AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Moushumi Chatterjee: কেন বিয়ের আগে মৌসুমীকে মুম্বইয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন হেমন্ত?

Moushumi Chatterjee Marriage Hemant Kumar Family: রুপোলি পর্দার এই সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনেও ঘটেছিল একের পর এক নাটকীয় ঘটনা। এক সাক্ষাৎকারে তাঁর মুম্বই চলে যাওয়া, হেমন্ত কুমারের পরিবারে বিয়ে এবং সেই সময়ের নানা অজানা স্মৃতি খোলামেলাভাবে শেয়ার করেছিলেন খোদ অভিনেত্রী।

Moushumi Chatterjee: কেন বিয়ের আগে মৌসুমীকে মুম্বইয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন হেমন্ত?
| Updated on: Nov 14, 2026 | 5:47 PM
Share

‘বালিকা বধূ’ ছবিতে অভিনয় করার পর থেকেই রাতারাতি বাংলার ঘরে ঘরে তারকার পরিচিতি পেয়েছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। তাঁর সেই মিষ্টি মুখ আর অভিনয় জয় করে নিয়েছিল লাখো দর্শকের মন। কিন্তু রুপোলি পর্দার এই সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনেও ঘটেছিল একের পর এক নাটকীয় ঘটনা। এক সাক্ষাৎকারে তাঁর মুম্বই চলে যাওয়া, হেমন্ত কুমারের পরিবারে বিয়ে এবং সেই সময়ের নানা অজানা স্মৃতি খোলামেলাভাবে শেয়ার করেছিলেন খোদ অভিনেত্রী।

ছবির সাফল্যের পর কলকাতায় সাধারণ মানুষের ভিড়ে আর স্বাধীনভাবে ঘুরে বেড়ানো সম্ভব হচ্ছিল না মৌসুমীর পক্ষে। ঠিক সেই সময়ই কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় তাঁর বাবাকে প্রস্তাব দেন মৌসুমীকে মুম্বই নিয়ে গিয়ে দুর্গাপুজো দেখানোর জন্য, কারণ সেখানে তাঁর নিজস্ব পুজো ছিল। বাবার অনুমতি নিয়ে মুম্বই পাড়ি দেন তিনি। কিন্তু এরপরই বিপত্তি ঘটে! এক ম্যাগাজিনে প্রকাশ পায় যে, হেমন্ত কুমোপাধ্যায়ের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে মৌসুমীকে এবং খুব শীঘ্রই তিনি হেমন্ত-পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন!

এই খবর পৌঁছায় মৌসুমীর বাবার পিসির কানে। তিনি সঙ্গে সঙ্গে বাবাকে তীব্র ভর্ৎসনা করে বলেন, “কীভাবে তুমি তোমার এই অল্পবয়সি অবিবাহিত মেয়েকে হেমন্ত কুমারের বাড়িতে পাঠিয়ে দিলে?” আর ঠিক সেই মুহূর্তেই কাকতালীয়ভাবে হেমন্ত কুমার এসে ঘরে প্রবেশ করেন এবং সকলের উদ্দেশ্যে ঘোষণা করেন, “ইন্দু আমারই পুত্রবধূ হবে!”

কেন এত কম বয়সে বিয়ে হয়েছিল?

খুব অল্প বয়সেই পিঁড়িতে বসার নেপথ্যে একাধিক পারিবারিক কারণ ছিল বলে জানান অভিনেত্রী। প্রথমত, প্রতিদিন তাঁর কাছে বিয়ের নানা প্রস্তাব আসতে শুরু করেছিল। দ্বিতীয়ত, তাঁর দিদিও বেশ কম বয়সে অর্থাৎ জুনিয়র কলেজের প্রথম বর্ষে পড়ার সময়ই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ ছিল তাঁর পিসিমা ক্যানসারে আক্রান্ত হওয়া এবং জীবনের শেষ সময়ে মৌসুমী বিয়ে দেখে যাওয়ার ইচ্ছে। যদিও শারীরিক অবস্থার কারণে পিসিমা নিজে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তবে হেমন্ত কুমার নবদম্পতিকে বিয়ের পোশাকেই সোজাসুজি তাঁর পিসিমার বাড়িতে নিয়ে গিয়েছিলেন।

বিয়ে মিটতেই কলকাতায় পাট চুকিয়ে পাকাপাকিভাবে মুম্বইতে চলে যান মৌসুমী। সেই সময়ের স্মৃতির রোমন্থন করে তিনি বলেন, “আপনারা বিশ্বাস করবেন না, বিয়ের পর আমি যখন মুম্বই আসি, তখন আমার সঙ্গে আমার সাধের কুকুরটি, আমার পুতুলের ঘর এবং আমার প্রিয় বন্ধুটি সঙ্গে এসেছিল, যে আমার সঙ্গে ওই বাড়িতে এক বছরেরও বেশি সময় ধরে ছিল!” বিয়ের পর পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে তাঁর শ্বশুরমশাই হেমন্ত কুমার জানতে চাইলেও, মৌসুমী নিজেই আর পড়াশোনা চালিয়ে যেতে চাননি। রুপোলি পর্দার আড়ালের এই টুকরো টুকরো স্মৃতি আজও ভক্তদের নস্ট্যালজিয়ায় ভাসায়।

Follow Us