AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanya Malhotra: বন্দুক চালানো শিখছেন সানায়া, কিন্তু কেন?

Sanya Malhotra: সানায়া মধ্য প্রদেশে মোঙ্গার ছবির শুটিং শেষ করেই এসেছেন অ্যাটলির ছবি করতে।

Sanya Malhotra: বন্দুক চালানো শিখছেন সানায়া, কিন্তু কেন?
শাহরুখ-সানায়া-অ্যাটলি
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 9:55 PM
Share

খবর ছিল অ্যাটলির (Atlee) ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন সানায়া মালহোত্রা (Sanya Malhotra)। এটাই তাঁর প্রথম কাজ পরিচালকের সঙ্গে। সেই খবরে শিলমোহর পড়েছে এই খবর থেকে যে সানায়া শুধু অভিনয়ই করছেন না, ছবিতে তাঁকে দেখা যাবে একেবারে অন্য অবতারে। তিনি এখানে অ্যাকশন হিরোইন। ছবিতে তাঁকে দেখা যাবে বন্দুক হাতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে। আর এই জন্যই তাঁকে বন্দুক চালানো শিখতে হচ্ছে। ছবির যা শিডিউল, তাতে পুরো বন্দুক চালানো শেখার উপায় নেই। কিন্তু ঠিক মতো বন্দুক চালানো না জানলে, শট ভাল হবে না। তাই তিনি শুটিং শুরু আগে বন্দুক বিষয়ে যাবতীয় খুঁটিনাটি জিনিস শিখে নিচ্ছিলেন। যাতে অভিনয়ের সময় কোনও রকম অসুবিধে না হয়।

সূত্রের খবর অনুযায়ী নায়িকার সুবিধে মতো শুটিং করছেন পরিচালক। সাত দিনের ব্যবধানে এই সব অ্যাকশন দৃশ্যের শুট হবে। সানায়া মধ্য প্রদেশে মোঙ্গার ছবির শুটিং শেষ করেই এসেছেন অ্যাটলির ছবি করতে। এই নতুন অবতার গ্রহণ করতে তাঁর একটু সময় লাগবে বলাই বাহুল্য। পরিচালক সেটা বুঝেই তাঁকে সেই সময় দিয়েছেন বন্দুক শেখার জন্য। ছবির নাম শোনা গিয়েছিল লায়ন হতে পারে। অ্যাকশন ধর্মী এই ছবিতে শাহরুখ খানকে কী রূপে পাওয়া যাবে সেটা ধীরে ধীরে সকলের সামনে উঠে আসবে। এই মুহূর্তে শাহরুখ একসঙ্গে দুই পরিচালকের সঙ্গে কাজ করছেন। রাজকুমার হিরানির সঙ্গে ডানকি, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন তাপসী পান্নু আর অ্যাটলির ছবির কাজ। সানায়ার মতোই শাহরুখও এই প্রথম অ্যাটলির সঙ্গে কাজ করছেন।

আরও পড়ুন-  Kartik Aaryan: কার্তিক আরিয়ান তাঁর নতুন সহচরীদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন!

আরও পড়ুন- Ranbir Kapoor-Rashmika Mandanna:  রণবীর-রশ্মিকা ধরা পড়ে গেলেন, কোথায়?

আরও পড়ুন- Sanjay Dutt-KGF- Chapter 2:  হিন্দি সিনেমা নিজেদের দর্শকদের ভুলে গিয়েছে, শুধু ব্যবসা দেখছে, কেন বললেন সঞ্জয়?

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ