Hiran Chatterjee’s Nomination: স্ত্রীর জায়গায় কার নাম লিখেছেন হিরণ? প্রশ্ন প্রথম পক্ষের
বেনারসে গিয়ে দ্বিতীয় বিয়ে সেরেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। পরে আবার ঋতিকা গিরির সঙ্গে বিয়ের যে ছবি ভাইরাল হয়। সেসব ছবি মুছে ফেলেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী।

কলকাতা: বেনারসের ঘাটে গিয়ে দ্বিতীয়বার বিয়ে করার পরই বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে লাগাতার আক্রমণ শানিয়েছেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। এমনকী আক্রমণ শানিয়েছেন দ্বিতীয়পক্ষের স্ত্রী ঋতিকা গিরিকেও। এবার বিধানসভায় হিরণকে বিজেপি প্রার্থী করতেই নাম না করে ফের একবার কটাক্ষ অনিন্দিতার। নিজের ফেসবুকে পোস্ট করে জানতে চাইলেন, হিরণ নিজের মনোনয়নে কি ঋত্বিকার নাম উল্লেখ করেছেন? তবে এক্ষেত্রে কারও তিনি কারও নামই উল্লেখ করেননি।
বেনারসে গিয়ে দ্বিতীয় বিয়ে সেরেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। পরে আবার ঋত্বিকা গিরির সঙ্গে বিয়ের যে ছবি ভাইরাল হয়। সেসব ছবি মুছে ফেলেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী। তবে,বিয়ের বিষয়টি জানার পরই হিরণ এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা। তাঁর একটাই বক্তব্য, বিবাহ বিচ্ছেদের কোনও নোটিস তিনি পাননি। তারপরও প্রথম স্ত্রী বর্তমান থাকতে দ্বিতীয় বিয়ে কীভাবে বিয়ে করলেন হিরণ?
এই ঘটনার কয়েকমাস পর ফের ফেসবুকে সক্রিয় হলেন অনিন্দিতা। সম্প্রতি, বিজেপি আরও একবার প্রার্থী করেছে হিরণকে। এবার হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন তিনি। ইতিমধ্যেই জমা দিয়েছেন মনোনয়ন পত্র। আর সেখানে স্বামী বা স্ত্রী হিসাবে কার নাম হিরণ উল্লেখ করেছেন তাই জানতে চেয়েছেন অনিন্দিতা। তবে দেখা গেল, হিরণের মনোনয়নে তিনি স্ত্রীর জায়গায় লিখেছেন অনিন্দিতার নাম। তবে পাশে লেখা ‘সেপারেটেড’।
TV9 বাংলার তরফে অনিন্দিতাকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে?” অনিন্দিতা আরও জানান, “তাঁর কাছে ডিভোর্সের নোটিশ আসেনি।”
