AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yash -KGF 2: দর্শকদের চাহিদা তুঙ্গে, তার মধ্যে ‘কেজিএফ ২’ ছবির শেষে রয়েছে চমক

Yash -KGF 2: সারা বিশ্বব্যাপী প্রায় ১০০০০ স্ক্রিনে দেখানো হচ্ছে ‘কেজিএফ ২’।

Yash -KGF 2: দর্শকদের চাহিদা তুঙ্গে, তার মধ্যে 'কেজিএফ ২' ছবির শেষে রয়েছে চমক
'কেজিএফ ২' ছবিতে সঞ্জয়-যশ-রবিনা
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 4:53 AM
Share

দক্ষিণী ছবির ঝড় তুঙ্গে। ‘ট্রিপল আর’ ছবির পর ‘কেজিএফ ২’। এক সপ্তাহ আগে অগ্রিম বুকিং শুরু হওয়ার পরও সিনেমা হল মালিকরা দর্শকদের চাহিদা মেটাতে নিচ্ছেন নানা পন্থা। তালিল নাড়ুর অনেক সিনেমা হলে অতিরিক্ত বসার জায়গা করতে হয়েছে। যেখানে তা করা সম্ভব হয়নি, সেখানে দর্শক হয় দাঁড়িয়ে, নয়তো মাটিতে বসে দেখেছেন সিনেমা। দক্ষিণের মানুষ সিনেমা নিয়ে কতটা উৎসাহী তা এই তথ্য থেকেই বোঝা যায়। তবে এই প্রথমবার নয়, এর আগে ২০১৯ সালে অজিত এবং নয়নতারা অভিনীত ছবি ‘ভিশ্বম’-এর জন্যও দর্শকদের এই রকম পাগলামো দেখা গিয়েছিল। তবে কোভিড পরিস্থিতির পর এমন অবস্থা প্রথমবার।

দর্শকদের চাহিদা মেটাতে কোথাও ভোর ৬টা-৭টায় শো, তো কোথাও মধ্যরাতে শো দিতে হচ্ছে সিনেমা হল মালিকদের। সারা বিশ্বব্যাপী প্রায় ১০০০০ স্ক্রিনে দেখানো হচ্ছে ‘কেজিএফ ২’। রকি রূপে যশকে নিয়ে উন্মাদনা তো ছবির প্রথম ভাগেই ছিল। এবার দ্বিতীয় ফ্রাঞ্চাইজ়িতে তাঁর সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত এবং রবিনা ট্যান্ডন। ত্রয়ীকে পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন দর্শক।

ছবি মুক্তির আগে থেকেই ছিল এই চাহিদা। এবার ছবি মুক্তির পর জানা যাচ্ছে ‘কেজিএফ’ ফ্রাঞ্চাইজ়ির তৃতীয় ভাগও হতে চলেছে। অর্থাৎ, যশকে নিয়ে পাগলামো এখানেই শেষ নয়। ‘বাহুবলী ৩’ বা ‘আরআরআর ২’ হবে কিনা তা এখনও জানা যায়নি পরিচালক রাজামৌলির থেকে, কিন্তু পরিচালক প্রশান্ত নীল তৈরি তাঁর ছবির তৃতীয় কাহিনি নিয়ে। পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ‘কেজিএফ ২’। আগে দক্ষিণী ছবি ডাব করে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখানো হত। কিন্তু সারা ভারত সহ বিশ্বে দক্ষিণী ছবির চাহিদা বাড়ছে। তাই আর শুধু দক্ষিণী ভাষায় নয়, এখন হিন্দিতেও মুক্তি পাচ্ছে দক্ষিণী ছবি। দর্শকের চাহিদা বুঝতে শুরু করেছে দক্ষিণ। ফল সুরাতের মত শহরে ভোর ৬টায় সিনেমার শো রাখতে হয়েছে সব সিনেমা হল মালিকদের।

আরও পড়ুন-Ranbir-Alia-Neetu: নিখুঁত পারিবারিক ছবি ভাগ করে নিলেন নিতু কাপুর

আরও পড়ুন-Yash-KGF – Chapter 2:  একের পর এক ইতিহাস সৃষ্টি করছে ‘কেজিএফ-২’

আরও পড়ুন-Vivek Agnihotri-The Delhi Files:  দিল্লির কোন ঘটনা এবার বিবেকের ছবির বিষয় হতে চলেছে?

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?