AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাফাই কর্মীকে সোনার হার উপহার রজনীকান্তের, কারণটা জানলে ‘থালাইভাই’কে কুর্ণিশ জানাবেন

ব্যাগটি খুলতেই তাঁর চোখ কপালে ওঠে। ভিতরে ছিল বিপুল পরিমাণ সোনার অলঙ্কার, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। পদ্মা এক মুহূর্ত দেরি না করে বিষয়টি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং ব্যাগটি পণ্ডি বাজার থানায় জমা দেন। পরে পুলিশ গয়নাগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেয়।

সাফাই কর্মীকে সোনার হার উপহার রজনীকান্তের, কারণটা জানলে 'থালাইভাই'কে কুর্ণিশ জানাবেন
| Updated on: Feb 04, 2026 | 1:52 PM
Share

বর্তমান যুগে যেখানে কয়েক টাকার জন্য মানুষ নীতি বিসর্জন দেয়, সেখানে এক অনন্য নজির গড়লেন চেন্নাইয়ের সাফাই কর্মী পদ্মা। কুড়িয়ে পাওয়া বিপুল পরিমাণ সোনা মালিকের কাছে ফিরিয়ে দিয়ে তিনি এখন খবরের শিরোনামে। পদ্মার এই সততাকে কুর্নিশ জানিয়ে তাঁর গলায় নিজের হাতে একটি সোনার হার পরিয়ে দিলেন দক্ষিণী সুপারস্টার ‘থালাইভা’ রজনীকান্ত।

চেন্নাইয়ের টি-নগরে বেসরকারি সংস্থা ‘উর্বাসার সুমিত’-এর সাফাই কর্মী হিসেবে কাজ করেন পদ্মা। মঙ্গলবার নিজের ডিউটি চলাকালীন রাস্তায় একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। ব্যাগটি খুলতেই তাঁর চোখ কপালে ওঠে। ভিতরে ছিল বিপুল পরিমাণ সোনার অলঙ্কার, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। পদ্মা এক মুহূর্ত দেরি না করে বিষয়টি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং ব্যাগটি পণ্ডি বাজার থানায় জমা দেন। পরে পুলিশ গয়নাগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেয়।

পদ্মার এই মহানুভবতার খবর পৌঁছয় তামিলনাড়ুর প্রশাসনিক স্তরেও। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আগেই পদ্মাকে অভিনন্দন জানিয়ে তাঁর হাতে ১ লক্ষ টাকার একটি চেক তুলে দেন। তবে খোদ ‘থালাইভা’-র কাছ থেকে ডাক পাওয়াটা ছিল পদ্মার কাছে স্বপ্নের মতো। মঙ্গলবার রজনীকান্তের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন পদ্মা। সুপারস্টার তাঁকে কেবল উপহারই দেননি, বরং তাঁর সততাকে ‘অনুপ্রেরণামূলক’ বলেও অভিহিত করেছেন।

বেসরকারি সংস্থা ‘উর্বাসার সুমিত’-এর সিইও মাহমুদ সাইত জানান, গত চার বছরে তাঁদের কর্মীরা প্রায় ১.৫ কোটি টাকা মূল্যের হারিয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেন,

“আমাদের সংস্থায় হারিয়ে যাওয়া জিনিস উদ্ধার ও তা ফিরিয়ে দেওয়ার একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আমরা নীতিবোধের ওপর জোর দিই। আমাদের কর্মীরা সেই আদর্শ বজায় রাখছেন দেখে আমরা গর্বিত।” পদ্মার এই কাজ প্রমাণ করে দিল যে, সততা আজও বেঁচে আছে। রজনীকান্তের মতো ব্যক্তিত্বের এই স্বীকৃতি সাধারণ মানুষের কাছে এক বিশেষ বার্তা পৌঁছে দিল।