AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘আমার একটু টাকা থাকবে না?’, মনোনয়ন জমা দেওয়ার আগে কেন লিখলেন কুণাল?

West Bengal assembly election: জ্ঞানত তিনি কোনও অন্যায় করেননি জানিয়ে কুণাল ঘোষ লেখেন, "এর জন্য আমি কোনও অপরাধ করিনি। সারদার চাকরিতেও জ্ঞানত কোনও অন্যায় করিনি। অক্ষম ঈর্ষা থেকে যে যা পারে বলুক, জ্বলে মরুক। আমার পাড়া, ঘনিষ্ঠরা আমাকে চেনেন। মানুষ আমাকে বোঝেন। আমি আমার মতই থাকব।"

Kunal Ghosh: 'আমার একটু টাকা থাকবে না?', মনোনয়ন জমা দেওয়ার আগে কেন লিখলেন কুণাল?
কুণাল ঘোষImage Credit: Social Media
| Updated on: Mar 25, 2026 | 4:10 PM
Share

কলকাতা: তিনি সাংবাদিক। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন। সেই কুণাল ঘোষ মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “আমার একটু টাকা থাকবে না?” তাঁর রোজগার কোথা থেকে, তাও জানালেন। সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী?  

সারদা মামলায় কুণাল ঘোষের গ্রেফতারি নিয়ে বিরোধীরা বিভিন্ন সময় তাঁকে খোঁচা দেন। তবে কুণাল সেই সব অভিযোগ খারিজ করে বরাবরই জানিয়েছেন, জ্ঞানত কোনও অন্যায় করেননি। বেলেঘাটার প্রার্থী হিসেবে এবার মনোনয়ন জমা দেবেন তিনি। মনোনয়নপত্রে প্রার্থীকে তাঁর সম্পত্তির কথা জানাতে হয়। আর সেই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় কুণাল লেখেন, “কিছু কুৎসাকারীর কৌতূহল, আমার রোজগার কীসে? এক, ঠাকুরদাদার কেনা বাংলো স্টাইলের বাড়ি ছিল পেল্লায়। বাবার মৃত্যুর পর রক্ষণাবেক্ষণ ও মেরামতির খরচের চাপে ২০০০ সালে সেটি ভেঙে ফ্ল্যাট G+4. একটি মায়ের নামে রেখেছিলাম। বাকিটা রাখিনি, এখন অন্যদের। তা আমার একটু টাকা থাকবে না?”

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন কুণাল। এখনও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত তিনি। সেকথা জানিয়ে কুণাল লেখেন, “অল্প বয়স থেকে চাকরি করেছি। একাধিক চাকরি। আজও করি। উচ্চপদে। তার সঙ্গে আরও কিছু মিডিয়ার সম্পাদকীয় কনসালটেন্সি, বই লেখা ইত্যাদি। টাকা রোজগার হবে না?”

জ্ঞানত তিনি কোনও অন্যায় করেননি জানিয়ে বেলেঘাটার তৃণমূল প্রার্থী লেখেন, “এর জন্য আমি কোনও অপরাধ করিনি। সারদার চাকরিতেও জ্ঞানত কোনও অন্যায় করিনি। অক্ষম ঈর্ষা থেকে যে যা পারে বলুক, জ্বলে মরুক। আমার পাড়া, ঘনিষ্ঠরা আমাকে চেনেন। মানুষ আমাকে বোঝেন। আমি আমার মতই থাকব। আমার পুরনো এবং নতুন, দুই চেহারার বাড়িতেই মমতাদি এসেছেন, আমার সৌভাগ্য।”

Kunal Ghosh

সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে শেষে কুণাল লিখেছেন, “পুরনো ছবিতে পুরনো বাড়িতে আমার মা, ঠাকুরমা আর আমার পোষ্য রাজা রয়েছে। আজ আর কেউ চোখের সামনে নেই।”

Follow Us