AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছবি যদি ফাঁস হয়ে যায়! বিনোদ খন্নার কোন প্রস্তাবে বেঁকে বসেন মৌসুমী

Maushumi Chatterjee: সে যুগে বিবাহিত নায়িকাদের খুব একটা বেশি কদর ছিল না সিনেমা পাড়ায়। কিন্তু তিনি বিয়ের পরেই দাপিয়ে বেড়িয়ে ছিলেন গোটা বলিউড। কথা হচ্ছে বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের। যেমন তাঁর রূপ তেমনই অভিনয় দক্ষতা। তার পরেই যা প্রস্তাব দিয়েছিলেন বিনোদ খন্না। শুনলে চমকে যাবেন।

ছবি যদি ফাঁস হয়ে যায়! বিনোদ খন্নার কোন প্রস্তাবে বেঁকে বসেন মৌসুমী
| Edited By: | Updated on: Oct 17, 2024 | 6:59 PM
Share

সে যুগে বিবাহিত নায়িকাদের খুব একটা বেশি কদর ছিল না সিনেমা পাড়ায়। কিন্তু তিনি বিয়ের পরেই দাপিয়ে বেড়িয়ে ছিলেন গোটা বলিউড। কথা হচ্ছে বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের। যেমন তাঁর রূপ তেমনই অভিনয় দক্ষতা। নিজের গুণেই অনেক তাবড় তাবড় অভিনেত্রীকে টেক্কা দিয়েছিলেন তিনি। তাঁর দীর্ঘ অভিনয় কেরিয়ারে অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। অনেক বলিউড নায়কদের থেকে নানা ধরনের ইঙ্গিত পেয়েছেন। কিন্তু তিনি নিজের নীতিবিরুদ্ধ কাজ কোনও দিন করেননি। বরং নিজের পথে ঠিক থাকার জন্য অনেক নায়ককে প্রত্যাখ্যান করেছিলেন। অমিতাভ বচ্চন থেকে রাজেশ খন্না অনেক অভিনেতার বিপরীতেই দেখা গিয়েছিল তাঁকে। শুধু তাই নয় বিনোদ খন্নার সঙ্গে সিনেমার অফার পাওয়ার পরেও সটান ফিরিয়ে দিয়েছিলেন সেই সুযোগ।

কারণ হিসাবে মৌসুমী বলেন, “সুইমিং সুট পরতে বলেছিলেন আমায়। তাই সটান তাঁকে না করে দিয়েছিলাম। ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম যদি আমার ওই ছবি যদি ম্যাগাজিন বা খবরের কাগজে ছাপা হয় তাহলে। আমি মনে করি মানুষের মুখ, শরীরী ভাষা যদি ঠিক না হয় তাহলে জামা খুলেও কোনও লাভ হবে না।” পুরনো দিনের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান বহুবার সেটে জঘন্য ব্যবহার করেছিলেন রাজেশ। তবে সব কিছুর মাঝে অভিনেত্রী সম্পর্কে কোনও বিতর্ক সে ভাবে শোনা যায়নি।

প্রসঙ্গত, ফের বাংলা ছবি করছেন মৌসুমী। এ প্রসঙ্গে আগেই মুখ খুলেছিলেন টিভিনাইন বাংলার কাছে। বলেছিলেন, ‘ছবিটার নাম ‌’আড়ি’। নামটা আমার খুব পছন্দ হয়েছে, ছবিটার যে বার্তা সেটা ভাল লেগেছে। চরিত্রটা মন দিয়ে শুনেছি। আমার সঙ্গে মানানসই। তাই মনে হল, একটা বাংলা ছবি করি।’মৌসুমী বাংলা ছবিতে থাকলে, দর্শকের বাড়তি আগ্রহ থাকে। যেমন ‘গয়নার বাক্স’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। মাঝে একটা বাংলা ছবির গল্প শুনলেও কাজ করতে রাজি হননি। তবে এবার টলিউডের নতুন প্রজন্মের এক পরিচালকের সঙ্গে কাজের ক্ষেত্রে আগ্রহী ইনি। ছবিতে দেখা যাবে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানকে।

Follow Us
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া