‘সিনেমার নাম করে নাবালিকাদের শরীর নিয়ে…’, বিস্ফোরক অভিনেত্রী, ইন্ডাস্ট্রির কার মুখোশ খুললেন?
কিন্তু সেই খ্যাতির রেশ কাটতে না কাটতেই এবার গুরুতর অভিযোগে সরব হলেন তিনি। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এক নামী চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন মোনালিসা। তাঁর অভিযোগ, সিনেমার নাম করে ওই পরিচালক নাবালিকাদের সঙ্গে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিকর আচরণ করেন।

গ্ল্য়ামারে ভরা ইন্ডাস্ট্রির অন্ধকার দিকের খবর খুব কমই আসে প্রকাশ্যে। যখনই যাঁরা এই নিয়ে মুখ খুলেছেন, তখনই তাঁদেরকে ছলেবলে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নয়তো গুম করে দেওয়া হয়েছে। অনেকে তো ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতি সহ্য করতে না পেরে নিজেই সরে গিয়েছেন। তবে এবারে সরলেন না অভিনেত্রী। বরং সবার সামনেই মুখোশ খুললেন, তাঁর প্রথম ছবির পরিচালকের। নাম নিয়েই, ইঙ্গিতেই অভিনেত্রী বুঝিয়ে দিলেন, ছবির নামে মেয়েদের সঙ্গে ঠিক কী কী করলেন সেই পরিচালক!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। গত বছরের প্রয়াগরাজ কুম্ভমেলায় রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছিলেন মোনালিসা ভোঁসলে। পরিচালক সানোজ মিশ্রর হাত ধরেই কুম্ভমেলা থেকে বলিউডে পা দিয়েছিলেন মোনালিসা। কিন্তু সেই খ্যাতির রেশ কাটতে না কাটতেই এবার গুরুতর অভিযোগে সরব হলেন তিনি। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এক নামী চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন মোনালিসা। তাঁর অভিযোগ, সিনেমার নাম করে ওই পরিচালক নাবালিকাদের সঙ্গে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিকর আচরণ করেন।
এদিন স্বামীসহ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে মোনালিসা জানান, বিয়ের পর থেকেই তাঁরা ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এমনকি বিভিন্ন জায়গায় তাঁদের পোস্টারও পোড়ানো হচ্ছে। এই পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র সরকার এবং কেরালা ও মধ্যপ্রদেশ রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।

মোনালিসার দাবি, ওই পরিচালক তাঁর সম্পর্কে কুৎসা রটাচ্ছেন এবং তাঁকে আর সিনেমায় সুযোগ দেবেন না বলে হুমকি দিচ্ছেন। এর পাল্টা জবাবে মোনালিসা বলেন, “ওর মতো জঘন্য মানুষের সিনেমায় কে অভিনয় করতে চায়? ও সিনেমার নাম করে নাবালিকা মেয়েদের ওপর যৌন নিগ্রহ চালায়। ওর নাম মুখে আনতেও আমার ঘৃণা বোধ হচ্ছে।”
নিজেদের বিয়ে নিয়েও উত্তরপ্রদেশ ও কেন্দ্র সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন মোনালিসা। তিনি বলেন, “আমরা হিন্দু শাস্ত্র মতে মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। গোটা দেশ সেটা জানে। কিন্তু ওই পরিচালক চাইছেন দেশে উগ্রবাদ ছড়িয়ে পড়ুক এবং মানুষে মানুষে লড়াই হোক। সেই উদ্দেশ্যেই আমাদের বিয়েকে ‘লাভ জিহাদ’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি। আমি সব ধর্মকেই শ্রদ্ধা করি।”
বিয়ের পরেই এমন এক প্রভাবশালী পরিচালকের বিরুদ্ধে মোনালিসার এই লড়াই এখন বিনোদন জগতে ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
