছেন না আর আপনি শুরুই করছেন না!”

এই গুগলির মুখে পড়ে বিন্দুমাত্র দমে যাননি বলিউডের ‘সুলতান’। বরং স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ছক্কা হাঁকান তিনি। সলমন হেসেই জবাব দেন, “দেখুন, আমিরের ব্যাপারটা কিন্তু একেবারেই আলাদা। ও অত্যন্ত অসাধারণ একজন মানুষ। আর গোটা দুনিয়া জানে যে ও একজন পারফেক্টশনিস্ট। যতদিন পর্যন্ত না ও বিয়েটাকে একদম নিখুঁত করে তুলতে পারছে, ও থিতু হবে না। ও এটা করতেই থাকবে!”

২০২৬-এর ৫ জুলাইয়ের রবিবাসরীয় সন্ধ্যায় ৬০ বছর বয়সে এসে জীবনের তৃতীয় ইনিংস শুরু করলেন আমির। একেবারেই ব্যক্তিগত এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন আমিরের আগের দুই পক্ষের তিন সন্তান, জুনেইদ খান, ইরা খান এবং আজাদ রাও খান। এছাড়াও ছিলেন জামাই নূপুর শিখারে এবং আমিরের মা। বলিউড থেকে আমন্ত্রিতদের তালিকায় দেখা গিয়েছে পরিচালক আশুতোষ গোয়ারিকর, প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান এবং রাজনীতিবিদ রাজ ঠাকরেকে।

গত বছর মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার গৌরীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। অভিনেতা নিজেই জানিয়েছিলেন, তাঁরা একে অপরকে ২৫ বছরেরও বেশি সময় ধরে চেনেন, তবে প্রেমের সুত্রপাত হয়েছে ইদানীং। আর সেই প্রেমই এবার ছাদনাতলা পর্যন্ত পৌঁছল। সলমনের সেই পুরোনো রসিকতার রেশ ধরেই এখন অনুগামীরা বলছেন, এবার হয়তো ‘পারফেক্ট’ সংসার খুঁজে পেলেন আমির!

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?